কথায় বলে, অভাগা যেদিকে ধায়, সাগর শুকিয়ে যায়...
হাড়ে হাড়ে টের পাচ্ছি, অভাগা হওয়ার কি জ্বালা!!!
সেই কবে থেকে প্রাণ ভেজানোর আশায় তৃষ্ণার্ত চাতকের মত বসে আছি, কিন্তু পোড়া কপাল! ছিটেফোঁটা বৃষ্টিতে কি আর মন ভরে?
যে দু-এক ফোঁটা জোটে, তাতে পিপাসা আরও বাড়ে...
দিন দিন যে কি দশাটাই হচ্ছে আমার!
না বলা যায়, না সওয়া যায়...
একটু আশার আলো দেখতে পেলেই প্রাণপণে ছুটে যাই, কিন্ত অনেক পরিশ্রমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পর বুদ্ধি খোলে!
ও যে আলেয়া! মিছেমিছি ছোটাছুটিই সার!
ভয় হয়, পিপাসার ঠ্যালায় না আবার কাদাজলই পান করে বসি...
কেউ জল দেবে, জল! একপাত্র ভালোবাসার জল?
উহহ্, প্রাণটা যে পুড়ে যাচ্ছে...
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




