somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিগ্রাম

২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পর্ব: - ০১

ডিসেম্বর, ১৯৬৮। যেমন কনকনে শীত তেমন ঘন কুয়াশা, এমনও দিন যাচ্ছে সারা দিনে কোনো রোদের দেখা নেই! দিনে শীত আর রাতে সেই শীত বৈরি বিদ্রোহ হয়ে বিপদসীমা ছাড়িয়ে যেতো - আমরা বলতাম “জাড়, এবারের জাড়ের চোটে মানুষ পশুপাখি সব মারা যাবে”। দাদাজানের সাথে বড় চাচা, আব্বা, মেজো চাচা, ছোট চাচা খেজুরের গুড়ের চা আর টোষ্ট খেতেন আর বলাবলি করতেন - “বাজান বরফ যুগ চলে আসবে নাকি?”! সন্তানদের কাছে এমন কথা শুনে বৃটিশ সরকারের প্রতাপশালী অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার দাদাজান আরো চিন্তিত হতেন, তিনি কথার বিষয় অন্যদিকে মোড় নিয়ে ডোবা পুকুরের মাছ আর বিভিন্ন ফলমূল নিয়ে গল্প শুরু করতেন।

আমাদের জমির ক্রমশ ফসল উঠছে - গম, সরিষা, মাষকলাই, পেঁয়াজ, গোলআলু। বাড়ি ভর্তি ফসলের স্তূপ। - রোদের দেখা নেই। জমিতে মরিচ টমেটো শীতে জমে গেছে - পাকার নাম নেই। মা চাচীরা বাড়তি নফল নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, মানত করছেন - গরিব মিসকিন খাওয়াবেন। কোনো এক ফাকে আমাদের হাতে মসজিদে লোহার সিন্দুকে খুচরা পয়সা দিচ্ছেন আমরা এক দৌড়ে লোহার সিন্দুকে পয়সা রেখে আসি, রাস্তায় কোথাও দম নিতেও দাড়াই না - যেনো দৌড়ে না গেলে শত শত বছর একই জায়গায় পরে থাকা লোহার সিন্দুক চলে যাবে অন্য কোনো দেশে! - তারপরও রোদের দেখা নেই! দাদাজান রেডিও শোনে জানান “গ্রাম, থানা, জেলা এমনকি সমগ্র বাংলাদেশে একই অবস্থা”। দাদীজান যথারিতি সবাইকে ধমক দিচ্ছেন “জমিতে ফসল ছিলো - জীবিত থাকতো, এখন সব কাটা ফসল! আমার বাড়িতে কাজের মানুষ নাই - মানুষ নামের সব কলাপাতা জমা অইছে (দাদীজানের একটি বকা বিশেষ, কলাপাতা = যা শুধু শিরনি নেওয়ার কাজে ব্যাবহৃত হয়), আল্লাহর নাম লও, আল্লাহর নাম লও”। আমরা সবাই আল্লাহর নাম লই - আল্লাহ শুনছেন কি না জানিনা!

সত্যি সত্যি এক মঙ্গলবার ভোরে আল্লাহ সবার ডাক শোনেন, সেই মঙ্গলবার ভোর থেকে শুরু হয় বাড়িতে ব্যস্ততা, আমাদের থানায় হাতেগোনা কয়েকটি টেলিফোন ছিলো। সেদিন দাদাজান টেলিফোন এক্সচেঞ্জে অনেক চেষ্টা করেও বড় চাচা ও আব্বার সাথে ফোনে যোগাযোগের লাইন না পেয়ে টেলিগ্রাম করে দেন GOOD NEWS SUNRISE. EVERYBODY WORKING. DO NOT WORRY FOR HOME, DO YOUR DUTY, I RECEIVED YOUR MONEYGRAM. দাদাজানের পছন্দের একটি কাজ ছিলো বিশেষ কোনো প্রয়োজন বা সংবাদ হলেই টেলিগ্রাম করে দেওয়া। প্রতিটি অক্ষরের জন্য পয়সা গুনতে হতো। টেলিগ্রাম অর্থ “জরুরী, অতি জরুরী” এবং খরচাবহ একটি যোগাযোগ মাধ্যম যা ২৪ ঘন্টার মধ্য ডেলিভারি নিশ্চিত করা হতো। - এই সামান্য কথায় এই বিশাল হৃদয়ের মানুষটি তাঁর সন্তানদের তাঁর আশা ভরসা স্নেহ মায়া মমতা ভালোবাসা কতোটুকু বোঝাতে পারতেন জানিনা, কিন্তু তাঁর সন্তানরা পরের সপ্তাহে চিটাগাং মেইল ট্রেন ধরে মধ্যরাতে বাড়িতে উপস্থিত হতেন, সাথে সবার হাতে দাদাজানের প্রিয় মাটির পাতিলে রসগোল্লা। সারারাত চলতো মজাদার গল্প। দাদাজান দাদীজান বটবৃক্ষ - আমরা তাঁর লতা পাতা মাত্র।।




চলবে . . . . . . . . . . .


কৃতজ্ঞতা: - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ। নির্বাচিত পোস্টে “টেলিগ্রাম” ১ম পর্ব লেখাটি স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।।







সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৬
৫১টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×