somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানে পেনড্রাইভ/মেমোরিকার্ডের টিকাদান কর্মসূচি চলছে। ০(শূন্য) থেকে শুরু করে যেকোন বয়সের Flashdrive কে নিয়ে আসুন!! মাত্র ১টিকাতে/ ১ ক্লিকে আজীবণ FlashDrive এর ভাইরাস থেকে মুক্ত থাকুন!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পেনড্রাইভ বা মেমোরিকার্ড দিয়ে আমরা সাধারণত আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডাটা আদান-প্রদান করে থাকি। আর এটি করতে গিয়েই ঘটে বিপত্তি! কখন যে আমাদের সাধের পেনড্রাইভে ভাইরাস ঢুকে যায়, আমরা বুঝতেই পারি না।
এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাবার জন্য আমরা সাধারণত অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অটোরান ভাইরাস দূর করার জন্য USB Disk Security, Autorun Remover ইত্যাদি বিভিন্ন বাহারি সফটওয়্যারও অনেকেই ব্যবহার করে থাকে। অনেকক্ষেত্রেই এত সফটওয়্যার ব্যবহার করা সময়সাধ্য এবং বিরক্তিকর ব্যপার!!
যদি মাত্র ১ টি ক্লিক করেই আজীবণের জন্য এতসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে কেমন হত???? শুনতেই খুব ভাল লাগছে তাইনা?? তাহলে ভাবুন বাস্তবে এমনটি হলে কতই না সুবিধা হত!!

তাহলে আসুন মূল টিউনে যাইঃ-

পান্ডা এন্টিভাইরাসের নাম হয়ত অনেকেই শুনে থাকবেন। তারা একটি সফটওয়্যার বানিয়েছে এবং সেটির নাম দিয়েছে- Panda USB Vaccine. এটি সেটাপ করার পর একটি ক্লিক করলেই পেনড্রাইভ অথবা মেমোরিকার্ড Vaccinate হয়ে যাবে অর্থাৎ আপনার ফ্লাশড্রাইভে টিকা দেয়া হয়ে যাবে!! যাতে করে অটোরান ভাইরাসকে আপনি আর জোড় করেও ঢুকাতে পারবেন না।!!
আসলে এটি আপনার ফ্লাশড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরী করবে। যা কোন অটোরান ভাইরাস ডিলেট করে আপনার পেনড্রাইভে ঢুকতে পারবে না। এমনকি রিপ্লেস বা রিনেম করাও সম্ভব নয়!! ফাইলটি আপনার ফ্লাশড্রাইভে হিডেন অবস্থায় থাকবে এবং আপনার পেনড্রাইভের "অটোরানের টিকা" হিসাবে কাজ করবে!! এছাড়া এটি দিয়ে মাত্র ১ ক্লিক করে আপনার কম্পিউটারের সকল ফ্লাশডাইভের অটোরান করা বন্ধ করতে পারবেন!! যার ফলে কোন ফ্লাশড্রাইভ ঢুকানোর সাথে সাথে আর ভাইরাস আপনার পিসিতে ঢুকতে পারবে না!!
এটি একটি ফ্রি সফটওয়্যার, তাই ক্রাক/সিরিয়ালের ঝামেলা নাই। টিকা দেয়ার পর সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।

সবচাইতে বড় কথা এত কাজের একটি সফটওয়্যার এর সাইজ মাত্র ৮০০ কিলোবাইট!!


তাহলে আর দেরি না করে নিচের মত করে ব্যবহার করা শুরু করে দিনঃ-


১.প্রথমেই এখান থেকে Panda USB Vaccine ডাউনলোড করে এক্সট্রাক্ট নিন। (৮০০ কিলোবাইট)

২. এবার সাধারণ নিয়মে সবকিছু ডিফল্টে রেখে সেটাপ করুন।

৩. আপনার পেনড্রাইভ/ মেমোরিকার্ড ইউএসবি পোর্টে প্রবেশ করান এবং সফটওয়্যারটি চালু করুন ।

৪. এবার নিচের ছবির মত দেখতে পাবেন। সেখানে Select an USB Drive এ আপনার ফ্লাশড্রাইভটি দেখতে পাবেন। তার পাশেই দেখুন- Vaccinate USB নামে একটি বাটন আছে, সেটিতে ক্লিক করুন।


৫. ব্যাস কাজ শেয!! আপনার পেনড্রাইভকে টিকা দেয়া হয়ে গেছে। এবার নিচের ছবির মত দেখুন আপনার ফ্লাশড্রাইভের পাশে ব্রাকেটে Vaccinated লেখা আছে। যার মানে কাজ শেয!!


৬. এবার আপনি যদি আপনার কম্পিউটারের সকল ড্রাইভের অটরান ডিসেবল করে দিতে চান, তাহলে নিচের ছবির মত Vaccinate Computer বাটনে ক্লিক করুন। তাহলেই কাজ হয়ে যাবে।


৭. কম্পিউটার Vaccinated হয়ে গেলে নিচের ছবির মত দেখাবে। এবার ইচ্ছা করলে সফটওয়্যারটি রিমুভ করে দিতে পারেন।


এবার টেস্ট করার জন্য নিজে নিজে একটি অটোরান ফাইল বানিয়ে আপনার পেনড্রাইভে সেন্ড করে দেখুনতো সেটি পেনড্রাইভে ঢুকাতে পারেন কিন?? ঢুকাতে পারলে জানাবেন কিন্তু!!

যারা অটোরান বানাতে পারেন না, তারা এখান থেকে আমার বানানোটা ডাউনলোড করে নিন (মাত্র ১KB)।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকুন।


আমার ব্লগে এবং টেকটিউনসে প্রকাশিত। লেখক আমি নিজে। তাই কপি-পেস্ট ভেবে বসবেন না।
এধরনের আরও সফটওয়্যার পেতে চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

২২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×