somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সেকেন্ডেই কম্পিউটার চালু! :P :P :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন অফিসের উদ্দেশে রওনা হওয়ার ঠিক কিছুক্ষণ পর মনে পড়ল আজ আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। আজই সেই অ্যাসাইনমেন্ট জমা না দিলে স্যারের বকুনি কিংবা বড় কোনো ঝামেলা হতে পারে। ভাবছেন কোনো চিন্তা নেই। অ্যাসাইনমেন্ট কমপ্লিট আর বাসা তো কাছেই, এই ভেবে আপনি চটজলদি বাসায় এসে আপনার ডেস্কটপটি চালু করলেন। কিন্তু যথারীতি ডেস্কটপ চালু হয়ে সব অ্যাপ্লিকেশন রান করতে আপনার প্রায় মিনিট পাঁচেক সময় গায়েব! কি মনে হচ্ছে, আজকের এই গতিশীল যুগের সঙ্গে ঠিক যেন তাল মেলাতে পারছে না আপনার পুরনো ডেস্কটপ কম্পিউটারটি? কম্পিউটারের গতি ও স্টার্টআপে বেশি সময় লেগে যাওয়া নিয়ে যারা সমস্যায় আছেন তাদের জন্য সুখবর।

ডেস্কটপ কম্পিউটারের একটি পুরনো সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে। আর এর ফলে এখন যে কোনো কম্পিউটার চালু হবে এক সেকেন্ডেরও কম সময়ে। বায়োস নামের স্টার্টআপের এই বিশেষ সফটওয়্যারটি ৩১ বছরের পুরনো। কম্পিউটার চালু করতে মূল ভূমিকা রাখে এই বায়োস। বায়োসের পরিবর্তে এখন থেকে যে সফটওয়্যারটি ব্যবহার করা হবে তার নাম ইউনিফায়েড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস, সংক্ষেপে ইউইএফআই নামের একটি সফটওয়্যার। ২০১১ সালের মধ্যে বাজারে আসা নতুন সব কম্পিউটারে এই সফটওয়্যার সংযোজন করা হবে বলে জানা গেছে। ইউইএফআই ফোরামের প্রধান মার্ক ডোরান-এর অভিমত, ১৯৭৯ সাল থেকে কম্পিউটারে বায়োস ব্যবহৃত হয়ে আসছে। এখন সময় এসেছে পরিবর্তন করার। আর কম্পিউটার ব্যবহারকারীদের জন্য পরিবর্তনটা খুবই জরুরি। নতুন সব প্রযুক্তি বাজারে চলে এসেছে। এ ক্ষেত্রেই বা আমরা কেন পিছিয়ে থাকব? এএমআই নামের একটি প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার তৈরি করেছিল। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ব্রায়ান রিচার্ডসন বলেন, 'কম্পিউটারের মানোন্নয়ন ও আধুনিকতার স্বার্থে ইউনিফায়েড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস সংক্ষেপে ইউইএফআই নামের নতুন এই সফটওয়্যারটির অবদান অনস্বীকার্য। এই সফটওয়্যারই বলে দেয় কম্পিউটারে কি ইনস্টল করতে হবে। এছাড়া আরও অনেক কাজ করে সফটওয়্যারটি। তবে ইউইএফআইয়ের নির্মাতারা জানান, নতুন এই সফটওয়্যারটি অনেক বেশি সহজ। রিচার্ডসন আরও জানিয়েছেন, এটি সংযোজনের ফলে বাড়তি কোনো পয়সাও গুনতে হবে না গ্রাহকদের। :P :P :P
সূত্র click this link

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×