somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র দু একটি কথা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের ব্যাপারে তেমন কোনো আগ্রহ বোধ করিনি। কারন যার যা মনে চায় এবং যেভাবে চায় তিনি তা সেভাবে এখানে প্রকাশ করে দেন। নিজের স্বাধীনতার বর্হিপ্রকাশে অন্যের ক্ষতি হল কিনা সেটা ধর্তব্যের মধ্যে পড়েনা। আমি যেভাবে কথা বলছি তাতে নিজের পরিচয় আগে প্রকাশ না করলে হয়ত আমাকে কোনো একটি ব্লকে ফেলে দেওয়া হতে পারে।

আমি জন্মসূত্রে এদেশের একজন সাধারন মানুষ। আর বর্তমানে যে পরিচয় মানুষের কাটতি বাড়ায় সে অনুযায়ী আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা ৮নং সেক্টরের একজন আর্মি কমান্ডার ছিলেন । ১৯৭১ সালে যে কজন আর্মী অফিসার পাকিস্থানী মিলিটারী কমান্ড ভেঙ্গে পূর্ব পাকিস্থানের পক্ষ নিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তাদের একজন।

মূল কথায় ফিরে আসি। আমি এই ব্লগের বেশ কিছু লেখা পড়েছি এবং অনেকগুলো মন্তব্য পড়েছি। বেশীরভাগ মন্তব্য আমার কাছে খুবই যাচ্ছেতাই মানের মনে হয়েছে এবং অনেকে অশ্লীলভাবে আক্রমনাত্মক কথা বলেছেন। এবং সন্ত্রাসী কায়দায় নিজের ভাব প্রকাশ করে অন্যকে সন্ত্রাসী আক্ষায়িত করেছে। বেশীরভাগ লেখা পড়ে মনে হয়েছে তারা নিজেদেরকে প্রগতিবাদী হিসেবে নিহ্নিত করতে মরিয়া এবং তা প্রমান করতে হাস্যকরভাবে নিজেদেরকে নাস্তিক হিসেবে চিহ্নিত করেছেন। অনেকে অপ্রাসঙ্গিকভাবে ইসলামকে নিয়ে এসেছেন এবং বিনা কারনে সমালোচনামুখর হয়েছেন। অনেকে যে বিষয়ে জ্ঞান রাখেন না সেটা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করে তার সমপর্যায়ের ব্যক্তিদের প্রশংসা অর্জন করে নিজেকে গর্বিত করেছেন।

এসকল অবস্থা থেকে আরও একটি বিষয় আমি দেখলাম তা হল কিছু মানুষ নিজেদের ইসলামী আবেগ নিয়ে লিখতে এসে অন্যের সমালোচনার ভয়ে এমনভাবে লিখেছেন যে তিনি যেন নিজের কাছেও বিব্রত। কেউ ইসলাম নিয়ে দু এক কথা বলার পর মন্তব্যকারীরা তাকে প্রকাশ্যে অথবা কৌশলে রাজাকার,আল বদর,প্রাচীন,সন্ত্রাসী ইত্যাদী নামে আখ্যায়িত করেছেন।

এসব দেখে আমার মনে হয়নি এই প্লাটফর্মটি সত্যিই সকল মতের একটি মিলন কেন্দ্র। লেখাগুলো একপেশে টাইপের মনে হয়েছে। অযথা গালি গালাজ করতে পছন্দ করেন এমন ব্যক্তিদের আনাগোনা বেশী লক্ষ্যনীয় হয়েছে।

সত্যিই যদি আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হয়ে থাকি তাহলে অপরের লেখা পড়ে ,বুঝে ,চিন্তা করে মন্তব্য করা উচিৎ। লেখার সময় অন্যের মর্যাদার প্রতি লক্ষ্য রাখা উচিৎ। কাওকে হুট করেই কোনো ব্লকে ফেলে দেওয়া যুক্তিসঙ্গত কিনা সেটাও ভাবা উচিৎ। সত্য বলা উচিৎ। অন্যকে সম্মান করা উচিৎ। হুযুগে আমল না দিয়ে সচেতনভাবে বিষয় উপলব্ধি করা উচিৎ। সবাই ভাল থাকুন,সুস্থ্য থাকুন,সুন্দর থাকুন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×