
ভাঙ্গার শব্দে চৌচির হয়ে যাচ্ছিলো চারপাশ,
সর্বনাশের উল্লাশ তখন দরজার ওপাশে দাঁড়ানো।
খালি হাতে ফিরে যাওয়ার জন্যে এরা আসেনি,
আসেনি গল্পের ঝুঁড়ি ফেলে সময় কাটাতে-
পরাজয়ের সীলগালা ছাঁপিয়ে এদের মুক্তি।
এদের গর্জন আমার অন্তরকে দ্বিখন্ডীত
করে দিয়ে গেছে, এলোমেলো করে গেছে সময়।
আরেকটিবার, শেষ বিদায়ের সুযোগ আর নেই-
খন্ডিত কল্পনা জোড়া দেয়ার চিন্তা করি না,
চিন্তা করি সময়কে থমকে দেয়ার, অথবা
এলোমেলো জগত থেকে দূরে যাওয়ার,- আদতে
কোনটাই সম্ভব নয়; সম্ভব নয় পাপের মেলাতে
অদৃশ্যের পূজারী হওয়া কিংবা কংকাল,মোম আর
সালফার এর শিখা পুড়ে কারো পূজা করা, তাই
থাকতে হলো আজীবনের আসামীরূপে। ভালো
থেকো কল্পনা !
১৩ জনুয়ারি, ২০১৭
দুপুর ১ টা ২৩,
ঢাকা।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




