❥ বৃষ্টির সাথে কথোপকথন.....☂
কালো মেঘে আকাশটা ছেয়ে গিয়েছে। আজকের বিকেলটা অন্যসব দিনের বিকেল গুলো থেকে একেবারেই আলাদা। ক'দিন ই পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা, দম ফেলার জো নেই। কিন্তু, কিছুতেই আজ পড়ায় মন বসছেনা। ভাবতে ভাবতেই কম্পিউটারের হঠাৎ গান ছেড়ে দিলো আশফাক, রবীন্দ্র সঙ্গীত। হঠাৎ ঝড়োয়া বাতাস বয়ে গেলো। কালো মেঘে অন্ধকার হয়ে গিয়েছে।ছাদে বেরিয়ে এলো আশফাক।
মেঘলা আকাশ আশফাকের ভাল লাগেনা। মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। কিন্তু আজ বেশ লাগছে চারিদিক। মিতার কথা খুব মনে পড়ছে তার। কলেজের পাঠ চুকিয়ে মিতা সবে মাত্র ভার্সিটি উঠেছে। মিতার সাথে তার পরিচয় মাস পাচেক। ক'দিনের মাঝেই মিতার বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছে আশফাক। মনে মনে ভালবাসলেও কিছুতেই মানতে পারছেনা সে। আজ কেন যেন এসব ভাবনা ঘুরপাক খাচ্ছে ওর। অনেক মিস করছে মিতাকে।
বাতাসের সাথে ভেসে আসছে রবীন্দ্র সঙ্গীত, "আমার ও পরাণ ও যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো....."
বৃষ্টির অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে এলো। পড়াতে একেবারেই মন বসছেনা, তাও জোর করে বসেছে বইপত্র গুছিয়ে।
কাল লাল শাড়িতে মিতাকে বেশ মানিয়েছে। খুব বেশী ফর্সা না হলেও কোন ভাবেই মিতাকে কালো বলা যাবেনা। হাতের কাচেঁর চুড়ি গুলোর শব্দের সাথে মিতার মিষ্টি হাসিটা মিলে একা কার হয়ে গিয়েছে।
হঠাৎ ফোনটা বেজে উঠলো। বাস্তবে ফিরে এলো আশফাক।
-নাহ, আজ পড়া হবে না। কি যে হয়েছে আমার, কিছুতেই মনটা বসছেনা। রাতের খাবার খেয়েই পড়বো ইনশআল্লাহ।
কম্পিউটারে পুরানো ছবি গুলো দেখতে থাকে। সেবার মিতার সাথে মেলা গিয়েছিল আশফাক। ছবি গুলোতে মিতাকে কত ভাল লাগছে! মেয়েটা আসলেই অনেক সুন্দর। কালো কামিজের সাথে কালো সালোয়ার বেশ মানিআয়েছে। আশফাকের ইচ্ছে করছে মিতার হাতটা ধরে এই মেঘলা আকাশের নিচে হাটতে। রাস্তার দু'ধারে থাকবে কৃষ্ণচূড়া গাছ। গাছ থেকে ঝরা ফুলে ছেয়ে যাবে রাস্তা......
হঠাৎ, মায়ের হুংকার,
-কই রে, আশফাক! বাবা, খেতে আয়।
-ধুর ছাই, স্বপ্নটাই ভেংগে গেলো।
রাতে খেয়ে এসে পড়তে বসেছে আশফাক। রাত ১টা বেজে ৩০মিনিট। শুরু হলো বৃষ্টি। খুব ভিজতে ইচ্ছে করছে আশফাকের। কিন্তু, মা জানলে নির্ঘাত বকুনি দিবে, কিন্তু কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছেনা সে।
বৃষ্টির অবারিত জলধারা আশফাকের ছুঁইয়ে যাচ্ছে। আশফাক যেন মিতাকেই দেখতে পাচ্ছে। মিতা তার হাত-টা ধরে আছে। বৃষ্টি ভেজা অবস্থায় মিতাকে অপূর্ব লাগছে, মিতার এ রূপ-টা আগে কখনো দেখেনি সে। মিতাকে সে ভালোবেসে ফেলে। বৃষ্টির মাঝে যেন মিতাকেই খুঁজে পেয়েছে সে। বৃষ্টিধারা-র উন্মাতাল ধ্বনি ছড়িয়ে পড়ছে চারিদিক, নির্বাক আশফাক হয় শিহরিত, শুরু হয় বৃষ্টির সাথে তার একাকী কথোপকথন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।