এ জগতে হায় সেই খায় বাঁশ,
যে নাহি করিতে চায় অপরের সর্বনাশ...
কিছু না করাটাও যখন দোষের আওতায় পড়ে, তখন কিছু না করেই বা কি করে থাকা যায়?
সাধারণ নির্দোষ ফাজলামিও যে এতবড় দোষ বলে গণ্য হতে পারে হতে পারে, নিজে না ভুগলে বোধহয় বিশ্বাসই করতাম না...
কথায় বলে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আর ফাজলামিটা বোধহয় আমার মজ্জাগত হয়ে গেছে, ছাড়তে পারিনা।
তবু যখন সেই সামান্য ফাজলামির জন্য অনেক কড়া কথা হজম করতে হয়, মেজাজটা বিরূপ না হয়ে আর পারে না।
আগে জানতাম নির্দোষ সরলতা প্রশংসনীয়, কিন্তু এখন যে ধারণাটাই পাল্টাতে বসেছে। ভাল ব্যবহার করেছ কি মরেছ!
নৈতিকতাবোধকে যারা বিকৃত করে তুলেছে, প্রতি পদক্ষেপে যারা নীতি লঙ্ঘন করে, তাদেরকেই যখন নীতিবাক্য কপচাতে শুনি, ঘেন্না ধরে যায়...
অবশ্য তাতে কিই বা আসে যায়?
থাক, আমার আর আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নেই। কাজেই, ভূলে যাওয়া যাক সে কথা...
হাহ.....
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




