এই পোস্টের একমাত্র মহান উদ্দেশ্য আমার গান শোনার গল্প বলা।
(স্বাভাবিক মাত্রার বেশি ধৈর্য্য না থাকলে এই পোস্ট থেকে এখনই বিদায় নেওয়া মঙ্গলজনক )
আমার প্রথম ভালো লাগার গান সোলস্ এর "নি:সঙ্গতা"!!!
এই গান যখন আমি প্রথম শুনি, আমার বয়স তখন ৫ ! !
সেই বয়সে এই গান কেন ভালো লাগল, সেটা আমার জীবনের এক বিশাল রহস্য!
এরপর বাংলা ব্যান্ডের গান শুনতাম (বড় ভাইয়ের কল্যানে শুনতে বাধ্য হতাম আরকি!)
ক্লাস ৭-৮ এ উঠার পর সময় আসলো নিজের পছন্দ মত গান শোনার।তখনও ঐ ব্যান্ড এর গানের মধ্যে সীমাবদ্ধ ছিল আমার দৌড়াদৌড়ি।ধীরে ধীরে হিন্দি শুনতে শুরু করলাম। কিন্তু হিন্দি বুঝতাম না। (এখনও বুঝিনা )।
[হিন্দি মুভি/সিরিয়াল না দেখে হিন্দি শেখা কঠিন। আমার দ্বারা "হিন্দি মুভি/সিরিয়াল" দেখা সম্ভব হতনা। মূলত দেখার ইচ্ছা ছিলনা। ]
(ব্যান্ড + হিন্দি) এর সাথে কিভাবে যেন যুক্ত হল রবীন্দ্রসংগীত। তারপর আরেক দিন নজরুল। একদিন খেয়াল হল গান সংগ্রহ করার। শুরু করলাম এমপিথ্রি কেনা।
আধুনিক, পল্লীগীতি, বাউল, হিন্দি, রবীন্দ্র, নজরুল।
Bryan Adams এর "Every thing I do" গান শুনে ভাবলাম কিছু English গান শুনলে মন্দ হয়না।
Micheal Jackson- মাথা আউলা করে দিলো!।
"Earth Song" এর ভিডিও দেখে আমি থ!
Backstreet Boys এর As Long As শুনলাম এক বন্ধুর প্ররোচনায়। ভালো লাগল।এরকম আরো অনেক গান শুনলাম নানা জনের রেফারেন্স এ।
নানা Genre টেস্ট করার পোকা ঢুকলো মাথায়।
মেটাল (thrash Gothic, death ) শুনলাম। অনেক গুলো ভালো লাগল।
এদের মাল-মসলা অন্যরকম। (যারা "মেটাল" নাম শুনেই নাক সিঁটকায়, তারা জীবনে ভালো একটা জিনিস হাতের কাছে পেয়ে মিস করেছে।)
Pink Floyd- এর এমপিথ্রি কিনলাম একদিন! কিছু বলার নেই। Iron maiden এর বেশ কিছু কম্পোজিশন চরম ভালো লাগল। এমন অনেক সপ্তাহ গিয়েছে ৪-৫ টা এমপিথ্রি কিনেছি! (আমার জন্য এ সংখ্যা অনেক বেশি ছিল)।
(তখনও ইন্টারনেট পাইনি)একদিন এক বন্ধুর বাসা থেকে অনেক গুলো গান আনলাম।
সব গুলো অল্প অল্প করে শুনছি এমন সময় খেয়াল করলাম, কিছু গান (!) এ কোন কথা নেই।
খালি তবলা বাজায়, আর গিটার এর মত কি যেন। খারাপ লাগলো না। শুনতে থাকলাম। এক, দুই, তিন এভাবে দিন যেতে লাগল। আমার গান সংগ্রহের কথা মনে নাই। আমি শুনছি শুধু। (সেখানে artist এর নাম নেই। Track ১, ২ দেয়া।)
বন্ধুর কাছে গেলাম খোঁজ নিতে কি দিলো সে! সে জানালো এগুলো তার বড় ভাই এর সংগ্রহ।
গেলাম তার কাছে।যাদের কম্পোজিশন বলে জানলাম এ গুলো তাঁদের নাম, গল্প শুনে গলা শুকিয়ে গেল!
তবলা'র "তাকতুকুতাক" এর মত মিউজিক গুলো বাজিয়েছেন ওস্তাদ আল্লা রাখাঁ!
গিটার এর মত মনে হওয়া যন্ত্রটি নাকি সেতার! বাজিয়েছেন ওস্তাদ আমজাদ আলী খাঁ!
Satriani, steve vai এর সাথেও একি সময়ে পরিচয়।
খোঁজ পেলাম একজন নাকি বাঁশি বাজাতে জানেন! হরিপ্রসাদ চৌরাশিয়া! দিনরাত বসে রাগ ভৈরবী শুনি! মিশ্রাপিলু, নাকি আরো কি সব!
কোথা থেকে জগজিত-চিত্রা সিং এসে হাজির! পরিচিত হলাম কৈলাস খের এর গলার সাথে! Bob Marley, John lenon, Sting, John Denver.........
ধুর! কয়জনের নাম বলা যায়!
ক্লাসিকাল শুনি বলে 'আঁতেল' বলে, মেটাল শুনি বলে 'অসুস্থ' বলে, পল্লীগীতি শুনলে 'ক্ষ্যাত' বলে আমি গায়ে মাখিনা।
আমার প্লে লিস্ট এ অনেক সময় Sting এর পর, ফেরদৌসি রহমান এর পর, শিরোনামহীন, এর পর Satriani এসে ঝড় তোলে, আবার হরিপ্রসাদ চৌরাশিয়া এসে ঠান্ডা করেন, ইন্দ্রানী সেন এসে আমাকে থমকে দেন, metallica এসে ধমকে দেয়......
আফসোস! অনেক স্বাদ এখনও বাকি!
(ব্লগে অনেকে গান নিয়ে পোস্ট দেন দেখে আমিও ভাবলাম একটা পোস্ট দেই। কিন্তু সেটা এত বড় হবে ভাবিনি!!
থাক! লিখেই যখন ফেলেছি, "ব্লগে প্রকাশ করুন" বাটন এ ক্লিক করতে কি দোষ!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



