
দুঃস্বপ্নের মুখোমুখি অথবা
কড়ই এর ডাল, হুতোম পেঁচা আর কুয়াশার
ঘন আস্তরণ; পাওয়ার কিছু নেই যাতে
চাওয়ার কানা-কড়ি মেটানো যায়।
থালার মতো চাঁদ, কুপির মতো
শুক্র, শনি আর হাজারো নক্ষত্র।
ফিরে পাওয়া দুঃস্বপ্নের আনাচে কানাচে
সালফার আলো, আর অন্ধকার।
নীলাভ সন্ধ্যাতারাটির আকর্ষণ বড়
ম্লান হয়ে গেছে!
জানুয়ারি ৬, ২০১৭
বিকেল ৫ টা ৪৭,
ঢাকা।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




