আমার কি কোনদিনও হুঁশ হবে না?
বারবার ভূল করে চলেছি। যার উপর রাগার কথা তার উপর না রেগে অযথাই অন্যের উপর রাগ ঝাড়ছি। এতে শুধুশুধু ভালবাসার মানুষগুলোই কষ্ট পাচ্ছে। আর তাদের তুচ্ছ কারণে কষ্ট দেয়ার কারণে আমারও (কি জানি হয়).....
কবে, আর কবে এ থেকে বেরিয়ে আসতে পারব আমি?
অথচ আমার ধূসর জীবনে ওঁরাই উজ্জ্বল সূর্যালোকের মত; সমস্ত আঁধার কাটিয়ে দেয়।
আমাকে, এই অপদার্থটাকেও ওঁরা আন্তরিকভাবে ভালবাসে, ওঁরাই আমার হাসি, আনন্দ, আর গভীর প্রশান্তির উৎস। আমার সমস্ত অকারণ অভিমানকে ওঁরাই ভাঙ্গায়, তুচ্ছ কারণে আমার অনুযোগের জন্যও নিজেরাই ক্ষমা চেয়ে নেয়, যদিও দোষ আমারই।
আর আমি কিনা তাঁদের সাথেই এমন করি?
কি চরম অকৃতজ্ঞ আমি!
ছিঃ, এ লজ্জা কোথায় রাখি?
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




