somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতির বিরুদ্ধে থিয়েটার কর্মসূচি : সম্পাদিত কাজ ও ভবিষ্যত ভাবনা

১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থিয়েটার একটি শক্তিশালী উপস্থাপন মাধ্যম। প্রাগৈতিহাসিক সময় থেকে থিয়েটার বিনোদন মাধ্যম হিসেবে মানব সমাজে প্রচলিত ও চর্চিত হয়ে আসছে। সভ্যতার আধুনিকায়নের ধারাবাহিকতায় বিগত কয়েক দশক যাবত থিয়েটারকে বিশুদ্ধ বিনোদনের বাইরে নিয়ে এসে, থিয়েটারের অন্তস্থঃ সম্ভাবনাকে অধিকতর মানবকল্যাণমুখী, গণমুখী করার নিরীা চলছে। শিা, মানবাধিকার, গণসংযোগ, প্রচার, জনমত গঠন, জনসচেতনতা বৃদ্ধি প্রভৃতি কার্যক্রমে সারা বিশ্বেই থিয়েটারের নতুন নতুন নিরীামূলক ব্যবহার শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থিয়েটারকে এ্যাডভোকেসি টুল হিসেবে ব্যবহার করছে। টিআইবি আশা করে এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুয়ের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব জন্মাবে এবং তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে। নানা প্রোপটে থিয়েটারের শক্তিকে মানুষ কোন ধারণার প েবা বিপ েসাফল্যের সাথে ব্যবহার করেছে যেমন- ফোরাম থিয়েটার, নির্যাতিতের থিয়েটার, পরিবেশ থিয়েটার, থেরাপি থিয়েটার, থিয়েটার ইন এডুকেশন প্রভৃতি। ঐতিহ্যের উত্তরাধিকার ও অংশীদার হিসেবে টিআইবি এক নতুনতর আঙ্গিক ও ভাবনায় থিয়েটারকে ব্যবহার করছে দুর্নীতির বিরুদ্ধে। এই বিশেষ ধরনের নাট্যভাবনাকে আমরা বলছি 'দুর্নীতির বিরুদ্ধে থিয়েটার'। সমাজ ও রাষ্ট্রে দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে গণমানুষকে সচেতন ও সোচ্চার করে তোলা এবং রাষ্ট্রের কাছে প্রাপ্য সেবা দাবী করার চেতনা জাগানো 'দুর্নীতির বিরুদ্ধে থিয়েটার' কর্মসূচির অন্যতম ল্য।

2005 সালে থিয়েটার দলের সংখ্যা ছিলো 6টি। 2006 সালে এই সংখ্যা বেড়ে দাড়ায় 18টিতে। এই বছর সিদ্ধান্ত হয়েছে সকল সনাকে থিয়েটার দল কাজ করবে, অর্থাৎ 2007 সালে মোট থিয়েটার দলের সংখ্যা হবে 36টি।

দলগুলো বিগত বছরগুলোতে পরবর্ণিত নাটকসমূহ প্রদর্শন করেছে; যেমন- বর্ণমালা, বাঘের গপ্পো, লাল সবুজের দেশে, দুর্নীতি এঙ্প্রেস, ভুলি নাই ভুলবনা, দুর্নীতির কেরিকেচার, আছিরনের বাংলাদেশ, দুর্নীতির ছোবল, আকাশের সীমানা, রুখে দাঁড়াও, রিলিফ, দুর্নীতির সীমানায়, জনতার শক্তি, আন্ধার, তিস্তা পাড়ের ইতিকথা, একটি কবর খোঁড়ার ইতিকথা, জাগো মানুষ, এখনই সময়, গ্রাস, প্রত্যাশা, নতুন সূর্যের প্রত্যাশায়, জেগে ওঠার পালা, স্বপ্নভঙ্গের আর্তনাদ, এখানেই শেষ নয়, এবং পরিণতি।

নাটকগুলোর বিষয়বস্তু ছিলো; সরকারি ও বেসরকারি নিয়োগ, নিম্ন আদালত, স্বাস্থ্য, পুলিশ, শিা, যোগাযোগ, স্থানীয় সরকার, রাজনীতি, বনবিভাগ, ভূমি প্রশাসন, চা শ্রমিকদের প্রতি অবিচার, দ্রব্যমূল্য, মাদক, স্বজনপ্রীতি, রেলওয়ে, নৌসম্পদ, প্রশাসন, চোরাচালান প্রভৃতি।

2006 সালে নাট্যদলগুলো মাঠপর্যায়ে মোট 106টি নিয়মিত শো উপস্থাপন করেছে।

মাঠপর্যায়ে আমরা যে নাটকগুলো করছি তা জনমনে কিরূপ প্রভাব ফেলছে বা এব্যাপারে তাদের মনোভাব কি, যাচাই করার জন্য, মাঠ পর্যায়ে থিয়েটার প্রদর্শনীর পর আমরা যে 'মতামত জরিপ' করি, তার একটি বিশ্লেষণ আমরা করেছি। আমাদের আগ্রহের বিষয়গুলো ছিলো; 1. থিয়েটার কি দুর্নীতি বিষয়ে তাদেরকে সচেতন করেছে? 2. নাটকের বিষয় নির্বাচন কি ঠিক ছিলো? 3. অভিনেতাদের অভিনয় কেমন ছিলো? 4. নাটকটি কি দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছে? 5. নাটকটিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সমাধান কি ঠিক ছিলো? 6. দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তাদের করণীয় কী? 7. এই নাটক থেকে কি জানতে পারলেন? 8. আপনার দেখা দুর্নীতির কোন বিষয়টি নাটকে আসা উচিত?- এরকম।

প্রথম প্রশ্নের উত্তরে 96% জন বলেছেন যে নাটকটি দুর্নীতি বিষয়ে তাদেরকে সচেতন করেছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরে 82% জন বলেছেন যে নাটকের বিষয় নির্বাচন ঠিক ছিলো, তৃতীয় প্রশ্নের উত্তরে 24% জন বলেছেন অভিনেতাদের অভিনয় 'খুব ভালো', 41% জন বলেছেন 'ভালো', 10% বলেছেন 'মোটামুটি ভালো', নাটকটি দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছে কিনা এই প্রশ্নের জবাবে 80% জানিয়েছেন 'গ্রহণযোগ্যতা পেয়েছে', নাটকটিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের সমাধান ঠিক ছিলো কিনা এর জবাবে 80% জন বলেছেন 'ঠিক ছিলো'।

আমরা যখন দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তাদের করণীয় কী এব্যাপারে জানতে চাই তখন তাঁরা নানাবিধ ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। যেমন; নিজে সচেতন হওয়া, অপরকে সচেতন করা, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণ, প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করা, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানো, সচেতন নাগরিক কমিটির সাহায্য চাওয়া, সচেতন নাগরিক কমিটিকে সাহায্য করা, নিজের পরিবারকে দুর্নীতিমুক্ত রাখা ইত্যাদি।

আমাদের ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে, উন্নয়ন থিয়েটার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর সাথে সম্পর্কস্থাপন ও সম্পর্কউন্নয়নের ল্যে পদপে নেয়া, গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত ও ফেডারেশন বহির্ভূত সদস্যদলসমূহকে দুর্নীীতবিষয়ক নাটক মঞ্চায়নের অনুরোধ জানিয়ে পত্র দেয়া, প্রিন্ট ও ভিজু্যয়াল মিডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ও জোরদার করার জন্য ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি নানাবিধ উদ্যোগ নেয়া, জাতীয় পর্যায়ে উন্নয়ন হাতিয়ার হিসেবে থিয়েটার নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোর সাথে অনলাইন ফোরাম গঠন করা, আনর্্তজাতিক পর্যায়ে উন্নয়ন হাতিয়ার হিসেবে থিয়েটার নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোর সাথে অনলাইন ফোরাম গঠন করা, থিয়েটার নিয়ে কাজ করছেন না এমন সকল এ্যাডভোকেসি স্টাফ-এর সাথে আইডিয়া শেয়ারিং, প্রোগ্রাম ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা, সনাক র্পায়ে স্থানীয় নাট্যদলগুলোকে নেটওয়ার্কভুক্ত করা এবং 'দুর্নীতির বিরুদ্ধে নাটক' এই বিষয় নিয়ে তাদের সাথে আইডিয়া শেয়ার করা এবং তাদের দুর্নীতিবিষয়ক নাটক করতে উদ্বুদ্ধ করা, টিআইবি'র থিয়েটার কর্মসূচীবিষয়ক ষান্মাসিক পত্রিকা প্রকাশ করা, নাট্য পান্ডুলিপিগুলোর সংকলন প্রকাশ করা, নাটকসমূহের ভিডিও ডকুমেন্টেশন তৈরী করা, নাটকসমূহের পিকটোরিয়াল ডেটাবেইজ তৈরী করা, থিয়েটার ব্লগ শুরু করা, থিয়েটার ওয়েব পেজ তৈরী করা, কেন্দ্রীয় থিয়েটার টিম গঠন করা, গণনাট্যদলসমূহের সদস্যদের নিয়ে সম্মেলন আয়োজন করা, কেন্দ্রীয়ভাবে থিয়েটার উৎসব আয়োজন করা প্রভৃতি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থিয়েটারের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সৃষ্টিতে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার উৎসাহী জনগণকে সংগঠিত করা, স্থানীয় পযর্ায়ে দুর্নীতিবিরোধী ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা; সংগঠিত নাট্যদলের সদস্যগণকে পযর্ায়ক্রমে স্থানীয় দুর্নীতিবিরোধী কর্মী এবং নাট্যকর্মী হিসেবে গড়ে উঠতে সহায়তা করা; সেবা প্রদানকারী সংস্থাসমুহের সেবার মান বৃদ্ধি করা; সমাজ ও মানুষের একটি উল্লেখযোগ্য অংশকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করে তোলার ল্যে তার থিয়েটার কর্মসূচি বাস্তবায়ন করছে।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×