somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ প্রজন্মের উচিত এমন রসুলকে ভালবাসা, ক্ষণস্হায়ী অস্তিত্বধারী হয়ে বাহাদুরি না করা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিনয় ও ভদ্রতা
১. লোকদের সামনে কখনো পা ছড়িয়ে বসতেন না।
২. তাঁর সম্মানার্থে দাড়াতে সাহাবীদেরকে নিষেধ করতেন।
৩. কেউ হাত মুবারক ধরলে তিনি তা ছাড়িয়ে নিতেন না।
৪. কারো কথা কর্তন করতেন না।
৫. নিজে সওয়ার অবস্থায় সঙ্গীকে পায়দল চলতে দিতেন না। হয় তাকেও নিজের সঙ্গে সওয়ার করে নিতেন কিংবা তাকে বিদায় দিতেন।
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপর সওয়ার ছিলেন। তাতে কোনো রেকাব ছিল না। পথিমধ্যে আবু হুরায়রা রা.কে দেখে বললেন, ‘সওয়ার হও।’ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে সওয়ার হওয়ার চেষ্টা করলেন, কিন্তু সওয়ার হতে পারলেন না। উপরন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সওয়ার হলেন এবং দ্বিতীয়বার হযরত আবু হুরায়রা রা.কে সওয়ার হতে বললেন। হযরত আবু হুরায়রা এবারও সওয়ার হতে পারলেন না, আর তার ধরার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত না হয়ে সওয়ারীতে উঠলেন এবং তৃতীয়বার হযরত আবু হুরায়রা রা.কে সওয়ার হতে বললেন। হযরত আবু হুরায়রা রা. লজ্জা পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উঠতে পারছি না। আপনাকে আর কয়বার কষ্ট দিব!

ধৈর্য্য ও সহনশীলতা
১. তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে এত যখমী করল যে, তিনি বেহুঁশ হয়ে গেলেন। ফেরেশতা এসে বললেন, আদেশ করুন এই বসতি ধ্বংস করে দেই! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, না। এরা যদিও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু হয়তো একদিন এদের সন্তানরা ইসলাম গ্রহণ করবে।
২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এক ইয়াহুদীর কিছু পাওনা ছিল। পাওনা আদায়ের নির্ধারিত সময়ের তখনো কয়েক দিন বাকি। কিন্তু ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামা ধরে বলল, ‘আমার পাওনা আদায় কর।’ হযরত উমর ফারুক রা. রাগান্বিত হয়ে বললেন, ‘এই বেআদবকে কতল করা উচিত।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘না; বরং তুমি আমাকে উত্তমভাবে পাওনা আদায়ের আদেশ কর আর তাকে বল উত্তমভাবে তাগাদা দিতে।’ এরপর ওই ইয়াহুদীর দিকে তাকিয়ে হেসে বললেন, এখনো তো কয়েক দিন বাকী।
৩. এক বেদুইন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাদর ধরে এত জোরে টান দিল যে, ঘাড়ে লাল দাগ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দিকে তাকালেন। বেদুইন বলল, ‘আমাকে সাহায্য কর, আমি একজন দরিদ্র ব্যক্তি।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন তাকে যেন যব দ্বারা পূর্ণ একটি উট ও খেজুর দ্বারা পূর্ণ একটি উট দান করা হয়।

http://www.alkawsar.com/topic/8?page=2
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×