somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাল্টি ভিটামিন খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক অবক্ষয়

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক মাল্টি ভিটামিন ট্যাবলেট খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং মানসিক অবক্ষয়ের গতি কমে। নতুন চিকিতসা গবেষণায় এ কথা উঠে এসেছে।
গবেষকরা দেখতে পেয়েছেন,খাদ্য সম্পূরক হিসেবে ভিটামিন ব্যবহারে স্মৃতিশক্তির ওপর সুপ্রভাব পড়ে। এ ছাড়া,এর ফলে মস্তিষ্কের কোষকলাগুলোর কার্যকারিতা বাড়ে।
দেহের সব ততপরতা সঠিকভাবে বজায় ও স্বাস্থ্য ধরে রাখার জন্য দেহযন্ত্রের ১৩ ধরনের ভিটামিনের প্রয়োজন রয়েছে। এ সব ভিটামিন হলো, এ, সি, ডি এবং কে’সহ ৮ ধরনের ভিটামিন এ। দেহযন্ত্রের পরিচালনায় এসব ভিটামিনের প্রতিটির সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। ভিটামিন সি দেহের কোষকলাগুলোকে সুস্থ থাকতে সাহায্য করে। ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি। ভিটামিন ই শরীরের কোষকলার কাঠামো অটুট রাখতে সহায়তা করে। ফলিক এসিডসহ ভিটামিন বি দেহযন্ত্র পরিচালনায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানুষের প্রজ্ঞা বজায় রাখার কাজে মাল্টি ভিটামিন সহায়তা করে কিনা তা নিয়ে নতুন পরীক্ষা করেছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। এ গবেষণায় ৩,২০০ নারী-পুরুষ অংশ গ্হণ করেন। গবেষকরা দেখতে পান, যারা নিয়মিত মাল্টি ভিটামিন ব্যবহার করেছেন তারা অতীতের কোনো ঘটনা বা তথ্য মনে করার কাজে তুলনামূলক ভাল করছেন।
মাল্টি ভিটামিন নিয়ে দ্বিতীয় গবেষণা করে অস্ট্রেলিয়ার সুইনবার্ন বিশ্ববিদ্যালয়। মনভুলা হয় যাচ্ছেন বলে অহরহ অভিযোগ করেন এমন ৬৪ বছরের বেশি বয়সের মহিলাদের নিয়ে এ গবেষণা চালানো হয়।
স্মৃতিশক্তি নিয়ে পরীক্ষার সময়ে খাদ্য সম্পূরক হিসেবে ভিটামিন ব্যবহারকারী মহিলাদের মস্তিষ্কে বিদ্যুত ততপরতা বাড়ছে বলে দেখতে পান গবেষকরা। গবেষকরা মনে করছেন, ভিটামিনে স্নায়ু কোষগুলোর কার্যকারিতা ও স্মৃতিশক্তি বেড়েছে বলেই এমনটা হচ্ছে।
নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রেইন পারফর্মেন্স অ্যান্ড নিউট্রিশন রিসার্চ সেন্টারের অধ্যাপক ডেভিড কেনেডি এ গবেষণা সম্পর্কে কথা বলেছেন। তিনি মনে করেন, এখনো মাল্টি ভিটামিনের প্রভাব নিয়ে আংশিক গবেষণা হয়েছে। একই সঙ্গে তিনি আরো বলেন, শরীরে সব ভিটামিন পর্যাপ্ত ভাবে থাকার ওপর মস্তিষ্কের পুরোপুরি কাজ করার সঙ্গে সম্পর্ক রয়েছে। নানা ব্যক্তির নানা ধরণের ভিটামিনের ঘাটতি থাকতে পারে, তাই মস্তিষ্কের কাজ পুরোপুরি পেতে চাইলে মাল্টি ভিটামিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

সুত্র- বিডিনিউজ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×