somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন নষ্ট করবেন দেশের সেবা করার এত বড় একটি সুযোগ?

২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগলে আপনি কোন বিষয় নিয়ে সার্চ দিলে প্রথম ৫-৬টি রেজাল্টের ভেতর দেখবেন একটি থাকে ইংরেজী উইকিপিডিয়ার রেজাল্ট।
অনেক সময় ক্ষেত্রে সেটা আবার প্রথমেই থাকে।
তাহলে বুঝুন এটার ব্যবহার করার পরিমাণ কেমন?

উইকিপিডিয়া রয়েছে আমাদের প্রিয় বাংলাভাষাতেও। কেমন অবস্থা তার??

আর্টিকেল সংখ্যা অনুসারে আমাদের এ ভাষা আছে ৭৩ নম্বর অবস্থানে।

কেন এত নিচে অবস্থান করছে এত আবেগ আর গৌরবের একটি ভাষা?
কারণ, নতুন আর্টিকেল/নিবন্ধ লেখার, আর বিদ্যমান আর্টিকেলকে সমৃদ্ধ করার জন্য যে পরিমাণ "স্বেচ্ছাসেবী সম্পাদক" দরকার, তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
হায়! এ কথাও বিশ্বাস করতে হয়!
দেশের জন্য, ভাষার জন্য প্রাণ দেয়ার মত ইতিহাস যে দেশের, সে দেশে নিজের ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ নেই! যা আছে তা সবার জন্য সহজলভ্য নয়।
আর উইকিপিডিয়া হলো সবার জন্য উন্মুক্ত। কম্পিউটার, মোবাইলে ইন্টারনেট থাকলে যে কেউ এটা পড়তে পারবে।

আপনি হয়তো একজন চাকুরীজীবি অথবা অনেক ব্যস্ত একজন ব্যবসায়ী। ইচ্ছা থাকলেও সাহায্য করতে পারছেন না। কিন্তু আপনি চাইলে সচেতনতা তৈরীতে ভূমিকা রাখতে পারবেন।

যারা স্কুল পাশ করে বের হচ্ছে, কলেজ , বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের মনে দেশের জন্য, ভাষার জন্য অন্তত এতটুকু ভালোবাসা রয়েছে যতটুকু ভালোবাসা আমাদের অনেক রাজনীতিবিদের নেই।

এই সব ছাত্র-ছাত্রী হয়তো এখনই দেশের জন্য কিছু করতে চায়, কিভাবে করবে বুঝতে পারছে না। বিশ্বকোষ সমৃদ্ধ করার এ কাজটি করে অন্তত দেশপ্রেমের চর্চাটা তারা শুরু করতে পারবে।
এসব ছাত্র-ছাত্রী হয়তো আপনারই ছোট ভাই-বোন অথবা ছেলে-মেয়ে। আপনি চাইলে তাদের এ কাজের খোঁজ দিতে পারেন।

এটা পুরোটাই স্বেচ্ছাশ্রম। চালিকা শক্তি একমাত্র দেশের জন্য ভালোবাসা।
.........................

একটা ঘটনা মনে পড়ে গেলো। একজন মেয়ে তাঁর বাবা কে নিয়ে লিখেছে।

তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। কিন্তু কোন সার্টিফিকেট নেননি।
তাঁদের সংসার চলে অনেক কষ্টে।
মেয়ে তার বাবা কে একদিন আক্ষেপ করে বললো, "মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিলে কিছু ভাতা পেতে, সেটা দিয়ে সংসারে কিছু কষ্ট কমতো।"

তার বাবা জবাব দিলেন, "মায়ের ইজ্জত-সম্মান রক্ষার পর কোন সন্তান যদি মায়ের কাছে এ জন্য কিছু দাবি করে, কেমন হবে ব্যাপারটা!"
.........................
কেউ যদি নিজের ভাষায় বিশ্বকোষ গড়ার বিনিময়ে কিছু চায় কেমন হবে ব্যাপারটা?
.......................।
যে সব ভাষাশহীদ আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, চোখ বন্ধ করে একবার ভাবুন তো তাঁদের মানসিক শক্তির কথা, মায়ের জন্য, মায়ের ভাষার জন্য ভালোবাসার কথা!
যে সব শহীদের মানসিক বলিষ্ঠতার কথা একবার চিন্তা করে দেখুন তো যারা নিজের দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন? নিজের পরিবার-পরিজনের চেয়েও দেশের স্বার্থের কথা আগে চিন্তা করেছেন।
.........................

আমাদের জন্য তাঁরা এতো কিছু করে দিয়েছেন, আমরা কি পারবো না এই দেশ/ভাষা কে সবার সামনে তুলে ধরার জন্য সামান্য অবদান রাখতে??

.........
উইকি সহায়তা নিয়ে লেখা ব্লগের লিংক:

১. বাংলা উইকিপিডিয়া সহায়িকা

২. বাংলা উইকিপিডিয়া “ত্বড়িত সহায়িকা”

৩. বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন।

৪. উইকিপিডিয়া খুঁজছে --- আপনাকেই!!

৫. বাংলা উইকিপিডিয়ায় কোন সমস্যায় পড়লে কি করবেন?
...........
আরো জানতে:
একজন রাগিব ভাই ও আন্তর্জালে বাংলায় বিশ্বকোষ -উইকিপিডিয়া
..........

লেখা-লেখির সময় না পেলে সাহায্য করুন ছবি দিয়ে:
ছবি চাই, ছবি। দিন না একটা ছবি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৪
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×