somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনোদন পোস্টঃ আজকের টপিক 'আপনার ইয়ে আপনার মন্তব্য'

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্নিং!!!

-যেইসব ভাইবেরাদর একটা কিছু খাইতাসেন, তারা অ্যাবাউট টার্ন ঘুরেন।

প্রথমেই কয়া নেওয়া ভালো, এই 'ইয়ে' মানে আপ্নের জানু-টানু না; এইটা হইতাসে ক্রিয়া, অতি গন্ধময় ক্রিয়া এবং মানবজাতির সেকেন্ডমোস্ট গুরুত্বপূর্ণ ক্রিয়া। 'ইয়ে' করা। আমরা সবাই ইয়ে করতে পসন্দ করি। ভালমত ইয়ে হইলে মন ভালো থাকে, কামকাজে মন বসে। ইয়ে হইতে কষ্ট হইলে ডাক্তারের কাছে দৌড়াইতে হয়, রূপার আংটি পরা লাগে, হাঁটার সময় পা ক্যারাবেরা হয়া যায়। সুতরাং 'ইয়ে'র গুরুত্ব অপরিসীম।

ইয়ে যে খালি ঘৃণার বস্তু তাই না। এর আরও ব্যবহার আছে। ডারউইনের কথামত যারা আমাগো পূর্বপুরুষ, মানে বান্দর জাতি, এরা বেশি খেইপা গেলে তাঁদের শুকনা ইয়ে দিয়া ঢেল দিতে ভালবাসত। মাংসাশী প্রাণী যেম্নে সিংহ, বাঘ এরা নিজের এলাকা নির্দিষ্ট করার লিগা ইয়ে ইউজ করে, কারণ ইয়ের গন্ধে অন্যান্য প্রাণী বুইঝা যায় এইখানে হেতেরা ঘুরাঘুরি করতাসে।

এমনকি আগেকার দিনে শুনছি যারা বড় বড় জমিদারগো বাসায় কাম করত, তারা জমিদারের শুকনা ইয়ে সংগ্রহ কৈরা রাখত। ক্যান? কারণ জমিদাররা সবসময় সুগন্ধি খাবার খাইত, বডিতে গোলাপজল দিয়া ঘুরত, গোসলও করত সুগন্ধি দিয়া। যেহেতু তাঁগো সবকিছুতেই সুগন্ধি, তাই দেখা যাইত তাগো ইয়ে থিকাও সুগন্ধ বেরাইতেছে। দ্যাটস হুয়াই।

ইয়ে মানবজাতিকে ত্যাগের আনন্দ ছাড়া আর কি দিয়েছে? প্রথমে আমরা ইয়ে করতাম বালুর উপরে, নদীর বহমান পানিতে। তারপর ভদ্র সভ্য হইলাম, চাইরদেয়ালের মধ্যে ইয়ে করা শুরু করলাম। এরপর আবিষ্কৃত হইল 'পাবলিক টয়লেট'। সেই সাথে সাহিত্য জগতে নতুন এক ধারা সৃষ্টি হইল- 'টয়লেটের দেয়ালিজম'। মহান মহান সব কবি, লেখক, শিল্পী, কপিরাইটার-এর আবির্ভাব ঘটল। তারা উচ্চমানের সাহিত্য দিয়া ভইরা ফালাইলেন প্রতিটি টয়লেটের দেয়াল। এখন মানুষের পকেটে পকেটে মার্কার-চক-কয়লা পাওন যায়, সবাই চায় সাহিত্যের এই ধারায় অবদান রাখবার।

আমার মতে সাহিত্যের এই ধারা সবচে মহান। কারণ দেহেন- মানুষ যখন ত্যাগ করতে করতে লেখে, তখন তার মন খুশি খুশি থাকে, পরিষ্কার থাকে, মনের ভিতরের কথা একেবারে ঘড়াৎ কৈরা মার্কার-চক-কয়লার আগায় আয়া পড়ে।

আরও কিছু কয়ার ইচ্ছা আছিল, কিন্তু মূল টপিক থিকা সইরা গেতাছি। টপিকে আসি। ইয়ে করার পরে সবাই তো একবার কৈরা ঘাড় নিচা কৈরা দেখেন, নাকি? তো সেইটার বর্ণনা দিতে হইব। না না, 'ইহা হলুদ, ইহা দলাদলা'- এম্নে বর্ণনা না। বর্ণনা দিবেন একটা ছবির নাম দিয়া। বাংলা হৈতে পারে, ইংরেজি হৈতে পারে, হিন্দি হৈতে পারে, ব্যাপার না। যেমন আমি কয়েকটা উদাহরণ দেই-

স্ক্রিম

ডিপ ইমপ্যাক্ট

দ্য রক

হ্যাং ওভার

ইত্যাদি। ঠিকাছে? এখন তো কমেন্টেও প্লাস দেওন যায়। সুতরাং দেখা যাক, কারডা ভালু হয়:)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×