আজকে সবাই নরম গদির গরম আরাম চাহে, দুহাতে হরাম লুটে নিয়ে শুধু স্বার্থের গান গাহে।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফিরে এসো ফের খলিফা ওমর
ন্যায়ের চাবুক হাতে,
অন্যায় আর অবিচার ভরা
নিঃস্ব দুনিয়াতে।
মানুষেরা হল পশুর অধম
নাইকো ইমান লজ্জা শরম,
রাত্রি নামেছে এখানেই আবার
সূর্য্য উঠার প্রাতে।
যে ন্যায়ের তুলা দন্ডে তোমার
পুত্র পায়নি মাপ,
আজ কোথায় সে সুবিচার
আর কোথায় সে ইনসাফ।
দিকে দিকে ঐ কাদেঁ মজলুম
দূর্নীতি আর চলছে জুলুম,
কে দিবে জালিমের উচিত শিক্ষা
দারুন বেত্রাঘাতে।
ছেড়ে দিয়ে সব আয়েস আরাম
ঘুরে বেড়িয়েছো রাজ্য তামাম,
নিজ কাঁধে বয়ে দিয়েছ খাবার
সবার শূন্য পাতে।
আজকে সবাই নরম গদির
গরম আরাম চাহে,
দুহাতে হরাম লুটে নিয়ে শুধু
স্বার্থের গান গাহে।
শাসনের নামে চলছে শোষন
কে করে গরিব প্রজারে পোষন,
তাই ডাকি আজ জাগো হে আবার
দুর্যগঘন রাতে।
View this link
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪
বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬
গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকা: এক ফাঁকা রাতের গল্পরাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।...
...বাকিটুকু পড়ুন
টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।...
...বাকিটুকু পড়ুন
শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।...
...বাকিটুকু পড়ুন
মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।
সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু...
...বাকিটুকু পড়ুন