।। রূপসীদের কোন সুনির্ধারিত বিষয়ে অভিমান থাকে না ! ।।
১৬ ই জুন, ২০১২ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রূপসীদের কোন সুনির্ধারিত বিষয়ে অভিমান থাকে না , তবুও গুচ্ছ গুচ্ছ বিষাদ ঝুলিয়ে রাখে তাদের অসম্ভব নির্লিপ্ত চোখে ! আর ঠোঁটের কোণে লেগে থাকে সমগ্র রাত্রির অবহেলিত অশ্রুর আওয়াজ । এইসব অবহেলিত অশ্রু-সমগ্র জমা হতে থাকে তাদের অভিমানী হৃদপিণ্ডের কোন এক গোপনীয় প্রকোষ্ঠে , যার খোঁজ কেউ কোনদিন রাখেনি অথবা রাখার প্রয়োজনীয়তাই হয়তো ছিল না ।
মেঘ অথবা জল , জল অথবা বাষ্পের মধ্যে কোনকালেই সুবিন্যস্ত ব্যবধান পরিলক্ষিত হয়নি কোন এলো-ভোলা কবির দৃষ্টিতে । তবুও মেঘেদের সাথে রূপসীদের রয়েছে বহুকালের অলিখিত সখ্যতা , এটা সকল কবি-মাত্ররই দৃষ্টির গোচরে। তাই বিবর্ণ পাথরের সাথে রূপসীদের প্রায়শই কথোপকথন হয় উপ-লৈখিক স্বপ্ন-প্রহরগুলোতে , বিষয়সমূহ অনির্ধারিত থেকে যায় চিরকালই ।
উড়ন্ত-বিহীন পাখিদের ডানায় সন্ধ্যা নামলে , অসংখ্য নীলাভ বিচ্ছুরণ বের হয়ে আসে তাদের লাবণ্যময় বৈদ্যুতিক চর্মের উপরিভাগ হতে । অথচ পাখি বিষয়ে রূপসীদের কোন কালেই আগ্রহ ছিল না । রূপসীদের কানের দুল আর একুরিয়ামের মাছেদের মধ্যে রয়েছে অপ্রকাশিত প্রেম , কাঁচের দেয়াল ভেদ করেও মাছেরা তা স্পষ্ট টের পায় । তাই সংবিঘ্ন চোখে চেয়ে থাকে ঝুরি ঝুরি জোছনায় ।
এক খন্ড মেঘ , দুই টুকরো পাথর , কয়েকটি পাখি আর সমগ্র একুরিয়ামের মাছ সব কিছু নিদারুণ পাপে চলে গেলে , একদিন হয়তো রূপসীর ঘোর ভাঙ্গে !
**
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫
অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুন