ধূসর নগরী

তোমাদের নগরীর ধূসর বালু ছড়ানো
রাজপথে ক্লান্ত পথিকের ন্যায়
হেঁটে বেড়ানো আমার অস্তিত্বের
শেঁকড়ে টান পড়ে হর হামেশাই;
রোদ চকচকে ভ্যাঁপসা গরমের দুপুরে
ক্লান্তি ভর করেছিলো চিরায়ত মানব
দেহের কাঠামোতে; অস্বস্তির ধূমপোড়া
বাতাসের গন্ধে বাজপরা কাষ্ঠের
অসহায়ত্ব, নির্লিপ্ত হাহাকার। চিন্তাহীন
কলমের আঁচড়ে দিক হারা কম্পাসের কাঁটা।
মরে গেছে স্বকীয়তা, পরগাছে ভরে
আছে সৃষ্টির শিখা আর কলঙ্কিত প্যাপিরাস।
--------------------------------------
১০ এপ্রিল, ২০১৮।
বনানী, ঢাকা। বাকিটুকু পড়ুন










