somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের পাতায় নিকোলাই চসেস্কু

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতার লোভে অন্ধ শাসকেরা প্রতিবাদী কন্ঠের মুখ চিরকালের জন্য স্তব্ধ করে দেয়ার প্রচেষ্টা চালিয়ে গেছে সবসময়ে। পরিণতিতে কিন্তু সেই শাসকরাই জনবিচ্ছিন্ন, গণধিকৃত হয়ে অপমানজনকভাবে বিদায় নিয়েছে। যাদের পতন দিবস আজো বিশ্ববাসী ঘৃণাভরে স্মরণ করে।

রুমানিয়ার কমিউনিস্ট নেতা নিকোলাই চসেস্কু ইতিহাসে পরিচিত সেইরকম একজন গণধিকৃত একনায়ক হিসেবে। ১৯৬৭ সালে কমিউনিস্ট রুমানিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় আসেন চসেস্কু। তবে সুশাসক হওয়ার খ্যাতি তিনি অর্জন করতে পারেননি। চসেস্কুর সময় রুমানিয়ায় বাকস্বাধীনতা বলে কিছু ছিল না। ক্ষমতাসীনদের যেকোনো ধরনের সমালোচনাই নিষ্ঠুর হাতে দমন করা হতো। দেশের সর্বত্র ছিল গোপন পুলিশের উপস্থিতি। বলা যায় রুমানিয়া সেসময় ছিল একটি সম্পূর্ণ পুলিশি রাষ্ট্র।

১৯৮৯ সালে তার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। আন্দোলন ঠেকাতে পাগল হয়ে উঠেন চসেস্কু। আর সেজন্য তিনি গণহত্যা, গণগ্রেফতারসহ স্বেচ্ছাচারী আচরণ শুরু করেন। তবে এতকিছুর পরও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। ঐ বছর ২২ ডিসেম্বরে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে কমিউনিস্ট পার্টির সদর দপ্তরের বাইরে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা জমায়েত হলে চসেস্কু ও তাঁর স্ত্রী হেলিকপ্টারে করে পালিয়ে যান।

ইতিহাসের এই দিনটিতেই, ১৯৮৯ সালের ২৫ ডিসেম্বর বড়দিনে, ধরা পড়ার পর মাত্র ২ ঘণ্টার বিচার শেষে স্ত্রীসহ মৃত্যুদন্ডে দন্ডিত করা হয় রুমানিয়ার কসাই খ্যাত নিকোলাই চসেস্কুকে। এর মধ্য দিয়ে অবসান ঘটে চসেস্কুর দুই দশকের স্বৈরশাসনের। যে দেওয়ালে ঠেকিয়ে নিকোলাই চসেস্কু ও তাঁর স্ত্রী এলিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই জায়গাটি এখন যাদুঘর, অনেক রুমানীয় ও বিদেশি পর্যটক সেটি দেখতে যান।

ভিডিও দেখুন।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×