পুরনো সেই দিনের কথা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাত করেই ঘুম টা ভেঙ্গে গেল । তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে সময়টা দেখলাম। দেখি ৮ টা ৫০ বাজতে আর ১০ মিনিট বাকি। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ব্রাশ হাতে বাথরুমের দিকে গেলাম। ৫ মিনিট এর মধ্যে সব কাজ সেরে তৈরি হয়ে ক্লাসের দিকে দৌড় দিতে হবে। বাথরুমে গিয়ে দেখি সবকটা বাথরুম বদের আছারিগুলা আটকাইয়া রাখসে।

একটা বাথরুম ফাঁকা হলে দ্রুত কাজ সেরে রুম এ ফিরে তৈরি হয়ে দিলাম ক্লাস এর দিকে ছুট । যথারীতি সেই সেমিনার রুম এ গিয়ে ঢুকলাম । আর ঢুকেই একটা ধাক্কা খেলাম নিজের ভেতরে ।ক্লাস এ যে সব জুনিয়র রা বসে আছে। যে মুখগুলা প্রতিদিন ক্লাস এ ঢুকেই দেখি সেগুলোর পরিবর্তে অন্য মুখ। একজন জিজ্ঞেস করল,"ভাইয়া কিছু দরকার?? এখানে কি করছেন?? আপনাদের তো শেষ।"
মনে পরল তখন। আসলেই তো আমাদের ক্লাস শেষ। আমাদের জন্য তো আর জায়গা নেই ঐ ক্লাসরুম এ।দীর্ঘ সাড়ে চার বছর ক্লাস করেছি ঐ রুমগুলোতে । এখন যে আর জায়গা নেই ওখানে আমাদের। চাইলেউ আর ঐ রুম এ ঢুকে পিছনে বসে দুষ্টামি করতে পারবনা। সবার সাথে বসে অনিচ্ছাসত্তেউ চুপচাপ ক্লাস করতে পারবনা। বুকের ভেতর টা কেমন যেন হাহাকার করে উঠল । চোখগুলো ঝাপসা হয়ে গেল।

সবাইকে ডেকে বলতে ইচ্ছে করল "চল ক্লাস টা করেই যাই" । খুব ইচ্ছে করছে আবারও সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে । মাথায় একটা গান ঘুরছে।
"আয় আরেকটি বার আয় রে সখা,
প্রানের মাঝে আয়
মোরা সুখের দুঃখের কথা কব
প্রাণ জুরাবে ভাই"।
ভাল থাকিস বন্ধুরা। সারাটা জীবন ভাল থাকিস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন