ডাব দিয়ে ও যে পুডিং বানানো যায় তা জানা ছিলো না আমার, আজ সকালে অনলাইনে খবর পড়ার সময় চোখে পড়ল রেসিপিটা। ভাবছি বাসায় গিয়ে ট্রাই করবো বানানোর। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ছবিটা দেখেই খেতে মন চাচ্ছে আমার!

উপকরণ:
- চায়না গ্রাস ৭ গ্রাম
- ডাবের পানি আড়াই কাপ
- চিনি ৩ টেবিল চামচ
- ১টি ডাবের শাঁস
- অলিভ অয়েল সামান্য
প্রণালী:
যে পাত্রে পুডিং জমাবেন তাতে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে ছোট টুকরা করা ডাবের শাঁস পাত্রের তলায় বিছিয়ে তলাটা ঢেকে দিতে হবে।
এরপর একটা পাত্রে ১/২ কাপ ডাবের পানি নিয়ে তাতে ছোট টুকরা করা ৭ গ্রাম চায়না গ্রাস দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য।
অন্য একটি পাত্রে ২ কাপ ডাবের পানি নিয়ে তাতে চিনি দিয়ে ভালমত মিশিয়ে নিতে হবে। এরপর চুলা জ্বালিয়ে এরমধ্যে ভিজিয়ে রাখা চায়না গ্রাস দিয়ে দিতে হবে। মাঝারী আঁচে নেড়ে নেড়ে জ্বাল করতে হবে। চায়না গ্রাস যখন একদম গলে যাবে তখন এটাকে চুলা থেকে নামাতে হবে। একটা ছাঁকনীর সাহায্যে মিশ্রণটা যে পাত্রে পুডিং জমাবেন তাতে ঢেলে দিতে হবে। এরপর এটাকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে ৩ ঘন্টা।
৩ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা ছুড়ির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে পুডিং টা একটা প্লেটে ঢেলে নিয়ে টুকরা করে কেটে পরিবেশন করুন।
সূত্র
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



