somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকাশের ক্ষুদে তারকাদের আবার একটু স্বরন করে নেই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেইল আর্মস্ট্রং আর ইউরি গ্যাগারিনের কথা আমরা সবাই জানি এবং সারা বিশ্ব খুবই শ্রদ্ধার সাথেই স্বরণ করে থাকে দুজনকে। তবে তাদের মিশন মুন সফল হবার আগে যার অবদান সবচেয়ে বেশি তার কথা আমরা বেমালুম ভূলেই যাই। হ্যাঁ, আমি সেই ছোট্ট কুকর লাইকার কথা বলছি। সোভিয়েতের হয়ে সেই প্রথম পৃথিবী ক্ষপথে চক্কর মেরেছিল এবং সেই প্রাণীজগতের প্রথম প্রানী যে মহাকাশে গিয়েছিল। এরকম আরো অনেক প্রানীই যুগে যুগে মহাকাশে গিয়েছে। আজ সেই সমস্ত ক্ষুদে তারকাদের কথাই আরেকবার স্বরন করব –

লাইকা



১৯৫৭ সালে লাইকাই প্রথম প্রানী যগতের হয়ে মহাকাশ ঘুরে আসে। আমরা শুধু এইটুকুই জানি। তাকে দিয়ে করানো হয়েছিল মূলত একটি বিশাল ঝুকিপূর্ণ এক্সপেরিমেন্ট। লাইকার এক্সপেরিমেন্ট সফলও হয়ছিল। তবে আমরা অনেকেই যা জানিনা তা হল, ল্যান্ডিং এর কয়েক ঘন্টা পরেই লাইকার মৃত্যু ঘটেছিল। তবে সে প্রমান করেছিল যে মহাকাশে ওজনহীনতায় প্রানী বেঁচে থাকতে পারে।

সোভিয়েত ডগ স্কোয়াড



১৯৫০ এবং ১৯৬০ সালের মহাকাশ অভিজানে সোভিয়েত যেন মরিয়া হয়ে উঠে। একের পর এক এক্সপেরিমেন্ট। একের পর এক প্রান। এই সময়ে তারা একসাথে ৫৭টি কুকুর স্পেসে পাঠিয়েছিল। এদের অনেকে আবার লাইকার চাইতে বয়সে ছোট এবং অনেকে পরবর্তীতে একাধীকবার মহাকাশ ভ্রমনের সূযোগ পায়।

Little Guy



এই দৃশ্যটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। এটি একটি স্কুইরেল মানকি। তাকে স্পেস ট্রেইনিং এ সিলিকন রাবার এর প্যাডিং করে তাকে ক্যাপসুলেট করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, এক্সপেরিমেন্ট। ১৯৫৮ সালে ১৫ মিনিটের একটি স্পেস ফ্লাইটে ৩১০ মাইল ভ্রমন করে সে। তবে ল্যান্ডিং এর পর সে এবং তার ক্যাপস্যুল কোনটাকেই আর খুজে পাওয়া যায় নাই। তবে ক্যাপসুলের এক্সপেরিমেন্টে এটাই ছিল প্রথম মাইল ফলক। ধরে নেয়া হয় সে সমস্ত যাত্রা পথে জীবিত ছিল। মারা গিয়েছিল ল্যান্ডিং এর পরে।

এ্যাবেল এবং বেকার



এরাই প্রথম প্রানীযুগল যারা মহাকাশের সমস্ত যাত্রা পথ এবং ল্যান্ডিং এর পরেও সুস্থভাবে জীবন যাপন করেছিল। ছবিটি ১৯৫৯ সালের। এরকম সফল মিশনের পরে নাসার কর্মকর্তারা তাদের নিয়ে আনন্দেই মেতে উঠে। এ্যাবেল ছিল ৭ পাউন্ডের রেসাস মানকি এবং বেকার ছিল ১১ পাউন্ডের স্কুইরেল মানকি এবং দুজনেরই মাতৃভূমি ছিল পেরু। এ্যাবেল ল্যান্ডিং এর চারদিন পরে একটি মাইনর সার্জারি করতে গিয়ে মারা যায় তবে বেকার বেঁচে ছিল ১৯৮৪ সাল পর্যন্ত!!

শিম্পাজ্ঞি



১৯৬১ সালে, সোভিয়েতের হয়ে ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথে ঘুরে আসার আগেই নাসা তাদের মার্কারী প্রোগ্রামের জন্যে একটি শিম্পকে ট্রইন করছিল। হলোমন এয়ার বেসে এরকমই প্রায় বিশটি শিম্পটি দিয়ে চালানো হয়ছিল এক্সপেরিমেন্ট।

টাইম টাস্ক



হলোমন এয়ার বেসের সেই শিম্পদের ট্রেইনিং এর একটি অংশ ছিল টাইম টাস্ক। এটা ছিল একটা সিম্পল টাস্ক। বিভিন্ন ইলেক্ট্রিক্যাল লাইট এবং সাউন্ডে কিভাবে রেসপন্স করতে হবে তারই একটি ট্রেইনিং। এই ছবিটি নেয় হয়েছে যখন একটি শিম্প একটি মিসটেক করেছিল এবং মহাকাশে বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছিল নাসা কে!

ক্যাপস্যুল পজিশনিং

Click This Link

এই ছবিটিও হলোমন এয়ার বেস থেকে নেয়া। এক্সপেরিমেন্ট চলছিল মঙ্গল অভিজানের ক্যাপস্যুলেটিং সিস্টেমটি নিয়ে। রকেট লন্চ হবার কিছুক্ষন আগে তোলা হয় এই ছবিটি।


Mission Accomplished

Click This Link

অবশেষে হলোমন এয়ার বেস সফলভাবে দুটি শিম্পকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়। ১৯৬১ সালে হ্যাম নামের একটি শিম্পকে প্রায় ১৪ মিনিটের জন্যে স্পেসে পাঠানো হয়। এবং সে পৃথিবীর কক্ষপথে দুইবার চক্কর মেরে আসে।

নিরাপদ পর্ত্যাবর্তন



এখানে হ্যামের হাসিমুখ দেখে বোঝা যাচ্ছে পৃথিবীর কক্ষপথে চক্কর মেরে সে কি মজাটাই না পেয়েছিল সেদিন। আটলান্টিকে তার ক্যাপস্যুলটি নিক্ষিপ্ত করা হয় এবং সেখান থেকেই একজন ক্রু তার ক্যাপসুলটি নিরাপদে নিয়ে আসে।


আমার এই টিউনটি আগে টেকটিউন্সে প্রকাশিত। মূল লেখাটি পড়তে এখানে ক্লিক করুন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×