ফ্লাডারের আই পি ব্যান করে কি খুব একটা লাভ হবে ?
০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার মনে হয় ফ্লাডারের আই পি ব্যান করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে । যেমন তার আইপি যদি ডায়ানামিক আই পি হয় তাহলে প্রত্যেক বার নেটে লগ ইন করার সাথে সাথে তার আই পি পালটে যাবে । আবার স্ট্যাটিক আই পি যদি হয় তাহলে ব্যান করলে অন্য সমস্যা দেখা দিতে পারে । যেমন আমি নেট কানেকশন নিয়েছি লোকাল কেবল অপারেটরের কাছ থেকে । এই অপারেটরের আন্ডারে যত উপভোক্তা আছে সবারই এক আইপি দেখায় । আমাদের নেটওয়ার্কে প্রায় একশোর উপর উপভোক্তা আছে । সুতরাং কেউ যদি আমার আইপি ব্যান করে তাহলে এই একশো নেট ব্যবহারকারী সবাই ব্যান করা যাবে । তাই এই ফ্লাডারের আই পি ব্যান করলে হয়তো আরো অন্য নির্দোষ ব্যবহারকারী পোস্ট করতে পারবেন না ।
আবার এই ফ্লাডার কাল অন্য কোন কম্পিউটার থেকে আবার একই কাজ করতে পারে । তাই আমার মনে হয় । ঘন্টা প্রতি পোস্টের সংখ্যা বেঁধে দেওয়া উচিত । অথবা ইমেজ ভেরিফিকেশনের সিস্টেম চালু করা উচিত ।
আর আসুন এই ফ্লাডারকে গালাগাল না করে তাকে ধন্যবাদ জানাই । কারন তারই কারনে হয়তো এই ব্লগ আরও বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে উঠবে । এটা ব্লগের মডারেটরের কাছে একটা শিক্ষা হয়ে রইল ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন