somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চায়নার জাল খাবার

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ভাবছেন ভেজাল খাবার না বলে জাল খাবারের কথা কেন বললাম, তাই না? আসলে টাকা যেমন জাল হয় তেমন কি খাবারও জাল হয়? অন্য কোথাও জাল খাবার পাওয়া না গেলেও চায়নাতে যে পাবেনই তা বলে দিতে। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব চায়নার জাল খাবারের সাথে। যা দেখে আমার মতই অবাক হবেন তাতে কোণ সন্দেহই নেই।

০১) জাল নুডুলসঃ



২০১০ সালে চায়নার ডনগোয়ান অঞ্চলের ৫০টি কারখানা বন্ধো করে দেয় দেশের সরকার। কেননা এই সকল কারখানায় পচে যাওয়া শস্য এবং কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হত জাল নুডুলস। এই সকল কারখানার উৎপাদন ক্ষমতা ছিল অনেক, কারখানাটি বন্ধো করার সময় ১.১ মিলিয়ন পাউন্ড জাল নুডুলস আটক করা হয়।

০২) জাল দুধঃ



মেলামাইন মানব স্বাস্থ্যের জন্য ভয়ংকর ক্ষতিকর। এটা কোন ভাবেই মানুষের খাবার হতে পারে না। কিন্তু ২০০৯ তে প্রায় ৫৩,০০০ শিশু অসুস্থ হয়ে পরে মেলামাইন দিয়ে তৈর জাল দুধ খেয়ে। ঐ সকল দুধ তৈরি করার কম্পানি বলেছিল দুধে প্রোটিনের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য তারা মেলামাইন ব্যাবহার করেছিল। কিন্তু ঘটল তার উল্টা।

০৩) জাল শুকরের মাংসঃ



২০১১ সাল প্রথম সকলের নজর কারে যখন এক জন মহিলা দেখতে পান যে তার রেখে যাওয়া খাবারের অবশিষ্ট অংশ অন্ধকারে জ্বলজ্বল করছে। পরে জানা যায় যে এই মাংসের উপাদান গুলির মধ্যে মূল একটি উপাদান 'Phosphorescent Bacteria', যে ব্যাকটেরিয়া ব্যাবহার করে এই মাংস গুলি প্রস্তুত করা হয়েছে। আর ব্যাকটেরিয়া মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

০৪) জাল ডিমঃ



একটু অবাক হচ্ছেন তাই না যে ডিম কিভাবে জাল হতে পারে? আরে ভাই এটা চায়না বলে কথা এখানে কি না হতে পারে?! বুঝলাম না চায়নায় কি মুরগী নাই নাকি মুরগির ডিম দেওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করা সম্ভব না। যা হোক চায়নায় গেলে আপনি কিন্তু এই জাল ডিম দিয়ে মজা করে নাস্তাও করে ফেলতে পারেন, তবে তা বুঝবেন কিনা তা বলা সম্ভব না। এবার চলুন দেখে নেই এই জাল ডিম বানায় কিভাবে।





০৫) জাল আখরোটঃ



চায়নায় আখরোটের দাম বৃদ্ধি পাবার কারনে কিছু অর্থ লোভি লোকেরা আখরোটের খালি খোসা যোগাড় করা শুরু করে। এর পরে সে গুলির মধ্যে পাথর আর কাগজ দিয়ে পূর্ন করে তা বাজারে বিক্রি করা শুরু করে।


নকল আখরোট


আসল এবং নকল আখরোট



০৬) জাল গরুর মাংসঃ



এই জাল খাবার মনে করেন চায়নার সব থেকে সহজ লোভ্য খাবার। এটা আপনি খুঁজে পাবেন চায়নার যে কোন অঞ্চলে। পুলিশের কাছে অনেক রিপোর্ট আসলেও তারা এই বিষয়ে তেমন কোন কিছুই করতে পারে নাই। তবে এটা যে কোন ভাবেই স্বাস্থ্যকর না তা বুঝি আর বলা লাগবে না। এই ইঁদুর গুলিকেই গরুর মাংস বলে চালিয়ে দেওয়া হয় চায়নার অনেক জায়গায়। তাই বলি চায়নায় গেলে আর যাই করেন হোটেলে গরুর মাংস এর অর্ডার দিয়েন না।



০৭) জাল চালঃ



আসলে ধান উৎপাদন করা বেশ কষ্টোকর কাজ তাই না? তাই চলুন এত কষ্টো করে উৎপাদন না করে সরাসরি বানিয়েই ফেলি চাল। এই জাল চাল তৈরি করতে ব্যাবহার করা হয় আলু এবং প্লাষ্টিক। সব থেকে ভয়ংকর তথ্য হচ্ছে এই চালের তৈরি তিন বাটি ভাতের মধ্যে থাকে একটি প্লাষ্টিক ব্যাগের সম পরিমান প্লাষ্টিক।

০৮) জাল বানঃ



'মামা একটা চিকেন বান দেও', এই কথা বলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অনেকেই চেচিয়েছেন, কিন্তু এখানে চেল্লালে চেল্লান ভুলেও চায়নাতে খাবার আগে একটু চিন্তা করে নিবেন। ২০০৭ সালে চায়নার একটি পত্রিকা প্রথম এই বিষয়টি সকলের সামনে তুলে আনে। কিছু অসাধু ব্যাবসায়ি হার্ড বোর্ডকে কোন এক রাসায়নিক পদার্থের মধ্যে ঢুবিয়ে নরম করে তৈরি করে এগুলি। অবশ্য কিছু পরিমান শুকরের মাংস থাকে এগুলির মধ্যে যাতে খাবার সময় বুঝতে না পারা যায়।

০৯) জাল পাতাকপিঃ



এ নিয়ে এর আগে 'চাইনিজ পাতাকপি' লেখায় আলোচনা করেছিলাম তাই এখানে আর কিছু লিখলাম না।

লেখাটা পরে যদি খুব মজা পেয়ে থাকেন তাহলে কিন্তু একদম ভুল করছেন, কেননা সে দিন বাজারে দেখলাম চাইনিজ লালকপি বিক্রি হচ্ছে। খুব বেশি দিন দেরি নেই যে দিন এই বিষাক্ত খাবার গুলি হয়ত উঠে আসবে আপনার থালেও।

লেখকঃ জানা অজানার পথিক AKA নহে মিথ্যা।

উৎসঃ Chinese Fake Food
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×