somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকে ভালবাসি

১০ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাকে ভালবাসি ? মানুষটিকে নাকী তার গুণাবলীকে?
কে বড়? তার গূণ নাকী তার দোষ? নাকী সবকিছুর ঊপরে
সেই ভালোবাসার মানুষ?

কঠিন প্রশ্ন।

আজ এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। টি ৩ তে চায়ের আড্ডায়।
গুরুগম্ভীর আলোচনা! মগজের গোড়ায় ধোঁয়া না দিলে আলোচনা
জমে? তো দেওয়া হোক ধোঁয়া! কখনো দিইনি? তাতে কী!
সবকিছুই তো জীবনে কখনো প্রথমবার হয়! তো ধোঁয়ায়,
পটভর্তি দার্জিলিং চা আর চীজ স্যান্ডউইচের সাথে যা আলোচনা
হল, তা এই ;-

প্রথম দর্শনেই কারো প্রেমে পড়ে গেলাম এমনটি সচরাচর হয়
না। যদিও বা হয়, সেই প্রেম-ভালবাসা কতখানি খাঁটি বা পোক্ত,
সেই বিষয়ে সন্দেহ থেকে যায়। একটা মানুষকে ধীরে ধীরে
জানা, নিজের অজান্তেই এক আনুভুতির জন্ম। খানিকটা মোহ,
খানিকটা মমতা, খানিকটা আকর্ষন, কিছু দ্বিধা, আর নিজের
ভেতরের তাগিদে জন্ম নেয় ভালবাসা। প্রথম দেখাতেই কোন
আকর্ষন না জন্মালেও ধীরে ধীরে মানুষটিকে জানার পরে
জন্ম নিতেও পারে গভীর ভালবাসা।

গ্লাসের অর্ধেক খালি নাকী অর্ধেক ভরা? আমরা সাধারণ মানুষেরা
তো অর্ধেক খালি গ্লাসই দেখতে পাই। কেউ দেখিয়ে দিলে যদিও
বা অর্ধেক ভর্তি গ্লাস খণিকের তরে দেখি, কিছু পরেই আবার দেখি
অর্ধেক গ্লাস খালি। এ এক অদ্ভুত যন্ত্রণা। ভালবাসা যখন জন্মায়
তখন দোষ-ত্রুটিবোধ হয় সেভাবে চোখে পড়ে না। তাহলে বোধ হয়
প্রেমই জন্মাত না। কিন্তু পরে যখন ত্রুটিগুলো চোখে বাজতে শুরু করে,
তার মানে কী এই, যে প্রেম ফুরিয়ে গেল? নাকী ভালবাসার মানুষের
কোন ত্রুটিই দেখতে চাই না বলে সেগুলো বেশি কষ্ট দেয়? এমন কী
হতে পারে যে তার সমস্ত ভুলগুলোকে ওভারলুক করে গেলাম? মনে
রাখলাম শুধু তার গূণ?

প্রিয়া বলে, যাকে ছেড়ে বাঁচা যায় না তার দোষ-ত্রুটি দেখতে নেই,
ধরতে নেই। মনে রাখতে হয় শুধু ভাল ভাল কথা। যা দেখে প্রেমে
পড়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম, ভালবেসেছিলাম। আমার মনে হয়,
ভালো যে বাসে, সে তার নিজগূণেই ভালোবাসে। ভালো কজনে
বাসতে পারে? ভালোবাসতে পারা খোদার অসীম কৃপা। প্রিয়া
আরো বলে, যে ভালোবাসতে পারে সে ব্লেসড। আশীর্বাদধণ্য।
কজনে পারে? প্রেম প্রেম খেলা অনেকেই খেলে, আসল প্রেমের
দেখা কয়জনা পায়! খুঁজিতে খুঁজিতে জনম যায়। ক্লান্তি আসে।
মুক্তির পথ এক একজন এক এক রকমের খুঁজে নেয়।

প্রেমকে বাঁচিয়ে রাখতে হয়। জল দিতে হয়। সার দিতে হয়।
দিতে হয় ভালবাসার ওম, মমতার ছায়া।


( মাঝরাতে প্রচুর ভারী ভারী কথা হয়ে গেল, এইবার ঘুমাইতে
যাইঃ-))
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:৫০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×