somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্ভবত সময় ঘনিয়ে আসছে৤

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কোরআনে আমাদেরকে মহান আল্লাহ আদেশ করেছেন, “যারা মহান আল্লাহকে ছেড়ে অন্যের পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা এর ফলে অজ্ঞতার কারণে তারাও তোমাদের প্রভুকে গালি দিতে পারে।”

এতো গেল মহান স্রষ্টার প্রসঙ্গ। এবার আসি আমাদের জীবনের চেয়েও প্রিয় মহা মানব হযরত মোহম্মদ (সঃ) এর প্রসঙ্গে।

কোন সন্তানের সামনে তার পিতাকে কেউ কটু কথা বললে সেই সন্তান চুপ থাকতে পারে না। কারণ সন্তানদের কাছে তার পিতা হচ্ছে সবার চেয়ে বেশী সম্মানিত। কিন্তু আমাদের মুসলিমদের কাছে মহানবী (সঃ) হচ্ছেন আমাদের প্রিয় পিতার চেয়েও বেশী সম্মানিত। এই মহা মানবের জন্য আমরা মুসলিম সন্তানেরা নিজেদের পিতাকেও কুরবানী দিতে পারি। এখন কেউ যদি আমাদের এই মহা মানবকে নিয়ে অশ্লীল কথা বলে, মিথ্যাচার করে, তাকে হেয় করে তাহলে আমরা কি করবো??? আশা করি বুদ্ধিমান ও বিবেকবান মানুষেরা তা সহজেই উপলব্ধি করতে পারবে। আমরা আমাদের জীবনের চেয়েও আমাদের পিতাকে ভালবাসি। আর পিতার চেয়ে লক্ষগুন বেশী আমাদের মহা মানব নবী মোহাম্মদ (সঃ)কে ভালবাসি। আর ভালবাসার মানুষটিকে হেয় করলে একজন মানুষ কি করতে পারে আশা করি মানুষ মাত্রই এই বিষয়টা উপলব্ধি করতে পারবে।

হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে লিবিয়ায় রকেট হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস নিহত হয়েছেন। এই রকেট হামলায় যুক্তরাষ্ট্রের আরো তিন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বেনগাজিতে ওই কনস্যুলার ভবনে হামলা চালায় বিক্ষুব্ধরা। তখনও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নিহত হন। হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে লিবিয়ার প্রতিবেশি দেশ মিশরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে তা পুড়িয়ে ফেলা হয়। তারপর দূতাবাসে একটি কালো পতাকা উত্তোলন করার চেষ্টা চালায় বিক্ষুব্ধরা যাতে লেখা ছিল, “আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এবং হযরত মোহাম্মদ (সা.) তার প্রেরিত দূত।”

ছবিটার অংশ বিশেষ দেখার সুযোগ হয়েছে। আল্লাহর কসম, এমন একটা জঘন্য মুভি তৈরীর জন্য যন্ত্রণাদায়ক শাস্তিই প্রাপ্য । কত বড় জানোয়ারের বাচ্চা হলে ইতিহাসের সত্য ঘটনাকে সম্পূর্ণ ভাবে উল্টিয়ে মানুষ এমন একটা মিথ্যা ও জঘন্য মুভি তৈরী করতে পারে।

ইসলাম ধর্ম মতে কেবল অন্যায়কারী ব্যক্তিই শাস্তি পাবার যোগ্য। একজনের অন্যায়ের জন্য আরেক জনকে অবশ্যই শাস্তি দেয়া গুরুতর অন্যায়। কিন্তু অন্যায়কারীকে যে প্রশ্রয় দেয় অবশ্যই সেও একজন অন্যায়কারী। আজ যদি যুক্তরাষ্ট্র সরকার এহেন ইসলাম বিরোধী কর্মাকান্ডে তাদের নাগরিকদের বাধা দিত তাহলে হয়তোবা দৃশ্যপট ভিন্ন হতো। তাই পরিষ্কার করেই বলতে চাই মার্কিন সরকারী কর্মকর্তার মৃত্যুর জন্য মার্কিন সরকারই দায়ী। যে দেশের সরকার তাদের নাগরিকদের অন্যায়ে বাঁধা দেয় না অবশ্যই সে দেশের সরকারী কর্মকর্তারা এমন পরিস্থিতির মুখোমুখী হবেই।

সকল ইসলাম বিদ্বেষীদের বলতে চাই, নবী মোহাম্মদ কেবল তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। দাওয়াত কবুল করা আর না করা তোমাদের ব্যাপার। কিন্তু কেবল মাত্র ইসলামের দাওয়াত দেয়ার জন্য একজন সম্মানিত ব্যক্তিকে যিনি আমাদের দেড়শ কোটি মুসলিমদের কাছে নিজের জীবনের চেয়েও প্রিয় তাকে হেয় করলে আমরা তোমাদের ছেড়ে দেব না। ইটটি মারলে পাটকেলটি খেতে প্রস্তুত থেকো। যদিও তোমরা বুঝতে পারছো না যে তোমরা ঘুমন্ত এক জাতিকে নিজেদের অজান্তে জাগিয়ে দিচ্ছ, যে জাতি একবার একত্রে জেগে উঠলে পালাবার পথ পাবে না।

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×