somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

C - programming Language শিশুদের উপযোগী টিউটোরিয়াল: পর্ব -৩

১২ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার এক বন্ধু আপনার বাসায় আসতে চায়। তা আসুক, সমস্যা নেই।
সমস্যা অন্য জায়গায়।
তিনি আপনার বাসার আসার রাস্তা চেনেন না।
আপনি গিয়ে যে তাকে নিয়ে আসবেন সে অবস্থাও নেই হয়তো।
এখন আপনার বন্ধুকে আপনি বলে দিবেন কিভাবে বাসায় আসতে হবে।

এই পথ নির্দেশের কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে হবে।
প্রথমেই হয়তো আপনি ধরে নেবেন আপনার বন্ধু তার বাসাতেই আছে। তারপর বাস স্ট্যান্ড, তারপর বাসে করে কিছুদূর, দরকার হলে রিকশা করে কিছুদূর। তারপর নানা অলি-গলি পেরিয়ে আপনার বাসা।
............................
প্রোগ্রামিং এ আপনি যখন কোন সমস্যার সমাধান করতে যাবেন, আপনারও এ রকম একটা ধারাবাহিক প্রক্রিয়াতে চিন্তা করে সামনে যেতে হবে।
আগেই বলা হয়েছে, কম্পিউটার একটা নির্বোধ যন্ত্র।
আপনি একটা সমস্যার কিছুটা সমাধান করলেন, বাকিটুকু সে নিজে নিজেই করে নিবে-- এই আশা করবেন না!

আপনার বন্ধুকে যেমন বাসায় আসার জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া বলে দিয়েছেন,
তেমনি কোন সমস্যার সমাধানের জন্য আপনাকেও কিছু নির্দেশনা তৈরী করে নিতে হবে।
এই নির্দেশনার নাম "অ্যালগরিদম" [ Algorithm ]

প্রোগ্রামের সাথে এর সর্ম্পক কি?
একটা উদাহরণ দেই।

মনে করুন, আপনি যাবেন ঈদের শপিং করার জন্য। আপনার আবার এক জায়গা থেকে সব কিছু কিনতে ভালো লাগে না। যে মার্কেটে যে জিনিস ভালো পাওয়া যায়, আপনার ঐ মার্কেট থেকে ঐ জিনিস কিনতে ভালো লাগে। যার কারণে, অনেক গুলো মার্কেটে আপনাকে ঘুরতে হয়।

এখন, বাসা থেকে বের হয়ে আপনি কোথায় যাবেন প্রথমে?
যে মার্কেট সব চেয়ে কাছে অথবা সবচেয়ে দূরে সেটাতে!
তারপর, কিভাবে কি কিনবেন, কোনটার জন্য বাজেট কত এভাবে একটা পরিকল্পনা নিয়ে তারপর বাসা থেকে বের হবেন।

এখন, অ্যালগরিদম হলো আপনার এই পরিকল্পনাটুকু!
আর, বাসা থেকে বের হয়ে কেনাকাটা করে বাসায় ফিরে আসা পর্যন্ত- পরিকল্পনামাফিক কাজ গুলো করাই হলো প্রোগ্রাম!

আপনি হয়তো ভাবছেন, অ্যালগরিদম এর দরকার কি?? এমনিতেই মার্কেটে গিয়ে কতকিছু কিনে ফেলি! সব সময় তো আর কোন প্ল্যান করে যাই না! প্রোগ্রামেরই বা কি দরকার!

একটা উদাহরণ দেই। ধরুন আপনার কাছে একটা রোবট আছে।যে দেখতে অবিকল মানুষের মতই। কাজ-কর্মেও মানুষের সাথে মিল আছে।

আপনি নিজে শপিং এ না গিয়ে এই রোবটকে শপিং এ পাঠাতে চান। এখন তাকে যদি আপনি কোন রকম প্ল্যান না বলে, রাস্তা-ঘাট না বলে দিয়ে, বাসা থেকে বের করে দিয়ে নিজে ঘরে বসে থাকেন, তাহলে কি কাজ হবে??

কম্পিউটার কে আমরা ব্যবহার করি যেন সে, কঠিন কাজ গুলো কে সহজ করে দেয় আমাদের জন্য।
যার জন্য দরকার প্রোগ্রামিং, যা দিয়ে আমরা কম্পিউটারকে আদেশ-উপদেশ দিবো।
আর, প্রোগ্রামিং করার জন্য যে পরিকল্পনা টুকু দরকার সেটা হলো অ্যালগরিদম।

সারাদিন প্ল্যান করে যদি আমরা ঘরের মধ্যে হাত-পা গুটিয়ে বসে থাকি, তাহলে ঈদের জামা-কাপড় এমনি এমনি আমাদের বাসায় চলে আসবে না!
তেমনি, শুধু মাত্র অ্যালগরিদম, আমাদের কোন সমাধান দিবে না! কারণ এটা তো সমাধান করার উপায় বা সূত্র!

ঐ রোবট যখন প্ল্যান মত ঘুরাঘুরি-কেনাকাটা করে বাসায় ফেরত আসবে, তখনই আমরা পেয়ে যাবো আমাদের ঈদের জামা কাপড়!

তেমনি ভাবে, সমাধান তখনই আসবে, যখন আমরা ঐ অ্যালগরিদম প্রয়োগ করে, প্রোগ্রামিং করবো।

[সংক্ষেপিত


C - programming Language শিশুদের উপযোগী টিউটোরিয়াল: পর্ব -২
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৩
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×