somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধপ্রবণ মস্তিষ্ক মানে অপরাধী নয়

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধারণা করা হয় মানুষ অপরাধী, নাকি অপরাধী নয় সে সিদ্ধান্তটি তার মস্তিষ্কের গঠনের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। তবে ব্রিটেনের রয়্যাল একাডেমি বলছে, এই তত্ত্ব সর্বাংশে ঠিক নয়। অবশ্য অপরাধীকে শনাক্ত করতে এবং অপরাধমূলক কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ করতে লাই ডিটেক্টর, ব্রেন স্ক্যান এবং জিনগত তথ্য_ সবই কাজে লাগায় আজকের অপরাধবিজ্ঞান। অনেক ক্ষেত্রে আদালতে সাজাও হয় এসব পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের সহায়তায়, যদি তা অকাট্য প্রমাণ বলে গ্রাহ্য হয়ে থাকে। অপরাধবিজ্ঞান এসব লাই ডিটেক্টর, ব্রেইন বা মস্তিষ্কের স্ক্যান ইত্যাদিতে যতই আত্মতুষ্ট থাকুক না কেন, ব্রিটেনে বিজ্ঞানের সবচেয়ে পুরনো গবেষণা প্রতিষ্ঠান ব্রিটিশ ন্যাশনাল একাডেমি দ্য রয়্যাল সোসাইটি এই পদ্ধতিগুলো ব্যবহারের ক্ষেত্রে বেশ উচ্চমাত্রায় সতর্ক বাণী জানিয়েছে। এই সম্পর্কে সংস্থাটির প্রধান নিকোলাস ম্যাকিনটস বলেন, অপরাধবিজ্ঞানের সহায়ক সব পদ্ধতির গ্রহণযোগ্যতার বিষয়ে খতিয়ে দেখার সময় এসেছে। তিনি বলেন, বিষয়টি হলো মানব মস্তিষ্কের গঠন এবং তার বৈশিষ্ট্য। ক্ষেত্রবিশেষে কিছু জায়গায় দেখা যায়, কিছু মানুষের মস্তিষ্ক হয়ে থাকে একটু বিশেষ ধাঁচের। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এ ধরনের সাইকোপ্যাথ মস্তিষ্ক যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে নিউরনগুলো বিশেষ ধরনের আবেগ বা অনুভূতিতে সাড়া দেয় না। খুন বা ধর্ষণের মতো বড় মাপের অপরাধ যেসব অপরাধী করেছে, তাদের মস্তিষ্কের ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এফএমআরআই করে দেখা গেছে, তাদের মস্তিষ্কে রয়েছে ত্রুটিসম্পন্ন সংযোগ ব্যবস্থা। ফলে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়াটা তাদের পক্ষে বিচিত্র নয়। বিশেষ সময়ে তাদের মস্তিষ্কের নিউরনগুলো আবেগ বা মায়া-মমতার কেন্দ্রে সংযুক্ত হতে পারে না ত্রুটিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে।
লন্ডন ল' স্কুলের কিংস কলেজের অধ্যাপক রজার ব্রাউনসফোর্ড। ম্যাকিনটসের গবেষণা দলে তিনিও কাজ করেছেন। ব্রাউনসফোর্ডের মতে, নিউরো সায়েন্টিফিক যেসব তথ্য অপরাধীদের বিষয়ে আদালতে হাজির করা হয়ে থাকে এর সব কিছুই যে শতভাগ প্রামাণ্য তথ্য, তা নয়। এ কারণেই আদালতে যখন কোন সম্ভাব্য অপরাধী সম্পর্কে এ ধরনের তথ্য হাজির করা হবে তখন আইনজীবী জানাতে বাধ্য থাকবেন_ এই প্রাপ্ত তথ্যের দুর্বলতা কোথায়। কোন মানুষের মস্তিষ্কের গঠনের মধ্যে সাইকোপ্যাথ হওয়ার বৈশিষ্ট্য থাকা মানে এই নয় যে, সে অপরাধী। তিনি বলেন, সচরাচর দেখা যায়, আদালতে বিচারপতিরা খুব সহজেই এ ধরনের বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য দেখে তা গ্রহণ করে ফেলেন। কিন্তু এই পদ্ধতি সব সময় শত ভাগ যে ঠিক নয়, বিজ্ঞান সেটিই প্রমাণ করেছে। আসলে অপরাধী মন বা অপরাধপ্রবণ মানসিকতা এক জিনিস এবং অপরাধের সঙ্গে জড়িয়ে পড়াটা আরেক বিষয়। ম্যাকিনটসের গবেষকদলের প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, অপরাধপ্রবণতা থাকলেই যে মানুষ অপরাধ করবে, তা সব সময় বাস্তব নয়। আবার এমনও দেখা গেছে, অপরাধমূলক কাজ যার করার কথা ছিল, অন্তত মস্তিষ্কের গঠন অনুযায়ী সে জীবন কাটিয়ে গেছে একেবারে নিরীহ গোবেচারার মতো। তবে সকলেই বলছেন, এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।


সংগৃহীত।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×