somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চটি লেখক না, ব্লগার ফারাবীর মুক্তি চাই…

১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটির নাম ছিল তুষার। আমাদের তৃতীয় তলায় থাকতো। দ্বিতীয় শ্রেনীর ছাত্র। সবই ঠিক ছিল কিন্তু সে ছিল শাহরুখ খানের একনিষ্ঠ ভক্ত। কেউ যদি ঐ পিচ্চিটার সামনে শাহরুখকে নিয়ে এতটুকু বাজে মন্তব্য করতো তবেই শেষ, আর রক্ষা নাই। কেবল নিশ্চুপ ভাবে কিছুক্ষণ বকাঝকা হজম করতে হতো। শুধু বকাঝকা না একদম ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। আরেকটা ছেলে আছে ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসনের ভক্ত । কেভিন পিটারসন যখন অফফর্মে থাকে তখন সে রীতিমত মান্নত করে যেন সে ফর্মে ফিরে আসে। আসলে আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা তাদের পছন্দের মানুষটার জন্য সব কিছুই করতে পারে। এমনকি নিজের মূল্যবান জীবনটাও দিতে দ্বিধা করে না। বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ যখন মারা যান তখন অনেক তরুনীর আত্মহত্যার খবরও শোনা গেছে। এরা যে কেমন ভক্ত তা অনুধাবন করতেও কষ্ট হয়।

শফিউর রহমান ফারাবী তেমনিই একজন মানুষ। আল্লাহ ও তাঁর রাসূলের একজন একনিষ্ঠ ভক্ত। আল্লাহ ও তাঁর রাসূলকে নিয়ে যখন কেউ কটু কথা বলতো তখন সে সেখানে প্রতিবাদ করার চেষ্টা করতো। মূলত ব্লগে যখন নাস্তিকগুলোর সুদিন চলছিল তখন ফারাবী একাই তাদের সাথে যুক্তি তর্ক দিয়ে লড়াই কতে যেত। এজন্য বিভিন্ন ব্লগে তাকে ব্যান করা হয়, হেয় করা হয়। তারপরও সে তার সাধ্যমত লেখা লিখে যেত। ব্যক্তি জীবনে সে কেমন তা আমার জানা নেই। তবে অনলাইনে সে নাস্তিকগুলোর মত এতটা লাগামহীন ছিল না। অনেকটাই মার্জিত ছিল। যদিও মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে লিখে তিনি নিজেই হাসির পাত্রে পরিনত হয়েছিলেন, তারপরও একজন সাধারণ ব্লগারের মতই ভূলত্রুটি নিয়ে তিনি লিখে যেতেন।

“থাবা বাবা”র মৃত্যুর পর তার যেন জানাযা আদায় করা না হয় সে জন্য ফারাবী ফেসবুকে জোর দাবী তোলে। আমি নিজেও ফেসবুকে থাবার জানাযার বিরোধীতা করি। তারপরও একজন স্বঘোষিত মুরতাদের জানাযা আদায় করা হয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে ফারাবী। সে উত্তেজিত হয়ে ফেসবুকে জানাযা আদায়কারী ঐ ইমামকে হত্যার হুমকি দেয়। ফলে তাকে গ্রেফতার করা হয়। আমরা অনেক সময় উত্তেজিত হয়ে হুটহাট কিছু কাজ বা মন্তব্য করে ফেলি যার জন্য পরে নিজেরাই অনুতপ্ত হই। এই সেদিন এলাকার এক মার্কেটে দুই দোকান মালিক সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া বাধিয়ে ফেলে। ঝগড়ার এক পর্যায়ে একজনতো আরেকজনকে “কু** বাচ্চা তোরে আমি জানে মেরে ফেলবো” বলেও থ্রেড দেয়। পরে অবশ্য মার্কেট কমিটির লোকজনের হস্থক্ষেপে এরা শান্ত হয়। মূলত এখানে আমি বলতে চাচ্ছি অনেক সময় আমরা হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে হুট করে নিজের আপনজনদেরও মারাত্মক ভাবে আক্রমণ করে বসি, সেটা মৌখিক বা শারীরিক দুভাবেই হতে পারে। আর আমি বলছিও না এটা করাটা দোষের কিছু না। অবশ্যই এটা অন্যায়। তবে অন্যায়ের তুলনায় সাজাটা বেশি হয়ে গেলে সেটাও আরেকটা অন্যায়। স্রেফ উত্তেজনার বশে একজন আরেকজনকে “কু** বাচ্চা তোরে আমি জানে মেরে ফেলবো” বললেই তাকে ধরে রিমান্ডে নেয়া আর দিনের পর দিন জেলে বন্দী করে রাখাটা কতটা যৌক্তিক তা আমি বুঝি না। যেখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি আসামীদের হত্যার মত অপরাধ ক্ষমা করে রাষ্ট্র তাদের মুক্তি দিচ্ছে সেখানে ফারাবীকে সামান্য একটা মন্তব্যের জন্য আটকে রাখা হচ্ছে। আবার সবব্লগারদের মুক্তি চাই বলে যারা গলা ফাটিয়ে ফেলছে তারা আসিফ, আল্লামা শয়তান, দাঁড়িপাল্লাদের কথা বললেও ফারাবীর কথাটা একবারের জন্যও বলে না।(মনে হয় ফারাবি তাদের মত চটি লেখক না বলে তাকে ব্লগার হিসেবে গন্য করা হয় না।)

২ জন জামিনে ছাড়া পেয়েছে, জানি আগামীতে বাকি ২ জনও ছাড়া পাবে, কিন্তু ফারাবীকে ছাড়া হবে কিনা সেটাই জানি না। কারণ ফারাবীর মুক্তি চাই বলে কেউতো আর রাস্তায় বের হবে না। তাই আমি না হয় একাই বললাম “চটি লেখক না, ব্লগার ফারাবীর মুক্তি চাই…”
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×