somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈমানের স্বাদ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



....রসূল(সাঃ)বলেন যার মধ্যে ৩ টি গুন রয়েছে,সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। ১. আল্লাহ ও তার তার রসূল(সাঃ) সকল কিছু থেকে অধিক প্রিয় হওয়া। ২. আল্লাহর উদ্দেশ্যেই ভালবাসা। ৩. কুফরীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা।(বুখারী-মুসলিম)

... তোমাদের কেউই প্রকৃত ঈমানদার হতে পারবে না,যতক্ষন না সে তার নিজের জন্যে যা পছন্দ করে,তার ভাইয়ের জন্যেও অনুরূপ পছন্দ করে।-(বুখারী-মুসলিম)

.... যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানদের সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে।-(বুখারী-মুসলিম)

.... জরীর ইবনে আব্দুল্লাহ(রাঃ) বলেন-আমি রসূল(সাঃ) এর কাছে এসে এই মর্মে বায়য়াত প্রদান করলাম যে-আমি আল্লাহর রসূলের(সাঃ) কথা শুনব,সকল নির্দেশ মেনে চলব এবং সকল মুসলিমের মঙ্গল কামনা করব। এরপর রসূল(সাঃ) অতিরিক্ত যোগ করলেন-"তোমার সাধ্যানুযায়ী বিষয়ে"। -বুখারী-মুসলিম

(আমরা যেন একে অপরের প্রতি অন্তরে বিদ্বেষ না রাখি। একে অপরের জন্যে দোয়া করব)

... রসূল(সাঃ) বলেন- ঈমান মজবুত থাকা অবস্থায় কেউ যিনা করতে পারেনা,মদ্যপান করতে পারে না,চুরী করতে পারে না। আরেক বর্ণনায় এসেছে ছিনতাইয়ের সময় সে মুমিন থাকেনা।-(বুখারী,মুসলিম)

...কোনো লোক তার মুসলিম ভাইকে "হে কাফির" সম্বোধন করলে তাদের যে কোনো একজন কুফরীর শিকার হল।(-বুখারী-মুসলিম)

..আব্দুল্লাহ ইবনে মাসউদ(রাঃ) রসূল(সাঃ)কে জিজ্ঞেস করেন-কোন আমলটি আল্লাহর কাছে সর্বোত্তম ? তিনি(সাঃ)বলেন-যথা সময়ে সালাত আদায় করা। আবার জিজ্ঞেস করেন-এরপর কোনটি ? তিনি(সাঃ)বললেন-পিতা-মাতার আনুগত্য করা। আবারও জিেজ্ঞেস করলেন-এরপর কোনটি? তিনি(সাঃ)বললেন-আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ(রাঃ) বলেন-আমার মনে হয়েছে আমি আরও জিজ্ঞেস করলে তিনি আরও বলতেন।-(বুখারী,মুসলিম)

সর্বশেষ ভিন্ন বিষয়ের একটি হাদীস উল্লেখ করছি। এটা অনুধাবন করার অনুরোধ রইলো। কারন এ বিষয়টি অহরহ ঘটে থাকে। বুখারী এবং মুসলিমের একাধিক হাদীসে এসেছে সবথেকে বড় কবিরা গুনাহ হল শিরক। বুখারী ও মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে সবথেকে বড় কবিরা গুনাহ হল পিতা-মাতাকে অভিশাপ দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রসূল(সাঃ)কে জিজ্ঞেস করলেন-ইয়া রাসূলুল্লাহ(সাঃ) কোনো লোক তার নিজ পিতা-মাতাকে কিভাবে অভিশাপ দিতে পারে !

রসূল(সাঃ)বললেন- সে যখন অন্যের পিতাকে গালি দেয়,তখন সে তার নিজের পিতাকেই গালি দেয়,যখন সে অন্যের -মাতাকে গালি দেয়,তখন সে নিজের মাতাকেই গালি দেয়। -(বুখারী-মুসলিম)

(অবএব মানুষকে অমুকের বাচ্চা...তমুকের বাচ্চা বলে গালি দিলে সর্বনাশ। )

(ঈমানের স্বাদ যে পেয়েছে,সে এর ভেতরেই বাঁচতে চাইবে। এখানেই রয়েছে প্রাণ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×