somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকা মা

০৯ ই মে, ২০১৬ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন সে বাসার এক রত্তি ছেলেটা বলে বসলো সে সারা জীবন ঘুমিয়ে কাটিয়ে দেবে। এই তার ইচ্ছে। বলে কম্বলমুড়ী দিয়ে দিলো ঘুম। প্রথম প্রথম কেউ ব্যাপারটা নিয়ে মাথাই ঘামালো না। জীবনে কত বড় বড় ব্যাপার ঘটে যাচ্ছে কোথায় কি না কি। এসব নিয়ে ভাবতে নেই বলে সবাই চোখ বড় চশমা পড়লো, কেউ লিখলো বিশাল বিশাল বিষয়ে গম্ভীর প্রবন্ধ। অন্যরা সেই প্রবন্ধের মূল বক্তব্য মুখস্থ করে পরীক্ষায় লেখতে লাগলো। শুধু চিন্তায় পড়লো সেই ছেলের মা। সে কত করে বললো বাবা উঠে পড়। তোর প্রিয় পিঠে করেছি, উঠ উঠ। কিছুতেই কিছু হলো না। একদিন বিরক্ত হলো, বললো উঠ বলছি দুষ্টু । নয়তো দেবো ঠান্ডা পানি ঢেলে। তাও হলো না। এভাবে কত দিন যেনো চলে গেলো। ডাক্তার বদ্যি কত কি দেখালো। কিছুতেই কিছু হচ্ছে না। ডাক্তার হুম হুম করে ভারী কথাবার্তা বলে চলে গেলো। এক ছেলে ছাড়া কে আছে তার এই ভেবে মা দীর্ঘশ্বাস ফেললো বার বার। মাঝে মাঝে উনার বান্ধবীরা আসে, বিকেলের চা নাস্তা খেতে খেতে তারা দূঃখ করে। কি সুন্দর ছেলে তোমার এ কি হলো। এখন ঘুমোয় নাক ডেকে।
এভাবে চলে গেলো আরো কত দিন। এখন কেউ তার খবর নেয় না। সবাই ভুলে গেছে সব। তবে সেদিন আড়মোড়া ভেঙ্গে ছেলে ঘুম থেকে উঠলো। উঠে বলে উঠলো দাও দেখি তোমার পিঠে পুলি। বড্ড খিদে পেয়েছে। মা ছুটে গিয়ে সব নিয়ে আসে।
বলে বাবা ঘুমোলি কেনো? ছেলে মুখ ভর্তি পিঠে নিয়ে বলে, ভালো লাগছিলো না তখন। ভাবলাম সব ঘুম ঘুমিয়ে নেই। এখন শুধু জেগে থাকবো। মজা হবে বৈকি।
তখনই দরজায় কড়া নাড়লো কেউ। দরজা খুলে দেখা গেলো এলাহী কান্ড। ডাক্তার সাংবাদিকে দরজার ওপাশ ভর্তি। চারদিকে শুধু ক্যামেরার ঝলকানী। চারদিকে শুধু একটা বাক্য ভেসে বেড়াচ্ছে, এ যে অলৌলিক ছেলে। এমন কিছু আগে শুনিনি তো! কত তাজ্জব ব্যাপার। ওদের সাক্ষাতকার নেওয়া হলো। ছাপা হলো পত্রিকার প্রথম পাতায়। মা শুধু অবাক হয়, এ কি এরা এতদিন কোথায় ছিলো? সেই ডাক্তার আবার বড় চশমা নাকের ডগায় দিয়ে সাক্ষাতকার দিলো সর্বদা তত্ত্বাবধানে সে রেখেছিলো এই ছেলেকে। কোনো ক্ষতি হবার সম্ভাবনাই ছিলো না। কি এক খটমটে নাম ও দিয়ে দিলো সেটার। লেখে ফেললো আবার এক কঠিন প্রবন্ধ। সবাই মাথা আগে পিছনে নাড়িয়ে করলো সেটা মুখস্থ।
ছেলে হাসলো মুচকি করে, বললে “দেখলে ব্যাপারখানা। আমি তাজ্জব না ওরা তাজ্জব বলো দেখি মা?”
মা খুব বোকা। সে ছেলের পিঠে তৈরী করতে করতে বললো, “জানি না বাবা। তুই শুধু আর ঘুমোস নে এভাবে। এতেই আমার হবে।”
ছেলে বলে, “মা তুমি না কি বোকা!! এমনই থেকো।”
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ রাত ৯:০৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×