somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক লেখকের কথা

০৮ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাগ ইমনের প্রেমের জন্যে পাগলামী পোষ্টটি পড়ে আমারও এক ঘটনা মনে পড়ে গেল। মনে পড়ে গেল বললে ভুল হবে। ভুলে গেলে সেটা মনে পড়ার প্রশ্ন আসে। এ এমন এক ঘটনা যা ভুলে যাওয়ার চান্স ভুল করেও নেই। শোন তবে বলি।

এক দেশে এক শাহজাদী ছিল। আর আরও কেউ একজন ছিল ছিল। তবে সে কোন রাজকুমার নয়। সে শিল্পী।।সে লেখক।। আর বেশ খানিকটা পাগল।। যাই হোক। তো সেই পাগল মানুষটা আমাদের এই শাহজাদীর প্রেমে পড়ে। শাহজাদীও পড়ে। তবে সে শাহজাদী তো! তার অনেক চিন্তা। ভাবনা। নানাবিধ সমস্যা প্রেমে পড়ার। তাই সে পাগলকে খুব একটা আমলে দেয় না। আবার মাঝে মাঝে একটু দেয়ও।

তো একদিন এই পাগলে শাহজাদীরে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখাতে নিয়ে গেছে। ফিরতে অবধারিত বেশ রাত। ও হ্যাঁ বলতে ভুলে গেছি, শাহজাদী থাকে এক শহরে আর সে থাকে অন্য শহরে। মাঝে এক নদী। এই কূলে আমি আর ঐ কূলে তুমি কেস। তো সিনেমা দেখিয়ে ফেরার পথে পাগলের একটু বেশি প্রেম পায়। নদী পেরুতে পেরুতে পূর্ণিমার রাতে ( পূর্ণিমা ছিল কী? যাগ্গে, কি যায় আসে! ) সে চুমু খেতে যায় শাহজাদীকে। শাহজাদী যায় ক্ষেপে। কী! সাথে সারথী আছে, যে কিনা শাহজাদীর বাহন চালায় তার সামনেই চুমু খাওয়া?! শাহজাদী সত্যিই ক্ষেপে যায়। সিনেমা দেখা, রাত করে মহলে ফেরা তবুও মানা যায় তাই বলে চুমু? না! শাহজাদী মুখ ঘুরিয়ে অন্যদিকে বসে। মুখে কোন কথা নেই। লেখক মানুষটার কোন প্লটে এই সিন যায় না। সে আবার স্যরি ট্যরিও বলতে পারে না আর শাহজাদীরও শোনার মুড নেই। তো মহলের সামনে এসে শাহজাদী বিনা বাক্যব্যয়ে নেমে এগিয়ে যায় মহলের দিকে। লেখক বেচারা খানিকক্ষণ চরম বেচারা মুখ করে দাঁড়িয়ে থাকে। শাহজাদী আবার ফিরে ঝাঁঝিয়ে আসে, দাঁড়িয়ে কেন? বাড়ি যাও! লেখক বাড়ির পথে রওয়ানা হয়। কিন্তু বাড়ি যায় না। নদীর পারে, উড়ালপুলের তলায় তলায় ঘুরে বড়ায় অনেকক্ষণ।

অবশেষে ফিরে যায় কিন্তু নিজের বাড়ি নয় , এক বন্ধুর বাড়িতে। চলে সুরাপান। পাগল মাথা আরো পেগলে যায়। উঠে হাঁটা দেয় রাত দুটোর সময়। সে শাহজাদীর বাড়ি আসবে। রাস্টায় কোন বাহন খুঁজে পায় না সে। তো কী হয়েছে? হন্ঠন হন্ঠন করে তার শহরের শেষ মাথায় নদীর পারে এসে দাঁড়ায় লেখক। পুলের উপর কী উঠতে দেবে সরকারি রক্ষিবাহিনী? কেউ কোথাও নেই। হাঁটতে থাকে সে। পুল, উড়ালপুল মিলিয়ে সাড়ে চার কিলোমিটার তার সাথে আরো কয়েক কিলোমিটার হাঁটে সে। রাত্রিকে দেখে সকাল হতে। নতুন সূর্যকে দেখে অন্ধকারের বুক চিরে জেগে উঠতে পূবাকাশে। সে হাঁটে। এক শহর থেকে অন্য শহরে। একসময় পৌঁছেও যায় শাহজাদীর মহলের সামনে। চারদেওয়ালের ভেতর শাহজাদী কি ঘুমে অচেতন, মগ্ন কি কোন সুখস্বপ্নে।

টুং টাং শব্দে জানান দেয় মুঠোফোন, সংক্ষিপ্ত বার্তা এলো। শাহজাদী জানতে পারে, তার মহলের নিচে পরিখার ধারে লেখক এসে বসে আছে ভোর হতে। ছুটে যায় শাহজাদী, কেউ দেখে ফেলেনি তো লেখককে! দ্বাররক্ষকেরা ধরে পিট্টি দেয় নাই তো!

শীত তখন আসি আসি করছে। লেখকের মুখে চোখে ক্লান্তির ছাপ। রাত্রি জাগরণের। বহুদূর হেঁটে আসার। শাহজাদীর কী একটু মায়া হয়?!

এর পরে কি হইসিলো এখন আর মনে পড়ে না। শাহজাদী অবশ্য বলেছিল আমিই ভুলে গেছি।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ বিকাল ৫:৪০
৩৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×