somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০০ বছরে এক মুহূর্ত যেখানে থামেনি কোরআনের সুর

২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরস্কের ইস্তাম্বুল শহর। এখানেই অবস্থিত নয়নাভিরাম 'টপকাপি প্যালেস মিউজিয়াম'। আর এখানেই ৪০০ বছর ধরে বিরামহীন পড়া হচ্ছে পবিত্র কোরআনুল কারিম। শুধু তা-ই নয়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) দাড়ি, দাঁত, কদম মোবারকসহ তাঁর ব্যবহৃত মূল্যবান সামগ্রী আছে ইউরোপ ও এশিয়ার যুগলবন্দী দেশ তুরস্কের এই মিউজিয়ামে।

সৌদি আরবসহ বিভিন্ন অঞ্চল থেকে এনে মিউজিয়ামটিতে আরও রাখা হয়েছে পবিত্র কাবা ঘরের আদব দরজা, কাবায় থাকা দরুদ-সংবলিত পানির ফোয়ারা, হজরত ইব্রাহিম ও ইউসুফ (আ.)-এর পাগড়িসহ অন্যান্য ব্যবহার্য সামগ্রী। এ ছাড়া রয়েছে সুলতানি আমলের সামরিক পোশাক, যুদ্ধাস্ত্র, সুলতানদের সিংহাসন, হীরকখচিত মুকুট?, কাপতান, সালোয়ার, টুপি, শুরাপাত্রসহ হরেক রকম ঐতিহাসিক তাৎপর্যসমৃদ্ধ সামগ্রী। আর এসব এক নজর দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন প্রায় ১০ হাজার পর্যটক। মিউজিয়ামটি পরিদর্শনের প্রবেশ ফি বাংলাদেশি প্রায় ৭০০ টাকা।

তুরস্কের ইস্তাম্বুল শহরটি বাংলাদেশের চট্টগ্রামের মতো বন্দরনগরী হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মুসলিম স্থাপত্যের অনন্য অপূর্ব সব নিদর্শন রয়েছে এখানে। ইতিহাসের প্রতিটি বাঁকে যেন রয়েছে এর গৌরবময় ঐতিহ্য। টপকাপি প্যালেস, ব্লু মসজিদ হিসেবে পরিচিত সুলতান আহমেদ মসজিদ, সোফিয়া মিউজিয়ামসহ দৃষ্টিনন্দন স্থাপত্যগুলো পরিদর্শনে প্রতিবছর প্রায় ২০ লাখ পর্যটক আসেন ইস্তাম্বুলে। এমনটাই জানালেন বাংলাদেশি একটি পর্যটক দলের গাইড মোহাম্মদ হানাফি। হানাফি জানান, প্রতিবছর হজ করার আগে হজযাত্রীদের অনেকেই টপকাফি প্যালেস মিউজিয়ামসহ ইস্তাম্বুলে মুসলিম স্থাপত্য দেখতে আসেন। তারা টপকাফি প্যালেস মিউজিয়ামের পাশে ব্লু মসজিদে নামাজও আদায় করেন। পাশের সোফিয়া মিউজিয়ামটি একসময় ছিল মসজিদ। হাজার বছর আগেকার একটি গির্জাকে মিউজিয়ামে পরিণত করেন কামাল আতাতুর্ক। অবশ্য এর পাশে এখন আরেকটি মসজিদ হয়েছে। তুরস্কে চোখে পড়ার মতো বেশ কিছু পরিবর্তন আনেন কামাল আতাতুর্ক। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান জানান, দুই ভাগে বিভক্ত ইস্তাম্বুলের ইউরোপ ও এশিয়া অংশে পরিকল্পিতভাবে গড়ে উঠেছে বাণিজ্যিক কেন্দ্র ও আবাসন। 'ব্ল্যাক সি' ও 'মারমারা সি'-কে সংযুক্তকারী প্রায় ৪০ কিমি দীর্ঘ বসফরাস প্রণালী ঘেঁষা শহর ইস্তাম্বুল যেন শান্তি খুঁজে পায় তার পুরনো নিদর্শন ও হারানো অতীত ঘিরে। টপকাফি প্যালেস মিউজিয়ামে পালা করে দৈনিক ১৫ জন আলেম খোঁজেন শান্তির বাণী। হানাফি জানান, ৪০০ বছরের মধ্যে (মতান্তরে বেশি) একমুহূর্তের জন্য কোরআন পাঠ বন্ধ ছিল না এখানে।
বাংলাদেশ প্রতিদিন
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×