ধনী পরিবারের একমাত্র ছেলে রুপম তার মত সুন্দর আর ভদ্র ছেলে আজকাল দেখাই যায় না লেখাপড়ায়ও সে অনন্য আর এমন ছেলেদের সাথে যে কোন মেয়েই নিজেকে জড়াতে চায় কিন্তু রুপমতো আর লুইচ্চাদের মত না সে একজন ধর্মভীরু ছেলে সে তার প্রভুর সন্তুষ্টির জন্য দুনিয়ার সব সুন্দর্য্য আর বিলাসিতা ত্যাগ করেছে এভাবেই সে তার জীবনের ২৪টা বসন্ত পার করে দিয়েছে
কিন্তু আর কয়দিন এ নিরামিষ জীবন ভাল্লাগে? সেও তো একজন মানুষ তার মাঝেও মানবিক আকাঙ্ক্ষা আর প্রবৃত্তি আছে তার উপর সে এখন একজন শক্ত সামর্থবান যুবক রঙ্গিলা দুনিয়ার রঙ্গিন প্রজাপতিতো তার কাছেও ভাল লাগে, তাদের রং তাকে আকৃষ্ট করে
এত কিছূর পরও সে নিজেকে বুঝিয়ে রাখে ইউসুফ (আঃ) এর কাহিনী আর মোহাম্মদ (সঃ) এর চরিত্রিক মাধুর্য তাকে সংযত রাখতে অনুপ্রাণিত করে এভাবেই দিন চলে যাচ্ছিল
রুপমের বেস্ট ফ্রেন্ড ফুয়াদ ফুয়াদ ছেলেটাও বেশ মেধাবী আর চরম স্মার্ট এই ফুয়াদ আবার ধর্মকর্ম মানে না সে বিশ্বাস করে “দুনিয়াতে মানুষ আসছে কেবল পেটটা আর চ্যাটটাকে শান্তিতে রাখার জন্য” কিন্তু ধর্ম মানুষকে শান্তিতে থাকতে দিতে পারে না কারণ দুনিয়ার সকল সুখ মদ, নাইট ক্লাব আর নারীর মাঝেই নিহিত আর একমাত্র ধর্ম জিনিসটা এই সুখ থেকে মানুষকে দূরে রাখে তাই কেবল বোকারাই ধর্ম ধর্ম করে জীবনটা নষ্ট করে দিচ্ছে তারা জীবনের আসল মজাটাই ধরতে পারছে না আর রুপমের মত একটা ধর্ম গাধাকে জীবনের আসল মজাটা বুঝানোর জন্য ফুয়াদ তাই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল
গত বছরের থার্টি ফাস্ট নাইটের কথা রুপমকে একপ্রকার জোর করেই নাইট ক্লাবে নিয়ে যায় ফুয়াদ সেখানে অনেক তরুন-তরুনী অর্ধ উলঙ্গ আর মাতাল হয়ে ডিজের তালে তালে আদিম মানুষের মত অঙ্গভঙ্গি করে নাচানাচি করছে আরে, সেখানে তো শায়লা মেয়েটাও আছে শায়লা মেয়েটা দারুন স্মার্ট আর আধুনিক দেখতেও সে রকম রুপমদের সাথেই পড়ে মেয়েটাকে রুপমের বেশ লাগে কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটা বেশ অশ্লীল ক্লাসে যেসব ড্রেস পড়ে আসে তা রুপমের মত ধর্ম গাধাদের মেনে নিতে কষ্ট হয় হঠাৎ রুপমকে এমন জায়গায় এমন সময় পেয়ে শায়লাতো অবাক ছিপে বড় মাছ টান দিলে যেমন অনুভূতি হয় শায়লার মধ্যেও এখন সেই অনুভূতি তার সাথে মানবিক প্রবৃত্তি যোগ হওয়াতে শায়লা মরিয়া হয়ে ছুটে আসে রুপমের দিকে এসেই জড়িয়ে ধরে লিপ কিস রুপম প্রথমে কেঁপে উঠে কিন্তু শায়লার মত সুন্দরীর কাছে নিজেকে আর সংযত রাখতে পারে না রুপম দুজনে চলে যায় ছাদের উপর
তারপর? তারপর প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে রুপম তার ধর্মকে ত্যাগ করতে এতটুকু কাঁপে নি সে আজ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আজ চাইলেই সে নাইট ক্লাবে যেতে পারে, বিদেশী ব্রান্ডের ড্রিংক্সের সাথে দেশী নারীদের নিয়ে স্বর্গীয় সুখ পেতে পারে তাই সে আজ গর্বের সাথে বলে, ধর্ম আমাকে এত দিন আমার স্বাভাবিক প্রবৃত্তিতে বাধা দিয়েছে, কাজেই এইটা একটা ধর্মীয় অসঙ্গতি আর এমন অসঙ্গতি পূর্ণ ধর্ম আমি পালন করতে পারি না বিধায় আজ আমি গর্বিত নাস্তিক
মূল কাহিনী বুঝার জন্য অনুগল্পঃ ধর্মীয় অসঙ্গতি ১৭ চরিত্রের অসঙ্গতি নাকি ধর্মের অসঙ্গতি? ইহা কেনো ধর্মীয় অসংগতি? এই তিনটা লেখা পড়ে দেখতে পাড়েন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



