somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রণাঙ্গনকে রণাঙ্গন হিসাবেই গণ্য করা উচিত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে এখন শাহাবাগ উত্তাল। যদিও শুরুটা হয়েছিল অল্প কয়েকজন ব্লগারদের আন্তরিক উদ্যোগের মাধ্যমে, কিন্তু প্রাণের আবেগের টানেই সেখানে ছুটে গিয়েছেন হাজার হাজার মানুষ।

এই দেশে যত আন্দোলন সংগ্রাম, তার মুল পথিকৃতই ছিলেন তরুণরা। এবং তাদের বিফল হবার ইতিহাস এখন পর্যন্ত নেই। এ কারণেই বর্তমান সরকার বাধ্য হয়েছে নিজেদেরই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহন করতে।

জামাতে ইসলামির ৭১ সালে কৃত ঘৃণ্য অপরাধের সাক্ষি এ দেশের কোটি কোটি জনতা। অথচ এরাই আমাদের রাজনৈতিক নেতা নেত্রিদের আশকারা পেয়ে সেদিনের সেই ঘৃণ্য অপরাধকে অস্বীকার তো করছেই, উপরন্ত ৩০ লক্ষ বাঙ্গালির গণহত্যা এবং কয়েক লাখ মা বোনের সম্ভ্রমহানির ঘটনা অস্বীকার করছে। অনেক সময় এদের প্রপাগান্ডা মেশিন থেকে এও বলা হচ্ছে, এগুলি নাকি আদৌ ঘটেনি।


বই পড়ার পাশাপাশি আমি প্রচুর লোকের কাছ থেকে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সমন্ধে জেনেছি। যারা প্রত্যক্ষ সাক্ষি। আমার মেজো মামা সে সময় থাকতেন সদরঘাটের কাছাকাছি। তিনি নিজেই বলেছেন যে যুদ্ধের ৯টা মাসই প্রায় প্রতিদিনই অদুরেই অবস্থিত পাকি ক্যাম্প থেকে গভীর রাতে নারীদের করুণ আর্তনাদ শুনেছেন। আমার বাবার আদি প্রতিবেশির ১৪ বছরের কন্যাকেও তুলে নিয়ে পাকিরা ধর্ষন করেছিল। অনেক বছর পর এক পারিবারিক অনুষ্ঠানে সেই বীরাঙ্গনাকে দেখের সৌভাগ্যও আমার হয়েছিল।

তুলে নিয়ে যাবার ভয়ে আমার ছোট খালাকে অতি অল্প বয়সেই বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন আমার নানা নানি।

যাদের কাছ থেকে আমার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানা হয়েছে, তারা সবাই এক বাক্যে বলেছেন যে, পাকিদের পক্ষ্যে কোন বাড়ির কে মুক্তিযোদ্ধা, কোন বাড়িতে যুবতি মেয়ে আছে, এই সব জানা সম্ভব ছিল না।

তবে কারা পাকিদের এই সব জানিয়েছিল। হ্যা, জেনে রাখুন। আজকের যে রাজাকার গো আযম, নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান এদের নেতৃত্বেই সেদিন গণহারে মুক্তিকামি মানুষদের নির্বিচারে হত্যা এবং মা বোনদের ধর্ষন করেছিল , জারজ ইয়াহিয়া টীক্কা খানদের জারজ পাকি বাহিনী।

অথচ এই নিজামি গো আযম যখন সেই ইতিহাস অস্বীকার করে, তখন তাদের নাপাক জিহবাটা অনেক আগেই ছিড়ে ফেলার ব্যার্থতা থেকে নিজেকেই ধিক্কার জানাতে মন চায়।

আজ ৪২ বছর পর, এই সব রাজাকারদের ফাসির দাবি নিয়ে যে সব তরুণরা আজ মাঠে, তারা একদিকে যেমন বুঝিয়ে দিয়েছেন যে, আমাদের দেশপ্রেম ক্ষয় হয়ে যায়নি, বরং আরো ক্ষুরধার হয়েছে।

অন্যদিকে রাজনৈতিক ফায়দা লূটার কারণে এই রাজাকারদের প্রশ্রয় দেয়া রাজনীতিবিদদের বিরুদ্ধেও সতর্কবার্তা জারি করেছে।

তরুণ বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে এটা রণাঙ্গণ। আর রণাঙ্গনের কিছু নিয়ম নীতি আছে। আছে শৃংখলা আর দায়িত্ববোধ। এ থেকে ব্যাতয় ঘটলে সফলতার পথটা বন্ধুর হবে।

প্রথমেই বলতে চাই যে এই ইস্যু নিয়ে সামুর অন্তত দুজন ব্লগার সাহসের সাথে শাহাবাগে উপস্থিত হয়েছিলেন। পারভেজ আলম এবং সামুর মডারেটর শরৎ। বাকি বিল্লাহর নাম শুনেছিলাম, কিন্ত উনি ব্লগার কিনা, সেটা জানি না। এবং তার সাথে আমার তেমন পরিচয়ও নেই।

পারভেজ আলম ভাইয়ের সাথের আমার আদর্শিক দ্বন্দ আছে। বিশেষ করে ইসলাম বিদ্বেষিদের সাথে প্রতি উনার ওঠা বসাকে আমি মেনে নিতে পারি না। আর শরৎ মডারেটর হিসাবে জাতিয়বাদিদের প্রতি খড়গ হস্ত বলে, তাকেও মডারেটর হিসাবে আমার নিরপেক্ষ মনে হয় না।

এর পরেও, তাদের এই সাহসি সম্মিলিত উদ্যোগ শুধু সারা দেশ নয়, বরং সারা বিশ্বে অভাবনীয় আলোড়ন তুলেছে। এজন্য তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।

কিন্তু বিপত্তি বাধে এর পর পরই।

আমরা সবাই জানি যে, গত ৪ বছর দুঃশাসন, নিপীড়ন, রেকর্ড করা দুর্নীতি সন্ত্রাস বিরোধী মত দলন মামলা হামলা ইত্যাদির কারণে আওয়ামি লিগ দেশের মানুষের আস্থা হারিয়েছিল।

যেহেতু যুদ্ধাপরাধের জন্য ঘোষিত এই ট্রাইবুনাল থেকেই অন্যায় এই রায় দেয়া হয়েছিল ( ট্রাইবুনালের বিরুদ্ধে সমালোচনাকেও বে আইনি বলে ঘোষনা করা হয়েছিল), সেহেতু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশের একটি মোক্ষম সুযোগের সদব্যাবহার করার উপলক্ষ্য হিসাবেই দলে দলে সাধারণ মানুষ আজ প্রজন্ম চত্বরে উপস্থিত হয়েছেন।

তাতেই প্রমাদ গণে হাসিনা সরকার। কেননা, সারা দেশের মানুষের একতা বদ্ধ এই আন্দোলন থেকে যদি সরকারে পতনের আন্দোলন শুরু হয়?

একারণেই দ্বিতীয় দিন থেকেই ছাত্র লিগকে দিয়ে বেস্টনি তৈরি করেছে। দলীয় ধণ্যাড্য ব্যাক্তিদের মাধ্যমে খাবার বিতরণ করছে। র‍্যাব পুলিশ দিয়ে নিরাপত্তা দিচ্ছে। ওয়াশার মাধ্যমে পয়োঃনিস্কাশন আর পানি বিতরণ করছে।

এটা এক দিক দিয়ে সাপে বর হয়েছে। নিজেদের ফেলা থুথু আজ নিজেকেই গিলতে হচ্ছে আওয়ামি লিগকে। তরুণদের এই আন্দোলনের কারণেই আজ ওরা আইন সংশোধন করতে বাধ্য হচ্ছে। বাধ্য হয়েছে রায় নিয়ে সরকারের বিরুদ্ধাচারণ করতে। অথচ আজ যদি দেশ বরেণ্য আইনজীবিদের (যারা বিনা পয়সায় এই মামলা লড়তে রাজি ছিলেন) দিয়ে এই মামলা পরিচালিত হতো, তাহলে যুদ্ধাপরাধীদের পক্ষ্যের আইনজীবিরা বাপ বাপ করে পালাতো। অথচ দলীয় বিবেচনায় বটতলার উকিল দিয়ে এই মামলা পরিচালনার কুফল সরকার তো বটেই, দেশবাসিও হাড়ে হাড়ে টের পাচ্ছে।

.তবে এই আন্দোলনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার যে সিদ্ধান্ত ছিল, বাধ্য হয়েই সেখান থেকে সামান্য বিচ্যুত হতে হয়েছে তরুণদের। কেননা লিগের সন্ত্রাসিদের মাঝখানে থেকে নিরাপত্তার আশংকা পুরো দমেই ছিল, আছে এবং থাকবে। লাকির ছাত্রলিগ কর্তৃক আঘাত পাওয়াটা সেই আশংকার একটা ট্রেইলার মাত্র।

এখন দেখা যাচ্ছে দেশের চিহ্নিত কিছু বুদ্ধিজীবি, সুশিল, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি কর্মি এরা এসে তরুণদের কৃতিত্বে ভাগ বসানোর পায়তারা করছে।

৭১ সালে এদের অনেকের ভুমিকাই প্রশ্নবিদ্ধ এবং কাপুরুষিত। আর সাধারণ মানুষদের মধ্যেও এদের প্রতি শ্রদ্ধাবোধের প্রবল অভাব আছে।

৭১ দেখিনি, তবে ৯০ এর গণ আন্দোলনের একজন কর্মি হিসাবে উত্তাল স্রেই দিনগুলির অভিজ্ঞতা আমার আছে।

সেই তুলনায় আজকের তরুণরা অনেক সুবিধাজনক অবস্থানে থেকেই দেশ মাতৃকার প্রতি দায়ভার শোধ করার সুযোগ পাচ্ছে। এই সুযোগকে হেলায় হারানো ঠিক হবে না।

আপনার প্রতি আহবান, যে দাবীতে আপনাদের এই আন্দোলন কোন কারণেই যেন সেই দাবি থেকে আপনারা সরে না আসেন। শুধু তাই না। মনে রাখতে হবে, আপনারা এখন একটি রণাঙ্গনে অবস্থান করছেন।

আপনাদের তরুণ অনভিজ্ঞ দেশপ্রেমিক হৃদয়কে আপন স্বার্থ ও সুবিধা চরিতার্থের জন্য অনেক পুরানো পাপিই অনেক রকম চাল চালবে। আমার দৃঢ় বিশ্বাস , আপনাদের নিখাদ দেশপ্রেম আর বুদ্ধিমত্তা দিয়ে সেই চাল বিনস্ট করতে আপনারা সফল হবেন।

আরেকটা ছোট্ট কথা। এই মহা সুযোগে আপনারা শুধু শ্লোগান আর গান নাচের মধ্যেই আন্দোলনকে সীমাবদ্ধ রাখবেন না। এই আন্দোলনে জনতা সপরিবারে আপন সন্তানদের সাথে করেই যোগ দিচ্ছে। আপনারা যেন আগামি প্রজন্মের কাছে মহান ভাষা আন্দোলন আর স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটিও তুলে ধরেন।

গত বছর এক টিভি চ্যানেলে দেখেছিলাম, কিশোর কিশোরি থেকে তরুন তরুণি এমন কি যুবক যুবতিরাও আমাদের ভাষা আন্দোলনকে আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে গুলিয়ে ফেলেছে। লাখ লাখ শিশু থেকে শুরু করে তরুণ তরুণি যুবক যুবতি আজকে বাংলা ভাষার প্রতি অশ্রদ্ধা দেখিয়ে ইংরেজি হিন্দি মিশেলে কথা বলছে। বস্তাপচা হিন্দি সিরিয়ালে নেশাক্ত হয়ে গিয়েছে।

যেহেতু আপনাদের হাতে সুবর্ণ সুযোগ রয়েছে, তাই আন্দোলনের পাশাপাশি, এই অপসংস্কৃতি চর্চার বিরুদ্ধেও প্রচার চালান। তাহলেই এই আন্দোলন আরো শক্তিশালি হবে। এবং দেশের প্রতি যে দ্বায়িত্ববোধ, সেটা পুর্ণতা পাবে।

দেখা যাচ্ছে আমাদের এই আন্দোলন নিয়ে ওই পারের দাদা বাবুরা একটু বেশি মাত্রাই নাক গলাচ্ছেন।এই আন্দোলনের উনারা দূর থেকে সমর্থন দিন, ঠিক আছে। তাই বলে বিতর্কিত এক দাদার গান গাইতে হবে কেন? আমাদের শিল্পি গীতিকার সুরকারের কি অভাব পড়েছে? আর তাদের ফুটবল টিমেরও তো বাংলাদেশের আসার দরকার নেই।

আন্দোলনের নীতিনির্ধারক বলে যারা দাবি করছেন, তাদের কথা বার্তা আচার আচরণেও অনেক সংযত ও পরিশীলতার পরিচয় রাখতে হবে। এই একাবিংশ শতাব্দিতে বাকশাল বা স্টালিনবাদের মত দানবীয় আচরণ সাধারণ মানুষের কাছে গ্রহনযোগ্যতা পাবে না। উমুকের চামড়া ছিলে নেবো তমুকের গলা কেটে ফেলবো, এই সব সন্ত্রাসি উক্তি ছাত্রলিগের মুখে মানায়।
দেশপ্রেমে উদ্ভুত তরুণদের মুখে নয়.

আর "তুই রাজাকার" শ্লোগানটির অপব্যাবহার রোধ করতে হবে। আওয়ামি লিগ যেমন ওদের মতে বিরুদ্ধে গেলেই রাজাকার ট্যাগিং দিয়ে ফেলে, সেই পথ অনুসরণ করা উচিত নয়। আজ দেখছি বঙ্গবীর কাদের সিদ্দিকেও রাজাকার বলে ধবনি তোলা হচ্ছে। এই ধরণের বালখিল্যতার কারণে সাধারণ মানুষদের চোখে আন্দোলনকারিরা হেয় বলে প্রতিপন্ন হবেন।

তাছাড়া এই মহান আন্দোলনকে কেন্দ্র করে যেন কেউ শাহাবাগে পিকনিক বা ডেটিং বা মাদকের উৎসব করতে না আসে, সেদিকটাও খেয়াল রাখা জরুরি। কেননা, এটা রণাঙ্গন, কোন উৎসব নয়।

পরিশেষ সেই সব তরুণদের আমার সশ্রদ্ধ সালাম, যাদেরকে আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইদের যোগ্য উত্তরসুরি বলেই মনে করি।

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×