somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবে বেঁচে থাকতে আমি অস্বীকৃতি জানাচ্ছি...

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্মক্ষেত্র এবং বাকি সব ক্ষেত্র থেকে আমিও কদিনের ঈদের ছুটি নিয়েছিলাম। যদিও জানি, এখনও ঈদের আমেজ সারা দেশে ম ম করছে, তবুও সবার পিছু পিছু আবারো আমি উপস্থিত।



বই পড়ার অভ্যেসের সাথে সাথে টিভিতে খবর দেখাও আমার একটা নেশা। ঈদের ঠিক আগের দিন ই টি ভিতে যা দৃশ্য দেখলাম, তাতে মনে হলো, কি হবে এমন ঈদ করে? যেখানে দেশের শান্তি ও কল্যাণ কামনা লাখ লাখ মানুষ মোনাজাত করছেন, সেখানে কোন পাপে আমাদের দেশের সিংহভাগ মানুষ এই নিদারুণ অবস্থায় প্রতিটাদিন প্রতিটা পল কাটাচ্ছেন? ঢাকা শহরের ফুটপাতের বাসিন্দা এই অসংখ্য নর নারী শিশুদের, অর্ধালঙ্গ অভুক্ত রেখে, এ কোন উৎসবে আমরা মাতোয়ারা?

জন্মের পর থেকেই জীবনের কঠিন যাতাকলে পিস্ট ছোট ছোট ছেলে মেয়েগুলির মনও যেন আর ঠিক শিশুর মত নেই। এরা অনেকেই আবার পিতৃমাতৃহীন। যাদের বাবা মা আছে, তারাও ওই একই পথের পথিক। ঈদ কি ওরা জানে না। ওদের সমবয়সি ছেলে মেয়েরা যখন ঈদের দিন পথের মাঝখান থেকে নতুন কাপড়ে মনে একরাশ আনন্দে হেটে বেড়াবে, তখন এরা অনেক বিস্ময়ে শুধু চেয়ে চেয়ে দেখবে। ওদের বয়সিরা যখন ভুড়িভোজে অতিস্ট, ওরা হয়তো ভাববে, আহা যদি খানিকটা উচ্ছিস্টও জুটে যেত।

ফুটপাতে, বয়স্কও যারা, তারাও তো নিদারুণ অসহায়। যে মা, সন্তান ফেলে কাজের খোজে ঢাকায় এসে ফুটপাতের বাসিন্দা হয়েছে, তারও তো মনে পড়বে সন্তানদের কথা। বাহারি পোষাকে সজ্জিত ছেলে মেয়েদের দেখলে তার সন্তানদের কথা মনে পড়বেই। এর পর নিজের অক্ষমতার কথা চিন্তা করলে সে কস্ট আরো দ্বিগুণ হবে।

ফুটপাতে থাকা একজন স্বামী কিংবা একজন বাবাকেও তার এমন অক্ষমতা কুড়ে কুড়ে খাবে। হতাশার আরো গভীরে নিমজ্জিত সে, তখন সমাজের প্রতি ক্রোধান্ধ হয়ে, প্রতিশোধের রাস্তা খুজবেই।

এই গভীর হতাশা আর না পাবার বেদনা বুকে নিয়ে ছেলেটিও চাইবে সহজ পথে ক্ষুন্নিবৃত্তির। সন্তান ফেলে আসা মা, বাধ্য হবে অর্থের লোভ দেখানো কোন মাংসভুকের কাছে অসহায় আত্মসমর্পন করতে। বালিকা বয়সেই জীবনকে অনেকটা দেখে ফেলা ফুটপাতের মেয়েটা, নানা ছলচাতুরি শিখবে।

আর এদের হাতেই সাধারণের অনিস্ট হয়, হতে হবে। যদিও ওদের এই অসহায়ত্ব কারণ সাধারণ মানুষ নয়। কিন্ত সাধারণ মানুষেরাও তো শক্তিহীন। প্রতিবাদ বলতে যা কিছু, তাতে বিতশৃদ্ধ হয়ে, কালেভদ্রে দুই একটা চোর বা পকেটমার বা ছিনতাইকারীকে গণপিটুনি দেয়া। যারা ওপরতলার বাসিন্দা, ওদের টিকিটিও কেউ ছোবে না। সাহস হবে না। কারণ তারাই তো দন্ডমুন্ডের কর্তা।

এটা সত্যি যে, সমাজের অনেক বিত্তশালিই আছেন, যারা সাধ্যমত সাহায্য করতে চেস্টা করেন। কিন্ত প্রয়োজনের তুলনায় সেটা অপ্রতুল। আর যাদের অনাহারক্লিষ্ট ছবি দেখিয়ে, বিদেশ থেকে সাহায্য আনা হয়, শেষদিনে তার ছিটেফোটাও ভাগ্যহীনদের ভাগ্যে জুটবে না। স্বাধীনতার পর থেকেই এই আত্মধবংসি গ্রোগ্রাস গেলা হচ্ছে। ওই টাকায় পেটমোটা হয়ে, গণ্য হচ্ছেন ওপরতলার বাসিন্দা হিসেবে। আর কাঙ্গাল মানুষগুলি, উনাদের তাচ্ছিল্যভরা করূণার উচ্ছিস্ট কয়েকটি টাকা পেয়েই, খুশি হয়ে দোয়া করছেন, যেন বিধাতা তাদেরকে আরো বিত্তশালি করেন। হা ঈশ্বর !

এতটুকু দেশে এত লোকের বসবাস। এটাই তো স্বাভাবিক। স্বাধীনতার পর থেকেই এব্যাপারে সতর্কতা অবলম্বন করার যথেষ্ট প্রচারণা চালানো হয়েছিল। কিন্ত লাভের লাভ কিছুই হয়নি। উল্টো ইসলামের অপব্যাখা দেয়া কিছু অশিক্ষিত মোল্লা, এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়ে, এই প্রয়াসকে প্রায় ভন্ডুল করে দিয়েছে। বলি, ঐ ব্যাটা কাঠমোল্লার বাচ্চা, অভাবে তাড়নায়, শিশুকাল থেকে অপরাধের হাতছানি এড়াতে ব্যার্থ যখন দাগি হয়ে মানুষের উপর অত্যাচার করে, তার দায়ভার কি তুই নিবি? যে মা অভাবের তাড়নায় পাপের পথে পা বাড়ায় সে পাপের বোঝা কি তুই টানবি? যে নিস্পাপ মেয়েটি জীবনের প্রয়োজনে, তার সাধ আলহাদ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে পাপ সাগরে আকণ্ঠ ডুবে আয়, তোদের চৌদ্দগোস্টি বিক্রি করে দিলেও কি সেই মেয়েটিকে আগের অবস্থায় ফিয়ে পাওয়া যাবে? তাহলে তোদের কেন এত লম্ফ ঝম্ফ? কিসের এত তরপানি তোদের?

আমরা কেউ আমাদের স্বার্থসিদ্ধির বাইরে ওদের কথা ভাবিনি। যিনি রাজনীতি করেন, উনি ভেবেছেন, এরা স্বাভাবিক জীবনে ফিরে এলে, মিছিল মিটিং পিকেটিং কে করবে? পুলিশ বা প্রতিপক্ষ্যের গুলিতে মারা গেলে, লাশ নিয়ে আরো দরকষাকষিটাই তো বন্ধ হয়ে যাবে, যদি এরা আর এদের মত না থাকে।

যিনি নাম কেনার জন্য লোক দেখানো সমাজ সেবা করেন, তিনি ভাবেন, এরা নীচতলায় না থাকলে, কাদের সামান্য সাহায্য দিয়ে নাম কামাবেন?

আরো আছে। কার কার কথা বলবো বলুন? আর যারা সাধারণ? তারা বলবেন, আমরা তো আম জনতা। আমাদের কিই বা আছে করার? যারা করার তারা তো করেন না। অথচ যারা মাথার উপর ছড়ি ঘোড়ায়, তারা কি সাধারণের সমর্থনেই ওখানে যাননি? নিজের অধিকারের কথা বলতে কেন আমাদের এত সংকোচ, এত দ্বিধা? কেন বলতে পারছি না, যে দেশের লক্ষ লক্ষ মানুষের এই দুর্দশা, তাদের এত ফুটানি করা সাজে? কেন সাংসদদের জন্য কোটি টাকার গাড়ি দরকার? কেন সাজুনি গুজুনি হবার জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকা ব্যায় করে, বিলাসদ্রব্যাদি আমদানি করা হয়? কেন দেশের তৈরি শাড়ি আর পোষাকে আমাদের মন ভরে না?

অনেকে বলবেন, এটাই ধনতান্ত্রিক পুজিবাদের নিয়ম। যে নিয়ম সিংহভাগ মানুষকে অমানবিক অবস্থায় জীবন যাপনে বাধ্য করে, সে ধর্মীয় হোক কিংবা গণতান্ত্রিক অথবা সমাজতান্ত্রিক, এমন ব্যাবস্থাকে আমি ঝাটাপেটা করে আমার দেশ থেকে তাড়াতে চাই। যদি আমরা সবাই মানুষই হবো, তাহলে পেটে দুটি ভাত, মাথা গোজার ঠাই এবং লজ্জা নিবারণে বস্ত্র পাওয়া আমার সাংবিধানিক অধিকার।

পশুর মত এমন করে বেচে থাকতে তাই আমি দৃঢ়ভাবে অস্বীকৃতি জানাচ্ছি।

পুনশ্চঃ জনসংখ্যা বৃদ্ধি রোধে গণচীনের মত নইলে আরো কঠোর অবস্থান আমাদের নিতেই হবে। এর বিরুদ্ধাচারণকারি/দের দেশদ্রোহি গণ্য করে ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে দেবার বিকল্প নেই।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×