somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় সিরিয়ালের ১৩টি আজগুবি এবং অসম্ভব ঘটনা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতীয় সিরিয়ালগুলোর আগ্রাসনে দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতি ইতিমধ্যেই হুমকির মুখে। আমাদের দেশের নারীরা সন্ধ্যার পরেই পৃথিবীর সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসে পড়েন শুধু মাত্র ভারতীয় সিরিয়াল দেখার নেশায়। ভারতীয় সিরিয়ালের গতানুগতিক এবং আজগুবি কাহিনীগুলো বছরের পর বছর মুগ্ধ হয়ে দেখছেন অধিকাংশ নারী। বাস্তব জীবনে কখনই হওয়া সম্ভব না এমন ঘটনাগুলোই নিয়মিত দেখতে দেখতে একটা পর্যায়ে মগজ ধোলাই হয়ে যেতে থাকে তাদের। ফলে কোনটা বাস্তব আর কোনটা গাঁজাখুরি সেই পার্থক্য করার ক্ষমতাও হারিয়ে ফেলেন ভারতীয় সিরিয়ালের নিয়মিত দর্শকরা। জেনে নেয়া যাক কিছু আজগুবি এবং অসম্ভব ঘটনা সম্পর্কে যেগুলো অহরহই দেখানো হচ্ছে ভারতীয় সিরিয়ালে।

১) নায়ক নায়িকা প্রেম করে বিয়ে করে। কিছুদিনের মাঝেই শুরু হয় সন্দেহ এবং অশান্তি, পরিণতি হয় ডিভোর্স। এরপর নায়ক বিয়ে করে নায়িকার বোনকে। এরপর নায়ক তার ভুল বুঝতে পারে এবং অনেক জটিলতার অবসান ঘটিয়ে হয় দুই বৌকেই রাখে, না হয় নায়িকার বোনকে আবারও ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করে নায়িকাকে।

২) অনেক বড়লোক ব্যক্তি হঠাৎ করেই গরিব হয়ে যায় কুচক্রীদের ষড়যন্ত্রে। ফলে ঘরবাড়ি সব বিক্রি করে দেয় সেই খারাপ লোকের কাছে। অতঃপর থাকার কোনো যায়গা না পেয়ে চাকর হিসেবে থাকে সেই ব্যক্তির ঘরে!

৩) নারীরা ঘুমায়, গোসল করে এবং খায় ভারী গহনা আর জমকালো পোশাকে। কখনই মেকআপ ফ্যাকাসে হতে দেখা যায়না তাদের।

৪) একজন পুরুষের জন্য ৫/৬জন নারীর আকর্ষণ লক্ষ্য করা যায়। এই একজন পুরুষকে ঘিরেই চলতে থাকে নারীদের কুটনামি।

৫) সন্তান হওয়া মানেই বিশাল বিপদ। এক্ষেত্রে সম্ভাব্য যেসব বিপদ হতে পারে সেগুলো হলো – বাচ্চার বাবা স্বীকার করবে না এটা তার সন্তান, গর্ভাবস্থায় সিড়ি থেকে পড়ে যাওয়া, জন্ম দিয়ে গিয়ে মায়ের মৃত্যু, হাসপাতালেই বাচ্চা হারিয়ে যাওয়া।

৬) নাটকের সংলাপের চাইতে ব্যাকগ্রাউন্ডের মিউজিক অনেক বেশি।

৭) নাটকের মূল নায়িকার জীবনটা কখনই সুখের হয়না। তার জীবনে ‘সুখ’ শব্দটার উপস্থিতি কখনই রাখা হয়না ভারতীয় সিরিয়ালে।

৮) নানি-দাদিরা নাতি-পুতি এবং এর পরের বংশধরদেরকেও দেখে যেতে পারেন বেশ সুস্থ সবল ভাবেই।

৯) সব নাটকের একটিই মন্দির থাকে। এবং কাউকে খুঁজতে হলে এই মন্দিরে গেলেই খুঁজে পাওয়া যায়।

১০) সিরিয়ালের নায়ক/নায়িকা মারা গেলে পরিবারে নেমে আসে দুঃখ। কিন্তু কিছুদিন পরেই জানা যায় যে সে আসলে মারা যায়নি। নায়ক/নায়িকা প্লাস্টিক সার্জারি করে বদলে ফেলানো চেহারা অথবা আগের চেহারা নিয়েই ফিরে আসে পরিবারের কাছে।

১১) প্রতিটি সিরিয়ালেই হয় ঘরের বৌ খারাপ হয় না হয় শাশুড়ি। একসঙ্গে বৌ-শাশুড়ি দুজনই ভালো, এই দৃশ্য দেখা যায় না ভারতীয় সিরিয়াল গুলোতে।

১২) ছেলে বৌ, শাশুড়ি এবং দাদী শাশুড়ির বয়সে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না।

১৩) অশুভ কিছু ঘটা মানেই প্রদীপের বাতি নিভে যাওয়া অথবা হাত থেকে কিছু পড়ে যাওয়া। (সংগৃহীত)

পূর্বের টা দেখুন: হিন্দি সিরিয়াল
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×