রামাদ্বান: প্রত্যাশা পূরনে প্রচেষ্টা প্রয়োজন
রামাদ্বান আসছে। প্রায় দোর গোড়ায় এসে দাঁড়িয়েছে পবিত্র মাস, রামাদ্বানুল মুবারাক। বরকত, রহমত, আর মাগফেরাত এর মাস। কুরআন নাজিলের মাস। কুরআনের মাস। রামাদ্বান মাসআর পবিত্র কুরআন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছ্,ে একটাকে বাদ দিয়ে অপরটাকে ভাবাই যায়না। এই মাস এলেই সারা বিশ্বময় কুরআনের চর্চা বেড়ে যায় কয়েক গুন। সারা দিন রাত মানুষ কুরআন পড়েন, তেলওয়াত করেন। বিশ্বের কোনে কোনে কুরআন এর আলোচনা শুরু হয়ে যায়। ব্যক্তিগতভাবে কোটি কোটি লোক কুরআন খতম করতে লেগে পড়েন। টিভির টক শো’তে যেমন এটাকে নিয়ে আলোচনা হয়, তেমনি বিভিন্ন পত্র পত্রিকায়ও প্রকাশিত হয় কুরআন নিয়ে বিস্তর আলাপ আলোচনা, নিবন্ধ, প্রবন্ধ, ফিচার।
এটা ইসলামি বিশ্বের একটা কালচারই নয়, ক্ষরং ঈবাদাত। এই্ মাসে প্রায় সব মুসলমানই আল কুরআন পড়েন, তেলওয়াত করেন, এর আলোচনায় বসেন বা শরীক হন সওয়াবের আশায়, ঈবাদাত এর নিয়তে। আল্লাহ পাক এর সন্তুষ্টির আশায়। স্বয়ং রাসুলুল্লাহ স: এবং তাঁর সম্মানিত সাহাবি (রা
আজ আবার রামাদ্বান সামনে এসে দাঁড়িয়েছে। সেই সাথে একটা জীবনঘেঁষা প্রশ্নও মনে বার বার উদয় হচ্ছে,্ যেমনি উদিত হয়েছে এর আগের রামাদ্বানেও, তার আগেও। ঐ একই প্রশ্ন মাঝে মধ্যেই উদয় হয় মনের কোনে। আমরা মুসলমানরা এত কুরআন পড়ি, খতম করি মাসে মাসে বা প্রতি রামাদ্বানে, এত তেলওয়াত করি, হেফজও করে ফেলি, কুরআনের বয়ান শুনে কেঁদে চোখ ভাঁসিয়েও ফেলি, তার পরেও আমাদের চরিত্রটা কেন বদলায় না? তার পরেও কেন মুসলমানদের জ্ঞান আর উপলব্ধির জগতে পরিবর্তন আসেনা? তার পরেও কেন মুসলমানরা পশ্চাৎপদ জ্ঞানে আর বিজ্ঞানে? কেন এত নির্যাতিত, উপেক্ষিত আর অপমানিত?
এর উত্তরটা আসলেই খুব সহজ ও সরল এবং একেবারে যলবৎ তরলং নয় কি ? দুই দুই এ চার এর মত সহজ নয় কি? কিন্তু অবাক করার ব্যপার হলো, এই সহজ ও সরল প্রশ্নটা যেমন আমাদের মনে উদয় হয়না, তেমন ভাবে তেমনি তার উত্তরটাও আমাদের চেতনা আর বিশ্বাসে তেমনভাবে যেন নাড়া দেয়না, যেমনভাবে নাড়া দিলে আমরা হয়ত একটা কিছু করতে, এর প্রতিকার করতে বা শুধরে নিতে উঠে পড়ে লাগতাম। এক ধরনের সম্মিলিত নিস্পৃহতা বা ‘কালেক্টিভ ইনএ্যক্টিভিটি’ যেন আমাদের চেতনায় জগদ্দল পাথরের মত জেঁকে বসে আছে, আমরা এর হাত থেকে নিস্তার চাইছিনা। আবার চেয়েও যেন তা পাচ্ছিন
কিন্তু এই একটা মাত্র উত্তরই আমাদের চিন্তা আর চেতনার জগতকে দিতে পারত পুরোপুরি বদলে,্ বদলে দিতে পারত আমাদের কর্মকান্ড আর জীবন ধারণের পদ্ধতিকে। বদলে দিতে পারত আমাদের সমাজ আর সভ্যতাকে, টেনে নিতে পারত একটা কল্যানকর পরিনতির দিকে। কিন্তু সেটা হলোনা, নিকট ভবিষ্যতে যে হবে, তেমন কোন লক্ষনও দেখা যাচ্ছেনা।
আজ যখন আবার রামাদ্বান প্রতি বৎসরের মতই আমাদের সামনে এসে হাজির, তখন মাসটা শুরু হবার আগে একবার বিষয়টা ভেবে নিলে কি হতো না? ভেবে দেখলে কি হতো না যে, আমরা এত ভক্তি আর আবেগের সাথে কুরআন পড়ি, পড়াই, খতম করি,বা তেমনটা করাই, তার পরেও আমাদের মনোজাগতিক কোন পরিবর্তন কেন হয়ন্?া আমরা কেনইবা সেই ‘আমরা’ই রয়ে যাই? আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, আর রাষ্ট্রিয় জীবন কেন বদলায় না ? কেন আমরা সেই তীমিরেই পড়ে রইলাম? জীল্লতি থেকে কেনইবা আমরা কোন মুক্তি পাচ্ছিনা?
অথচ এই কুরআন এমনই একটা বিষ্ময়কর কুরআন, এমনই একটা বিষ্ময়কর ক্বিতাব যে, একবার যাঁর চেতনায় এর শিক্ষা আর বানী প্রবেশ করেছে সঠিক তাৎপর্য সহ, তাঁর বা তাঁদের সকলেÍ জীবনই বদলে গেছে চোখের পলকে। পুরো জীবনই চলে গেছে এক ভিন্নখাতে। সম্মান আর সমৃদ্ধি, সুখ আর শান্তি, প্রগতী আর ঐশ্বরিক প্রাচুর্যে গেছে ভরে। জীবন পেয়েছে একটা দিক নির্দেশনা। এরকম ঘটনা ইতিহাসের পাতায় হাজার হাজার কিংবা লাখে লাখে ছড়িয়ে আছে। আমার কোন না কোন ঘটনা এক বা একাধিক জানি।
তার পরেও আজ এমন একজনের কথা বলি, যিনি এই বর্তমান যুগেরই একজন। যিনি বর্তমান বিশ্বের ইসলাম বিরোধি সকল প্রপাগান্ডা আর প্রচার থেকে কোনমতেই বাইরে ছিলেন না, আর তিনি সেইসব প্রচার প্রপাগান্ডা বিশ্বাসও করতেন। তিনি হলেন একজন ব্রিটিশ নওমুসলিম, নাম তাঁর দাউদ মুসা। এই দাউদ মুসা এক বন্ধুর মাধ্যমে হাতে এক কপি আল কুরআন পেয়েছিলেন। বাড়িতে নিয়ে গিয়ে তিনি কুরআনটি খুলে এমনিতেই আলস্যভরে মেলে ধরেন নিজের সামনে। ঘটনা চক্রে আল কুরআনের সুরা আল ক্বামার এর পাতাটা তাঁর চোখের সামনে ভেঁসে উঠল্, তিনি স্বাভাবিক কৌতুহল নিয়ে তার প্রথম আয়াতটির ইংরেজি অনুবাদ পড়লেন, যেহেতু তিনি আরবী পড়তে জানেন না। সময় ঘনিয়ে এসেছে, চাঁদ দ্বিখন্ডিত হয়েছে----
অনুবাদ পড়ে তার চোখ চড়ক গাছ, বলে কি? চাঁদ দিখন্ডিত হয়েছে? বলে কি? এওকি বিশ্বাস করতে হবে? এর পরে একটা তাচ্ছিল্যভাব নিয়ে তিনি সেই যে আল কুরআন এর কপিখানা রেখে দিলেন, তার পরে কয়েক বৎসরের মধ্যে আর তা হাত দিয়ে ধরেনও নি।
এর কয়েক বৎসর পরের ঘটনা। একদিন তিনি ড্রইং রুম এর সোফায় বসে টিভিতে বিবিসি টু’তে একটা ডকুমেন্টারি দেখছিলেন। ডকুমেন্টারিটি ছিল আমেরিকার মহাকাশ বিজ্ঞান গবেষনা এবং সেখাতে সরকারের আর্থিক বরাদ্দের পরিমান নিয়ে। চাঁদ এ মনুষ্যযান পাঠাতে আমেরিকা বৎসরের পর বৎসর ধরে চেষ্টা করেছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচও করেছে। এবং শেষ পর্যন্ত সে চাঁদে মুনষ্যবাহী রকেট পাঠাতেও পেরেছে। সেখানে মানুষ গেছে, চাঁদের বুকে মানুষের পা পড়েছে। উড়ছে আমেরিকার পতাকা। সেখান থেকে মাটি তুলে আনা হয়েছে, তা নিয়ে গবেষনাও হয়েছে। মোদ্দা কথা মানুষ শেষ পর্যন্ত চাঁদকে জয় করেছে।
এখন আবার মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর কথা উঠছে। চাঁদের বুকে মানুষের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য পার্মানেন্ট একটা বেজ বানানোর কথা উঠছে, সে নিয়ে সম্ভাব্যতা যাচাই ও গবেষনা হচ্ছে। এসবের পেছনে আমেরিকার সরকার শত শত বিলিয়ন ডলার খরচ করছে, এমন একটা সময়ে, যখন বিশ্বের আনাচে কানাচে কোটি কোাটি মানুষ ক্ষুধা, রোগ, মহামারি আর বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এমনকি খোদ আমেরিকার বুকেই লক্ষ লক্ষ লোক গৃহহীন হয়ে পথে নেমেছে, দিনের পর দিন অনাহারে বা অর্ধাহারে থাকছে। এসব সত্তেও সরকার মহাকাশ খাতে যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, তা কি বাহুল্য অপচয় নয়? অনুষ্ঠান উপস্থাপকের এরকম একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে আলোচকরা একটু সময় নিলেন। বললেন, ‘না এটা অপচয় নয়। আমাদের গ্রহকে জানতে হলে, তাকে আরও বেশী করে বুঝতে হলে গবেষনা করতেই হবে, এ ছাড়া কোন পথ নেই এই বিশ্বটাকে জানার।
এসময়েই টিভির পর্দায় ভেঁসে উঠল চাঁদ এর বুকের ছবি, যা নাসা’র ক্যমেরায় ধারণ করা। ছবিতে দেখা যাচ্ছে, চাঁদের বুকে লম্বালম্বি একটা বিরাট রেখা চলে গেছে, চাঁদের পুরো বুকটা জুড়ে, দেখে মনে হয় যেন, একটা নদী শুকিয়ে মরা খাল এর মত হয়ে রয়ে গেছে। আলোচকরা উক্ত ছবির বর্ণনা দিতে গিয়ে বললেন যে, বিজ্ঞানীদের কাছে চাঁদের পুরোটা বুক জুড়ে উপস্থিত এই ফাটল একটা বিরাট বিষ্ময়। নভোচারীরা এই ফাটল থেকে মাটি তুলে এনে পৃথিবীর ভূ-বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানীদের দিয়ে গবেষনা করিয়ে দেখেছেন যে, চাঁদের এই ফাটলটা কেবল যে তার বহির্ভাগ জুড়েই বিদ্যমান, তাই নয়, বরং চাঁদের গভীরতম প্রদেশ অর্থাৎ এর অন্তভাগ জুড়েই এই ফাটল।
আলোচকদের এই আলোচনা এতক্ষন দাউদ মুসা খুব মন দিয়ে শুনছিলেন আর চিপ্স চিবুচ্ছিলেন। কিন্তু এবারে তাঁর মুখ হা হয়ে আছে,্ তিনি মুখে থাকা চিপস চিবুতে যেন ভুলে গেছেন! মন দিয়ে শুনছেন আলোচকদের বক্তব্য, আর চোখ দিয়ে যেন গিলে খাচ্ছেন টিভির মনিটরে ভেঁসে থাকা চাঁদের বুকে ফাটলের ছবিটা! দৌড়ে উঠে গিয়ে শেলফ থেকে কয়েক বৎসর আগে বন্ধুর দেয়া আল কুরআনের কপিটা আবার হাতে নিয়ে এসে বসলেন। ততক্ষনে টিভির পর্দা থেকে ছবিটা দুর হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে আলোচক বিজ্ঞানী ও উপস্থাপকের ছবি। তারা এখনও তাদের আলোচনা চালিয়ে যাচ্ছেন। উপস্থাপক বড় কৌতুহল নিয়ে বিজ্ঞানীদের জিজ্ঞাসা করলেন, চাঁদের বুকে এমন একটা ফাটল হবার কারণ কি? বিজ্ঞানীরা উত্তর দিলেন, তাঁদের বিজ্ঞানীরা গবেষনায় প্রমান পেয়েছেন যে, কোন এক কালে চাঁদ যে কোন কারণেই হোকনা কেন, দু ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং তা আবার পূনরায় জোড়া লেগে যায়। এই ফাটল সেই ভাগ হয়ে যাবার কারণেই সৃষ্ট।
দাউদ মুসা নিজের অজান্তেই চিৎকার করে উঠে দাঁড়ালেন। হাতে তার আল কুরআনের সেই পাতা, সুরা ক্বামার এর সেই পাতাটি, যে পাতার প্রথম লাইনটির অনুবাদ পড়েই তিনি সন্দেহ আর অবিশ্বাস নিয়ে এই কুরআনকে এতদিনে ফেলে রেখেছিলেন, ছুঁয়েও দেখেননি, আর আজ কিনা বিজ্ঞানীরা এই আল কুরআনের বানীটিকেই যথার্থ বলে প্রমান দিচ্ছেন নিজেদের অজান্তেই! এত বিলিয়ন বিলয়ন ডলার খরচ করার পরে?
আচ্ছা, আজ হতে চৌদ্দশত বৎসর পুর্বে যখন কোন রকেট ছিলনা, চাঁদে যাবার মত কিংবা ছবি ধারন করার মত জ্ঞান, কোন প্রযুক্তি ছিলনা, ছিলনা কোন টিভি, সেদিন আরবের এক উম্মী নবী মুহাম্মদ স: কিভাবে জানলেন? কিভাবে তা আল কুরআনে এল? করআন যদি সত্যিই কোন মানুষের রচিতই হবে, তাহলে সেই গ্রন্থে চৌদ্দশত বৎসর আগেই আজকের এই বিজ্ঞান নির্ভর জ্ঞান কেন? এর একটা মাত্র উত্তর যা হতে পারে, তাহলো এই যে, আল কুরআন সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামীন, যাঁর কাছে এই বিশ্ব মুখলুকাতের সকল জ্ঞান আছে, তাঁর পক্ষ থেকে এসেছে।
দাউদ মুসা’র চেতনায় এই উপলব্ধিই তাকে সত্যের দিকে ধাবিত করে দিল। যে কুরআন একদিন তাকে সত্য থেকে দুরে ঠেলে দিয়েছিল, সেই আল কুরআনই আজ তাকে এক পলকে সত্যের দিশা দিল! এটাই হয়। চেতনার জগতে যখন সত্য ধরা দেয়, তখন এমনটাই হয়। আজ আবার আমাদের কাছে রামাদ্বান হাজির। বিজ্ঞানও আমাদের সামনেই আছে, দিন রাত টিভিও দেখি। ্আমরা বিজ্ঞান পড়ি, পড়ি কুরআনও, তার পরেও কেন আমাদের চেতনায় বিপ্লব ঘটেনা? এই প্রশ্নটাই একবার ধীর স্থীরভাবে ভেবে নিলে কেমন হয়? রামাদ্বানএর আগে এই ভাবনাটা যদি সত্যিই সত্যিই আমাদের মনকে ভাবিয়ে তোলে, যদি সত্যিই আমরা আন্তরিকতার সাথে এর উত্তরটা খুজে দেখি, যদি সত্যিই সত্যিই রামাদ্বান এর পবিত্র মহুর্তগুলোতে এই প্রশ্নটা নিয়ে ভাবি, আর আল কুরআনকে বুঝে বুঝে তেলওয়াত করার চেষ্টা করি, তা হলে হয়ত আশা করা যেতে পারে, আমরাও সেভাবেই আল্লাহকে চিনব, যে ভাবে চিনেছিলেন ভাই দাউদ মুসা। রামাদ্বান আমাদের সকলের জীবনে এরকম একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুক, এই প্রতাশ্যা রইল। প্রত্যাশা পূরণে প্রচেষ্টাও দরকার বটে। আসুন, সে প্রচেষ্টাটুকু আমরা করে দেখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

