somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমেন্ট ব্যান বিষয়ে আরও কিছু কথা ....

০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. কোনো ব্লগার কে কমেন্ট করতে ব্যান করে আজে বাজে মন্তব্য আটকানো যাবে না । কারন সে তো অন্য নামে একটি একাউন্ট বানিয়ে মন্তব্য করতেই পারে ।

২. যদি ক ব্লগার খ ব্লগারকে ব্যান করে তাহলে খ ব্লগার যেমন ক এর ব্লগে মন্তব্য লিখতে পারবে না তেমনি একই সাথে ক ব্লগারও খ এর ব্লগে কোন মন্তব্য করতে পারবে না এরকম ব্যবস্থা করতে হবে । তার মানে আমি যদি ১০ জন ব্লগার কে ব্যান করি তাহলে আমিও ওই ১০ জন ব্লগারের কাছে ব্যান হয়ে যাব ।
এই রকম ব্যবস্থা আছে অরকুটে । সেখানে আমি যদি কাউকে আমার প্রোফাইল দেখতে না দিই তাহলে আমিও কারও প্রোফাইল দেখতে পাব না ।

৩. আমার সবথেকে আপত্তি হল পুরোপুরিভাবে কোনো ব্লগারকেই ব্যান করার কথা বলা হচ্ছে । তার থেকে ভাল কমেন্ট মডারেশন চালু করা । যেখানে কমেন্টগুলি ব্লগারের অনুমোদনের পরেই দেখা যাবে, অনুমোদনের আগে নয় । যে গালাগালি দেয় সে তো কখনও কখনও ভাল মন্তব্যও করতে পারে ।

৪. খুব অল্প সময়ের মধ্যে একাধিক বার কমেন্ট করা আটকাতে হবে । এতে স্প্যাম কমেন্ট আটকানো যাবে । যেমন ধরা যাক ৫ মিনিট সময়ের ভিতরে আপনি কোন ব্লগে একবার মাত্র কমেন্ট করতে পারবেন ।

৫. কেউ যদি আমার ব্লগে গালাগাল করে তবে তাকে ব্লক করলাম । কিন্তু এর উল্টো ঘটনাটাও তো ঘটতে পারে । ধরা যাক কোন ব্লগার আমাকে ব্লক করল তারপর তার ব্লগে আমার নামে তুমুল গালাগালি করতে লাগল । এক্ষেত্রে আমি তো প্রতিবাদের কোন সুযোগ পাব না ।

আমার মনে হয় সামহ্যোয়ারইন ব্লগের একটা চরিত্র তৈরি হয়েছিল অনেকটা মানুষের মত যার মধ্যে দোষ এবং গুনের সমাহার ছিল । এই চরিত্র কিন্তু স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল কেউ প্ল্যানিং করে একে তৈরি করে নি । এবার এর উপর যে শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে তাতে হিতে বিপরীত হতে পারে । ছেলে পুরোপুরি বখেও তো যেতে পারে ।

আর গালাগালি বিষয়ে আমার বক্তব্য হল । এই গালাগালি গুলো তো আকাশ থেকে পড়ে নি । এগুলো আমাদের সমাজ এবং ভাষারই অংশ । বলা চলে এগুলো আমাদের মাতৃভাষা বাংলারই একটা অংশ তা কেউ স্বীকার করুক বা না করুক । এগুলো নিয়ে এত বিরক্ত হবার কিছু নেই । আপনাকে কেউ যদি কোন উপহার দেয় এবং আপনি যদি সেটা গ্রহন না করেন তাহলে কি হবে । উপহারটি যে দিচ্ছিল তার কাছেই ফিরে যাবে । তাই যদি কেউ আপনাকে গালাগালি দেয় তবে বিনয়ের সাথে ধন্যবাদ জানিয়ে বলুন যে তার গালাগালি গুলি আপনি গ্রহন করছেন না তাকেই ফিরিয়ে দিচ্ছেন ।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×