somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন খারাপ হলে কুয়াশা হয়

২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু লিখব বলে এডিটার খুলে বসেছি কিন্তু কি লিখব জানি না। কিছু আঁকিবুকি কাটা যাক।

মন খারাপ হলে নাকি কুয়াশা হয় আর ব্যাকুল হলে তিস্তা। আমি কখনও তিস্তা দেখিনি। কুয়াশা দেখি। গভীর ঘন কুয়াশা। এক হাত দূরে চোখ চলে না এমন কুয়াশা। চোখের সামনে বিছিয়ে থাকে ঘন আস্তরনের মত। যেদিকে তাকাই সেদিকেই কুয়াশা। ঘন। গভীর। ভয় লাগে। হোঁচট খাওয়ার ভয়, কারও সাথে ধাক্কা লাগার ভয়। সামনে কি তিস্তা ? তিস্তায় কত জল ?

এমুপরীর ছোট্ট দুইটা ডানা। সে ঊড়তে পারে না কিন্তু তার ওড়ার খুব সাধ। ঊড়তে যায় আর মুখ থুবড়ে পড়ে। তবুও আবার ঊড়তে যায়। সামনে কি তিস্তা ? তিস্তায় কত জল?

ধান ভানে ধানুয়া ভাই রে
পড়িয়া রইবে নাড়া
তুই জীবন ছাড়িয়া গেলে
মাইনষে কইবে মরা।

বিলের মাঝে মানুষ অস্থায়ী ডেরা বাঁধে, বাথান বানায়। কখনও তিন মাস ত কখনও চার মাসের জন্যে। পুটুলিতে বাঁধা সাংসার, গরু, ছাগল, হাঁস আর মুরগী। বাঁশ, চট, দরমা আর পলিথিনএর আশ্রয়। বিল থেকে ধরে আনা মাছ নুন আর লংকায় সেদ্ধ করা আর ফ্যানা ভাত। রাতের খাওয়া সেরে বাদবাকি ভাতে জল দিয়ে রেখে দেওয়া, সকালে তাই খেয়ে সারাদিনের তরে বেরিয়ে যাও। হাঁস মুরগীরা নিজেদের খাওয়ার নিজেরাই জুটিয়ে নেয়। গরু ছাগল চরাতে নিয়ে যায় একজন, হাতে বাঁশের বাঁশিটি। এগিয়ে যায় নদীর দিকে । তারও কি মন ব্যাকুল আর সামনে তিস্তা ?

৯টা ৪৫শে লাষ্ট ট্রেন, সোয়া ন'টা এখানেই বেজে গেল। ষ্টেশনের দিকে ছুট। সাথী সাথে না থাকলেও পথ ত চলতেই হবে। ট্রেন এগিয়ে চলে। কোন কু ঝিক ঝিক ঝিক নেই এই ট্রেনের। শোঁ শোঁ আওয়াজে জানান দেয়, তার কোন কু ঝিক ঝিক সুর নাই। শেয়ারের ট্যাক্সিতে ঠাই নাই ঠাই নাই। তিনজনের প্রায় কোলচাপা আরেকজন। এই সোয়া দশটাতেই বেশ নীরব রাস্তা। বোঝাই ট্যাক্সি ধীমে লয়ে এগোয় নদীর দিকে। সামনে কি তবে তিস্তা ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×