somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরত্বের দেয়াল

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে একটা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম একটা কাজে। হেডমিস্ট্রেসের রুমের পাশে সিঁড়ি দোতলায় যাওয়ার জন্য আর তার পাশেই ক্লাসরুম। শিক্ষক না থাকায় ছেলে মেয়েরা চেঁচামেচি, হৈ-হুল্লোড় করছিল। ভুরু কুঁচকে তাকানোর কেউ নেই।

আমি দাঁড়িয়েই ছিলাম, আর দেখছিলাম

কিছুক্ষন পরেই অল্পবয়েসী একজন শিক্ষিকা রুমে ঢুকলেন। তাকে দেখেই লম্বামত শুকনো একটা মেয়ে জড়িয়ে ধরে হাসিতে ফেটে পড়ল কোন কারন ছাড়াই। হয়ত ছিল কোন কারন, যা আমি জানি না। দৃশ্যটা দেখে মনটা খারাপ হয়ে গেল।

কতদিন আগে এভাবে প্রচন্ড আনন্দ নিয়ে কাউকে জড়িয়ে ধরেছিলাম মনে নেই। আনন্দ না খুঁজে এখন আনন্দের কারন খুঁজতে হয়। দোষটা হয়ত আমাদের নিজেদেরই।

শিশুকালে আমরা থাকি বাঁধাহীন। আক্ষরিক অর্থেই। আনন্দের চোটে চিৎকার করব? কোন সমস্যা নেই। উলটো শিশু যখন গম্ভীর হয়ে থাকে তখনই বাবা-মা উদ্বিগ্ন হয়ে উঠে পেট ব্যাথা করছে কিনা ভেবে। নতুন কাউকে দেখলে আড়ালে দাঁড়িয়ে খেয়াল করা শিশুদের স্বভাব। মুচকি হেসে কাছে টেনে নেয় সেই নতুন মানুষটাই। আর কিছুক্ষন পরেই সে হয়ে যেত নতুন বন্ধু।

বাল্যকাল পেরিয়ে কৈশোরে পা দেয়ার পর থেকে আস্তে আস্তে নিজের জগতটা ছোট হতে থাকে। নিজেকে মনে হতে থাকে ‘নট গুড এনাফ ফর দ্যা সোসাইটি’ এমন হীনমন্যতায় ভুগতে থাকা ছেলেমেয়ে গুলোর দিকে নজর দেয়ার খুব কম মানুষই থাকে। ধীরে ধীরে বিষক্রিয়ার মত ধীরে ধীরে তাদের চারপাশে দেয়াল তুলে ফেলে নিজের অজান্তেই। আর সে দেয়াল টপকে আসল মানুষটাকে কেউ দেখবে, এমন আশাতেই বসে থাকে বোকা গুলো। কিন্তু এটা বোঝে না যে কেউ নিজের প্রয়োজন ছাড়া দেয়াল টপকানোর কষ্টটা করতে যাবে না। আর তখনই হয় স্বপ্ন ভঙ্গ।

বাবা-মার সাথে দূরত্বের দেয়ালটা উঁচু হওয়ার সাথে সাথে উঁচু হয় সমাজের সাথের দেয়ালটাও।

যে কথা দিয়ে শুরু করেছিলাম, স্কুল-কলেজ পাশ করার পর ভার্সিটি লাইফ। যেখানে সবাই সিজিপিএ নামক ইউনিকর্নের পেছনে ছোটে। শিক্ষক-শিক্ষিকাদের সাথে একটু উষ্ণ সম্পর্ক গড়ে ঊঠানোর গরজ খুব কম ছাত্রছাত্রীদের মধ্যে থাকে।

বাসায় ফেরার পর বাবা-মাকে একটু না দেখে নিজের রুমে গিয়ে টাচস্ক্রীন ফোনে চোখ রাখাটাই জরুরী হয়ে পড়ে। মার কথার উত্তর দেয়ার চাইতে অপর প্রান্তের টেক্সটের রিপ্লাইটাই বেশি জরুরী তখন।

নিজেদের জগতটা ফেলে আরেকজনের জগতটা দেখার চাইতে গুটিসুটি হয়ে পড়ে থাকাটাই তখন অনেক আরামের মনে হয়। 'মানুষ সামাজিক জীব' তখন এই উপদেশ বাক্যটা মনে থাকে না। মনে থাকলে সে হয়ে যায় 'খ্যাত' আর দেখতে গেলে হয় 'গায়ে পড়া স্বভাবের'
এই ভয়েই নিজের চেনা জায়গাতেই ঘোরাফেরা করাটা নিরাপদ।

দেয়ালটা উঁচু হতে হতে এত বেশি হয়ে যায় যে নিজের আকাশটাই ঢাকা পড়ে যায় অনেকের। আর হতাশাটা তখনই ঘিরে ধরে অক্টোপাসের মত। সাকশন কাপ দিয়ে শুষে নেয় ভেতরের সেই ছোট্টবেলার আনন্দগুলো।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×