প্রতি
আমাদের অনেক আদরের বুবু (প্রধানমন্ত্রি)
গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার।
প্রিয় বুবুজান
আশা করি ভালো আছো। ক্ষমতায় আসার পর তুমি এই গরিব সাংবাদিক ছোট ভাইরে ভুলো নাই। আমারে অনেক স্নেহ আদর করে ইরানে, আর নিউইয়র্কে বেড়াইতে নিয়া গেছো। একটুর জন্য নিউইয়র্কে তুমি ভাইয়ের বৌ এর মুখটা দেখতে পারো নাই। তোমার খাস গোয়েন্দা হিসাবে ভাবির সাথে দিল্লি সফর ও করাইছো। এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানিও বুবু। নাইলে আমার সাধ্য কি দেশ বিদেশ ঘুরতে পারি?
শুন্তেছি, তুমি নাকি ১৯ জন বিশেষ ব্লগারদের বিশেষ নিরাপত্তা দিবার অর্ডার দিছো। খুবই ভালো কথা। কওয়া তো যায় না, কে কোন দিক দিয়া কোন বিপদে পড়ে। যদি পড়ে, তাইলে তো তোমার দুর্নাম করার লোকেরো অভাব নাই।
তো আমি কি দোষ করলাম বুবু? ও এস ডি হইয়া পইড়া আছি। জানোই তো আমার বাসার বেড়া মজবুত না। কে কোন সময় বেড়া ভেঙ্গে তামাম কইরা দেয় ঠিক আছে? তখন তুমারে কেডা মধুর স্বরে বুবু কইয়া ডাকবো? কেডায় তোমার লগে বিদেশে গিয়া নাস্তানাবুদ হইবো?
যাদের নিরাপত্তা দিছো, তা গো চেয়ে আমার দাবি কি কম বুবু?
যেমন ধরো একজন আছে। সে তোমার ডাইন হাতের খাস লোক। মাসে মাসে পয়সা তো পায়ই। তার গালি খাইলে কোন খুনি সন্ত্রাসির সাধ্য কি হাতের ত্রিসীমানায় আসে? তাছাড়া তার সেবা করার জন্য ছাত্রলিগ তো এক পায়ে তো দাড়াইয়াই আছে।
আরেক জনরে দিছো, সে তো জার্মানির ভিসা করাইয়া রাখছে। শুধু তারে সহি সালামতে এয়ারপোর্টে পৌছাইয়া দিলেই নিরাপদ। কানে কানে বলি বুবু। এই লুক এর চরিত্র খুবই খারাপ। মাইয়া কেইস এ কিছুদিন আগেই ডলা খাইছে। আর মাইয়াদের জিন্সি পত্র সে ভাংতে চায়। এর বাইরে আর কিছু খুইলা বলার রুচি হইলো না। এই জঞ্জাল্ল যত তাড়াতাড়ি পারো বিদেশে পাচার করো বুবু।
আরেকজন তো ডরেই নাকি, কোন লেখাই লেখে না অনেকদিন। খালি পেছনে বইসা বইসা ছোট ছোট পোলাপানকে উস্কায়। হের আম্মাজানে নাকি তোমাগো পার্টির নেত্রি। হের আব্বাজানের সাথে নাকি ভাবির পার্টির খুব উঠাবসা। তাইলে তুমি কও এই লুক রে কেডা কি কইবো?
আর ডাক্তার সাব মান্যি গন্যি লোক। ব্লগার না হইছে তো কি হইছে? উনি তো তোমার সব আদেশ ঠিক মতই পালন করতেছে। এই কারণে সাধারণ আন্দোলনকারি অনেকেই নাকি তার উপর বিলা আছে। তয় সেতো তোমারই খাস লোক। আলাদা নিরাপত্তা দেওয়ার কি দরকার আছে?
আরেকজন তো সবাইরে বইলা বেড়ায় যে উনি ভাবির পার্টির লোক। ভাবির পার্টির লুকজনরে গানম্যান দেওয়ার দরকার কি? যার পার্টি করে, তারা দেউক নিরাপত্তা। তুমার দরকার কি এর পিছে খামাখা টাইম নষ্ট করা।
অন্যদিকে আমার অবস্থা টা দেখো। তোমারে বুবু হিসাবে ভালো পাই, এই জন্য তুমার পার্টির আকাম দেখলে দুইটা সমালোচনা করি। তোমার পার্টির লুকজন আমার জানি দুশমন হইয়া গেছে। আর ভাবির পার্টিরেও দুই কথা শুনাই বইলা, ভাবিও বিলা।
আমি গরিব হইলেও ব্লগার তো। ছাইপাশ যাই লিখি ৫ জনে পড়ে। কেউ খুশি হয়, কেউ গালি দেয়। এখন এই চান্সে যদি তুমার বা ভাবির পার্টির কেউ আমারে তামাম কইরা দেয়, তাইলে বুঝো আমার বুড়া বাপ মা এর কি হইবো?
তাছাড়া স্বর্ণাও তো বিয়ার আগে বিধবা হইয়া যাইবো। ইয়ে মানে স্বর্ণা হইলো গিয়া তোমার হবু বৌমা। কলিকাতার। ওই যে ভাবির সাথে দিল্লি গিয়া আলাপ হইছিলো। তখন থেইকাই মহাব্বাত।
তবে তোমার মাথার কসম খাইয়া কই বুবু , আমার আর কোন কিয়া বা পরকিয়া নাই। আমার চরিত্র খুবই ভালো, তুমি নিজেও জানো। তাই ওই কিয়া পরকিয়ার কারণে আমার মার্ডার হওইয়ার চান্স ও নাই। আর আমারে নিয়া মোল্লা মুন্সিরাও সমালোচনা করতে পারবো না।
বুবু আমার জানের জান বুবু, তোমারে পিলিজ লাগে, তোমার আল্লার দোহাই লাগে, আমারে গানম্যান দিয়া নিরাপত্তা দিয়া আমার হায়াত দরাজে ভুমিকা রাখো। আমার জন্য না পারো, তোমার হবু বৌমা আর ভাতিজা ভাতিজির জন্য হইলেও অনুরোধ টুকু রাখো।
ইতি
তোমার হতভাগ্য, নিঃস্ব, দরিদ্র, সব পার্টির চোখের বালি ছোট ভাই
বাচ্চু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


