somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোদটুকু আসতে দাও

১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিনদুপুরে একটা হারিকেন জ্বেলে তিনি শহরের পথে পথে ঘুরে বেড়ান।
কেউ এর কারণ জিজ্ঞেস করলে বলেন 'একজন সৎ মানুষ খুঁজছি গো!'
দালান বা কুঁড়েঘর নয় থাকেন তিনি মন্দিরের বাইরে একটা টবের মধ্যে।
সম্পদ বলতে তার ছিলো একটা পানি খাওয়ার মগ। একদিন হলো কি!
তিনি দেখলেন একটা বালক আঁজলা ভরে পানি পান করছে।তিনি ভাবলেন
আরে পানি খাওয়ার জন্য আবার পাত্রের দরকার কী? সুতরাং মগটাকেও
ছুঁড়ে ফেলে দিলেন।
বলছিলাম গ্রীক দার্শনিক ডায়োজিনিসের কথা।
তিনি দর্শনে স্টোইক দর্শন নামে একটি বিশেষ শাখা গড়ে তোলেন।
স্টোইক দর্শনের মূলকথা হলো,চূড়ান্ত আত্নসংযম,সুখেদুঃখে সমান অবিচল
থাকা এবং প্রকৃতিঘনিষ্ঠ সহজ সরল জীবনযাপন করা।
ডায়োজিনিসের গুরু ছিলেন এন্টিসথেন।এন্টিসথেন ছিলেন সিনিক দর্শনের
প্রবক্তা। যদিও ডায়োজিনিসই এই সিনিক দর্শনকে জনসমাজে পরিচিত করে
তোলেন।সিনিক শব্দটি এসেছে গ্রীক শব্দ 'সিনোস' বা 'সিনোকস' থেকে যার মানে
কুকুর বা কুকুরের মতো।যে সহজ,স্বাভাবিক ও খোলামেলা জীবনযাপনের কথা
ডায়োজিনিস বলতেন,তার মতে কুকুরই হতে পারে তার আদর্শ। কারন কুকুর
যখন যা পায় তাই খায়,যেখানে সেখানে লেজ গুটিয়ে ঘুমিয়ে পড়তে পারে,ভুল
করেনা শত্রু -মিত্র চিনতে।
ডায়োজিনিসের একটা ঘটনা উল্লেখ করে শেষ করবো এই পোষ্ট।
একদিন খোদ সম্রাট আলেকজান্ডার তার সাথে দেখা করতে এলেন।
ডায়োজিনিস তখন তার সেই টবে রোদ পোহাচ্ছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে
আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করেন "আমি কি আপনার কোন উপকার করতে
পারি?
ডায়োজিনিসের জবাব:হ্যাঁ,পার।সরে দাড়াও রোদটুকু আসতে দাও।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×