
কুয়াশায় ভেজা রমণীর দুই ঠোঁট,
শালিকের কিচ কিচ আর কাকেদের বেসুরা গান
আমায় করে আহ্বান,
এই জন মানবহীন ধরণীর বুকে চলে
শূন্য থালার হাহাকার।
জারজের কান্না, গণিকার গোঙ্গানি আর অস্পৃশ্যের চরম আকুতি এখানে বৃথা
কিছু পশুর উন্মাদ ভোগ বিলাসের কাছে।
এখানে নেই কোন সামাজিকতা, নেই কারো পিতৃ-মাতৃ পরিচয়,
পরাজয়ের গ্লানি নিয়ে টিকে আছে তবু এইসব প্রাণ।
এইখানে চার দেয়ালের মাঝে
সৃষ্টির গুপ্ত বিদ্যা চর্চা হয় প্রতি রোজ-প্রতি সাঁঝ,
রঙিন কাগজ তলে চাপা পড়ে শত তারা-নক্ষত্র আজ।
২৮/০১/২০১৪
সকাল ৮:৫৩,
ঢাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




