somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চিঠি - সাবধান গাজী

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গাজী সাহেব,
সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আপনি সহ প্রামানিক সাহেব, আহমেদ জী এস সাহেব, খায়রুল আহসান সাহেব, ডঃ এম এ আলী সাহেব আপনাদের সাথে আমার ব্লগিং করার কারণ আমি ও আমরা প্রায় সমসাময়িক মানুষ। আমরা নিজেরা অনেক কথা বলতে পারি যা আর সকলের সাথে বলা হয়তো সম্ভব না, বা বলা উচিতও না। আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান হয়তো আমার নেই তারপরও আমি আপনাকে উল্লেখ করে বেশ কিছু লেখা লিখেছি। আজও তারই একটি লেখা লিখতে হচ্ছে এটি হয়তো সময়ের প্রয়োজনেই লিখতে হচ্ছে।

আমার জানামতে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে। এবং আপনি হালকা ও মাঝারি যান চালাতে পারেন। অর্থাৎ আপনি জানেন কোথায় রাস্তা উঁচু-নিচু হলে ধিরে চালাতে হয়। রাস্তায় বিপদজনক বাঁক থাকে সেখানে যে কোনো প্রকার যানবাহন সাবধানে চালাতে হয়। রোড আইল্যান্ড কিভাবে পাড়ি দিতে হয়। কিভাবে পাড়ি দিতে হয় জেব্রা ক্রস। কিভাবে পাড়ি দিতে হয় ঢালু রাস্তুা। কোথায় ওভারটেক করা যায় আর কোথায় ওভারটেক করা যায় না। আমার ধারণা আপনি জানেন, বেশ ভালো ভাবেই জানেন।

তাছাড়া আপনি এও জানার কথা, কোথায় কোথায় হর্ণ বাজানো নিষেধ। আপনি জানেন সড়কে মহাসড়কে রোডস্পিড লিমিট থাকে, সেখানে উক্ত উল্লেখিত মাত্রার স্পিডে অথবা তারচেয়ে ধিরে যান চালাতে হয়। সড়কে মহাসড়কে স্পিডলেন থাকে স্পিডব্রেকার থাকে তাও আপনি জানেন। আপনি আরোও জানেন কোথায় কোথায় পার্কিং করতে নেই - কোথায় কোথায় নো পার্কিং এরিয়া। নো এন্ট্রি, ওয়ান ওয়ে। স্টপ - আপনার পরিচয় দিন। আপনি জানেন।

আপনি জানেন - কখন পেট্রোল / ডিজেল / অকটেন / গ্যাস নিতে হয়। কখন ইঞ্জিল অয়েল (মবিল) পরিবর্তন করতে হয়। টায়ারে সঠিক পরিমাণ হাওয়া আছে কিনা। হ্যান্ড ব্রেক, ব্রেক, ক্লাচ সঠিকভাবে কাজ করছে কিনা। স্পেয়ার টায়ার, টুল বক্স, রিয়ার ভিউ মিরর, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে কিনা। গাড়িতে এন্টারটেইনমেন্টের জন্য এমপি থ্রি এমপি ফোর ঠিক আছে কিনা। গাড়িতে পানীয় পানি আছে কিনা, এছাড়া প্রয়োজন ফার্স্ট এইড ব্ক্স। আপনি জানেন, সবই জানেন এবং ভালোভাবেই জানেন।

সর্বশেষ: সার্ভিসের সময় আপনার জেনে নিতে হবে, বিপদে আপনার এয়ার ব্যাগ কতোটা কার্যকরী।

সাবধানতা: তৈলাক্ত মন্তব্য যেমন বিপদজনক ঠিক তেমনই খুবই সুক্ষ ভাবে রাগিয়ে তোলার জন্যও যেই সকল মন্তব্য তাও বিপদজনক। উভয় মন্তব্য থেকে প্ররোচিত ও প্রভাবিত হওয়া বিপদজনক।

সারমর্ম: আপনি জানেন বুঝেন কোন কোন নিক আপনাকে অপছন্দ করে। আপনি উক্ত নিকগুলোর যে কোনো পোস্টে তিক্ত / লবনাক্ত /অথবা মিষ্ট মন্তব্য করলে আপনার ব্যাংকে সামহোয়্যারইন ব্লগ রেমিট্যান্স ট্রান্সফার করবেন না। এবং উক্ত পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকলে আপনি হৃদরোগে আক্রান্তও হবেন না। আর আপনার পোস্টে যেই সকল নিক থেকে তিক্ত মন্তব্য করা হয় - আপনি চাইলে তার প্রতিমন্তব্য দেওয়া থেকে বিরত থাকতে পারেন। জরুরী নয় মন্তব্য প্রতিমন্তব্য করতেই হবে। আপনার ব্লগিংয়ে ব্লগ এডমিন আপনাকে ছাতার মতো ছায়া দিতে পারেন, আবার বজ্রপাত হয়ে মাথায় আঘাতও হানতে পারেন। তাই সার্বিক দিক বিবেচনা করে আপনি চাইলে উক্ত নিক ও উক্ত পোস্ট এড়িয়ে যেতে পারেন। বাদবাকী আপনার ইচ্ছে আপনার স্বাধীনতা/অবাক স্বাধীনতা।

আপনার শুভ কামনা করছি।


ইতি
সামহোয়্যারইন ব্লগ থেকে


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
তারিখ: ১২/০৯/২০২৩ ইং



ছবি সূত্র: ট্রাফিক সাইন




সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×