somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা জানালা

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গানের কথার মতো করে যখনই “আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা” তখনই আমি দিশেহারা প্রশ্নোত্তর না দিয়ে সরাসরি উত্তর দিয়েছি আমার জীবন “কাজের বিনিময়ে খাদ্য” ধর্মে জীবন, কর্মই ধর্ম। বাংলাদেশের উপকূলীয় জেলার একটি জেলাতে অখ্যাত ছোট একটি বরফ কল, এখানে কাজের জন্য ভাতের জন্য আমাকে আসতে হয়। কর্মজীবনের একটি বড় অংশ এই অঞ্চলে পাড়ি দিয়েছি। খুব সম্ভব মানুষ গাছের মতো এক স্থানে বেশী দিন থাকলে শিকড় মেলে দেয়। আমার শিকড়ও এখানে রয়ে গেছে আর তাই হয়তো মনের টানে, মাটির টানে এই লোনা পানির টানে বারংবার এখানে আসতে হয়। যে কাজে এসেছিলাম মোটামোটি দেড়দিনে কাজ শেষ হয়ে গিয়েছে। দুপুরে কাঁচা আমের টক ডাল দিয়ে ভাত খেয়েছি। বাংলাদেশী মানুষের কাছে ভাতের মতো এতো মজাদার খাদ্য খুব সম্ভব পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ভাতের বিকল্প ভাতই হতে পারে, ভাতের বিকল্প হিসেবে আমার কাছে অন্য কিছু নেই।

ক্লান্ত দুপুর, গা জ্বালা করা ভ্যাপসা গরম, বৃষ্টি হবার কোনো সম্ভবনা দেখছিনা। বরফকল ঘরের দোতলায় সামান্য থাকার ব্যবস্থা আছে, আমি শুয়ে খোলা জানালা দিয়ে আকাশ দেখছি, একটি গান খুব মনে পড়ছে গানটি আমার একজন মমতাময়ী প্রিয় বোনের গাওয়া গান। তিনি বাংলা চলচিত্রের চিরো তরুণ চিরো সবুজ নায়ক জাফর ইকবালের বড় বোন শাহনাজ রহমতুল্লাহ আপা। আরেকটি তথ্য না দিয়ে পারছি না তিনি শহীদ প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের ধর্মবোন ছিলেন। শাহনাজ রহমতুল্লাহ আপা ১৯৭১ এর যুদ্ধকালীন সময়ে পাকিস্তান আটকা পড়ে খুবই মানবেতর জীবন যাপন করেছেন। দেশ স্বাধীনের সাথে সাথে অনেক কষ্টে নিজ দেশে নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। - যুদ্ধের গল্প আজ থাক, অন্য কোনো একদিন করবো। যেতে যেতে আমার প্রিয় বোন শাহনাজ রহমতুল্লাহ আপার খোলা জানালা গানটি উল্লেখ করছি। এই গানটির সাথে আমার জীবনের অনেক অনেক স্মৃতি জমা।



খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
জানাতে সুপ্রভাত মন বাতায়নে।।
মনের আঙ্গিনা ঝরা ফুলে সাজানো
শুধু তাই মালা গাথিতে মন চায়।

লাগে দোল বনানী কৃষ্ণচূড়া।।
তোমার ছবিটি মনে মনে একে যাই
মনে হয় এ জীবন মধুময়।
মনে মোর থাকে না হারিয়ে যাই।।













আত্মকথা: বেশ কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। বৃষ্টি হবে হবে করেও কেনো জানি বৃষ্টি হচ্ছিলো না। গতকাল সন্ধ্যায় আমরা তখন ঢাকা অভিমুখে কুমিল্লা হাইওয়েতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে আশা করছি তাপদাহ কমে জনজীবনে শান্তি বিরাজ হবে। আম কাঁঠাল গাছগুলো আমার নিজ হাতে লাগানো। আমার খুবই প্রিয় গাছ সহ ফলের ছবি দিয়ে আজকের মতো সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।





সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২১ রাত ৮:৫৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×