somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনভর এনার্জি ধরে রাখতে মেনে চলুন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অল্প একটু কাজ করতেই যারা ক্লান্ত হয়ে যান তারা কিন্তু কর্মক্ষেত্রে বেশ সমস্যায় পড়ে থাকেন। অনেকেই আবার এনার্জি বৃদ্ধি করার জন্য অনেক কিছুই খাচ্ছেন নিয়মিত। নানান ধরণের ফুড সাপ্লিমেন্ট থেকে শুরু করে এনার্জি ড্রিংক অনেক কিছুই এনার্জি বৃদ্ধির নিশ্চয়তা দিয়ে বাজারে বিক্রি করা হয়। কিন্তু এগুলোর অনেক গুলোই স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। অথচ খুব সাধারণ কয়েকটি উপায়েই আপনার চাইলে আপনার দিনভর এনার্জি ধরে রেখে থাকতে পারবেন কর্মচঞ্চল। আসুন, তাহলে এক নজরে দেখে নেয়া যাক এনার্জি ধরে রাখার কিছু সাধারণ নিয়ম।

#প্রচুর পানি পান
শরীরের একটি অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো পানি। প্রচুর পানি পান করলে শরীর সতেজ থাকে এবং ক্লান্তি কিছুটা হলেও কমে। অতিরিক্ত ঘাম হলেও শরীর দূর্বল হয়ে যায়। এসময়ে শরীর থেকে যে পানি বের হয়ে যায় সেটা খেয়ে পূরণ করে না নিলে ক্লান্তি লাগে। প্রতি দিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি ও পানি জাতীয় খাবার খাওয়া জরুরী।

#সকালের নাস্তা গ্রহণ
গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সকালে ভারী নাস্তা খেলে সারাদিন কম ক্লান্তি লাগে। সকালের নাস্তায় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। নাস্তায় রুটি, সবজি, ফলমূল ও সেদ্ধ ডিম ইত্যাদি রাখলে অবসন্নতা কমে যাবে কিছুটা হলেও।

#পর্যাপ্ত ঘুম
প্রতিদিন পর্যাপ্ত ঘুম হওয়াটা জরুরী। নাহলে কর্ম ক্ষেত্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ঝিমুনী আসবে। একজন মানুষের প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘন্টা এক টানা ঘুমানো উচিত।

#প্রোটিন যুক্ত খাবার
প্রোটিন শরীরের নতুন টিস্যু তৈরিতে সহায়তা করে। এছাড়া প্রোটিন হজম হতে কিছুটা বিলম্ব হয় বলে শরীরে বেশিক্ষণ এনার্জি ধরে রাখতে সাহায্য করে। তাই প্রতিবেলার খাবারে কিছুটা প্রোটিন রাখার চেষ্টা করুন।

#কার্বোহাইড্রেট যুক্ত খাবার
কার্বোহাইড্রেট হলো শরীরের জ্বালানী। শরীরকে কর্মক্ষম রাখে খাবারের কার্বোহাইড্রেট। কিন্তু তাই বলে ক্লান্তি দূর করতে প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করলে মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়াও হবে নানান রকম রোগ-বালাই। তাই বিচক্ষণতার সাথে কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে যাতে শরীরের প্রয়োজনের তুলনায় কম বা বেশি না হয়ে যায়। মিষ্টি জাতীয় খাবারের কার্বোহাইড্রেটের চাইতে সেরেল, লাল চাল ও গমের কার্বোহাইড্রেট শরীরের জন্য ভালো।

#কিছুক্ষণ পর পর নাস্তা খাওয়া
সারাদিন ২/৩ ঘন্টা পর পর হালকা কিছু খাওয়া উচিত। একবারে খুব বেশি ক্ষুধা লেগে গেলে শরীর দূর্বল লাগে। তাই কয়েকবার করে অল্প অল্প খাওয়ায়র অভ্যাস করা উচিত। এতে সারাদিনই শরীরের এনার্জি পাবেন।
প্রতিদিন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ন কাজ-কর্ম করতে হয়। সেই কাজগুলো সুন্দর ও সঠিকভাবে করতে প্রয়োজন প্রচুর এনার্জি। প্রতিদিন নিয়ম মেনে পর্যাপ্ত ঘুম আর পুষ্টিকর খাবার খেলে এনার্জি অনেকটাই বাড়ে। তারপরও যদি অতিরিক্ত দূর্বলতায় ভোগেন তাহলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

#তথ্যসূত্র: ইন্টারনেট
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×