somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়েত ইসলামী নিষিদ্ধ হলে লাভ কার ?

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর উত্তর খুব সহজ, একটু চিন্তা করলেই পাওয়া যায়।
১।
প্রথমত বিএনপিরঃ নির্বাচন কমিশনের হিসাবে জামাতের যে ৪২ লাখ ভোট তার পুরোটাই বিএনপি পাবে কোনরকম আসন ভাগাভাগি ছাড়াই ।
২।
দ্বিতীয়ত বিএনপিরঃ আওয়ামীলীগের পক্ষ থেকে যে প্রচার চালানো হচ্ছে বিএনপি যুদ্ধ অপরাধীদের সঙ্গী তা ঘুচে যাবে

৩।
তৃতীয়ত বিএনপিরঃ,
মারা মারির আর হত্যার রাজনীতিতে আওয়ামীলীগ কে মোকাবেলা করার ক্ষমতা জামায়েতেরই আছে।

যুদ্ধ অপরাধের চেয়ে বিএনপির কাছে বড় ইস্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামি নির্বাচন। মূলত যুদ্ধ অপরাধের ইস্যু বিএনপির কাছে কোন ইস্যুই না, সাইদি , নিজামিদের ফাঁসি নিয়ে তারা মোটেও চিন্তিত না । কিন্তু এটা জামাতের কাছে এখন সব। তাহলে বিএনপি কেন জামাত কে সমর্থন দিচ্ছে?

প্রতিপক্ষের লোকদের রাস্তায় পিটিয়ে মারার ক্ষমতা, দক্ষতা শুধুমাত্র ২টি দলের; জামাত এবং আওয়ামীলীগ। জামাত কি ভয়ংকর তার প্রমান তারা গত কিছুদিন দিয়ে দিল। আর আওয়ামীলীগ ২৮ অক্টোবর থেকে শুরু করে নাটরে উপজিলা চেয়ারম্যান বিএনপির সানুউল্লাহ নুর বাবু কিংবা বিশ্বজিত হত্যায় ভালো ভাবেই প্রমান রেখেছে। তার সাথে বোনাস আছে পুলিশের গুলি করে মারার লাইসেন্স।

আওয়ামীলীগ কোনভাবেই তত্ত্বাবধায়ক সরকারের দাবী মানবেনা।এমনকি মাঠের রাজনীতিতে বিএনপি কে যে কোন ভাবেই ছাড় দেয়া হবেনা , খালেদা জিয়াকেও প্রয়োজনে জেলে নেয়া হবে তার প্রমান ২ দিন পর পর মির্জা ফখরুল কে জেলে নেয়া। আর মাঠের রাজনীতিতে বিএনপি সবসময়ই দুর্বল।

যার শেষ উদাহারন গত পরশু বিএনপির মিছিল। এত গুলো লোক থাকার পরও তারা সামান্য টিয়ারশেল সইতে পারেনি, গুলি অনেক দূরের কথা।গত ৪ বছর এ বিএনপির হরতালের কথা নাইবা বললাম।

তাহলে ছাত্রলীগ – যুবলীগ – পুলিশলীগ – সেই সাথে আওয়ামীলীগ কে মোকাবেলা করে বিএনপি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করবে?

উপায় একটাই জামাত- শিবির। গত কয়েকদিন যখন জামাত – শিবির তাণ্ডব চালাল কোথায় ছিলেন লীগের নেতা কর্মীরা? সরকারের সময় যত শেষ হয়ে আসবে এই অবস্থা আরও প্রকট আকারে দেখা দিবে। জামাত এখন চূড়ান্ত মার মুখি।আর বিএনপি এই সুযোগেই সরকারকে মোকাবেলা করিয়ে নিবে জামাত কে দিয়ে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবী একটা জনপ্রিয় দাবী। শেষ পর্যন্ত ভোটের রাজনীতির এই জনপ্রিয় ইস্যুতে মানুষ বিএনপি কে সমর্থন দিবে, কিন্তু তা সত্ত্বেও আওয়ামীলীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিবে এমনটা কোন ভাবেই আশা করা যায়না। আর নির্বাচনে হেরে গেলে আত্মীয়তার জোরে বিএনপির কাছ থেকে আওয়ামীলীগ পিঠ বাঁচাতে পারলেও জামাত লীগ কে ছাড় দিবেনা, তাই তত্ত্বাবধায়ক সরকারের মত আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আওয়ামীলীগ হারতে চাইবেনা, আর তখনই রক্ত গড়াবে।
তখনই জামাত কে দরকার হবে বিএনপির। রাজাকার দের ফাঁসি দিলেই লীগ ক্ষমতায় আসবেনা, এটা তারাও ভালো করেই জানে, বরং ইস্যুটা জিইয়ে রেখে তত্ত্বাবধায়ক সরকারের দাবী চাপা দিতে পারলেই আওয়ামীলীগের লাভ।

খালেদা জিয়া তার অভিজ্ঞতা থেকেই এমন খেলা খেলছেন, অন্যদিকে শেখ হাসিনা ইতিমধ্যেই এই খেলায় তার অভিজ্ঞতার প্রমান রেখে এগিয়েও আছেন। দেখা যাক কার জয় হয়।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×