somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদলের কমিটিতে ড্রাইভার, ‘কাজের ছেলে’,ভাঙ্গারি দোকানদার

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে ‘কাজের ছেলে’, ড্রাইভার, ভাঙ্গারি দোকানদার রয়েছে বলে পদবঞ্চিতদের এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। ৩ দফার দাবিতে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,”বর্তমান কমিটিতে টাকার বিনিময়ে ভাঙ্গারি দোকানদার, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরতদের ৭০টি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।”

গত ১৫ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিখিত বক্তব্যে বলেন, “সহ-সভাপতি এবিএম পারভেজ রেজার বাসার কাজের ছেলে খন্দকার মুজাহিদুল ইসলামকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে ভাঙ্গারি দোকানদার খুরশেদ আলমকে, বর্তমান সাংগঠনিক সম্পাদক রাজীব আহসানের গাড়িচালক জসিম উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, স্টেট ইউনিভার্সিটির কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে করা হয়েছে সহ-সাংগঠনিক সম্পাদক,সাবেক ছাত্রলীগ নেতা বায়েজীদ আহমেদকে করা হয়েছে আন্তর্জাতিক সম্পাদক,কাঁচপুরের সিসহা গার্মেন্টের কর্মকর্তা আব্দুল হান্নানকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে তাদের তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল-কমিটি পুনর্গঠনের মাধ্যমে পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়ন,আর্থিক অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ,বর্তমান কমিটির পূর্ণ মূল্যায়ন। আগামী ১১ তারিখের মধ্যে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে দাবি করে বলা হয়, “মোটা অংকের টাকার বিনিময়ে এসব পদ-পদবি বিক্রি করা হলেও ১/১১ এর নির্যাতিদের মূল্যায়ন করা হয়নি।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রয়্যাল,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ আদেল মুহাম্মদ জুয়েল,সাবেক আপ্যায়ন সম্পাদক রুহুল ইসলাম মনি প্রমুখ
খবরের সূত্র এই লিংকে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×